মিসওয়াক করা বা দাঁত মাজার গুরুত্ব
হাদীসটির ব্যাখ্যা
মিসওয়াক করা বা দাঁত মাজার গুরুত্ব
হাদীসটির ব্যাখ্যা
আল্লাহর উপর ভরসা করা
মুমিন ব্যক্তি সৎ আমলের মাধ্যমে পরকালে সুখময় জান্নাতের আশা
করে। অনুরূপভাবে জাহান্নাম থেকে পরিত্রাণ কামনা করে। এজন্য তারা আমলের পাশাপাশি
আল্লাহর উপরে ভরসা করে। মহান আল্লাহ বলেন,
وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِن كُنتُم مُّؤْمِنِينَ ﴿٢٣﴾
তোমরা আল্লাহর উপরই নির্ভর কর যদি তোমরা মুমিন হও’ (মায়েদা ৫/২৩)। অর্থাৎ ইবাদত ও সৎ আমলের
পাশাপাশি আল্লাহর উপর ভরসা ও তাঁর রহমতের আশা করতে হবে। বাড়ীতে নিষ্কর্মা বসে থেকে
যেমন কেউ রূযী-রোযগারের আশা করতে পারে না, বরং তাকে কাজে যেতে হয়; কৃষি কাজের জন্য যেমন জমিতে যেতে হয়, তাতে বীজ বপন করার পর ফলের
আশা করা যায়, তদ্রূপ কাজ-কর্ম সম্পাদন করে আল্লাহর উপর
ভরসা করলে তবেই আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন। মহান আল্লাহ বলেন,
وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا ﴿٢﴾ وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ ۚ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ ۚ
যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহই তার পথ (মুক্তির পথ)
বের করে দেন, আর তাকে তার ধারণাতীত উৎস থেকে রিযিক দান
করেন। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট’ (তালাক ৬৫/২-৩)।
প্রকৃত মুমিন যারা, তারাই আল্লাহর উপর ভরসা করে: মহান আল্লাহ বলেন, –
إِنَّمَا الْمُؤْمِنُونَ
الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ
آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ ﴿٢﴾ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ
يُنفِقُونَ ﴿٣﴾ أُولَٰئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا ۚ لَّهُمْ دَرَجَاتٌ عِندَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ
وَرِزْقٌ كَرِيمٌ
নিশ্চয়ই মুমিনরা এরূপ যে,
যখন (তাদের সামনে) আল্লাহকে
স্মরণ করা হয়, তখন তাদের অন্তরসমূহ ভীত হয়ে পড়ে, আর যখন তাদের সামনে তাঁর আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমান আরও
বৃদ্ধিপ্রাপ্ত হয়, আর তারা তাদের প্রতিপালকের
উপর ভরসা করে। যারা ছালাত প্রতিষ্ঠা করে এবং আমরা যা কিছু তাদেরকে দিয়েছি তা থেকে
খরচ করে। এরাই সত্যিকারের ঈমানদার, এদের জন্যেই রয়েছে তাদের
প্রতিপালকের নিকট উচ্চ মর্যাদা, আরও রয়েছে ক্ষমা ও
সম্মানজনক জীবিকা’ (আনফাল ৮/২-৪)।
তিনি আরো বলেন,
الَّذِينَ قَالَ
لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ
إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ ﴿١٧٣﴾
যাদেরকে লোকেরা বলেছিল, নিশ্চয়ই তোমাদের বিরুদ্ধে
লোকজন সমবেত হয়েছে। অতএব তোমরা তাদেরকে ভয় কর; কিন্তু এতে তাদের বিশ্বাস
আরো বৃদ্ধি পেয়েছিল এবং তারা বলেছিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট
এবং তিনি কতইনা উত্তম কর্মবিধায়ক।’ (আলে ইমরান ৩/১৭৩)।
আব্দুল্লাহ ইবনু আববাস (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন,
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ آخِرَ قَوْلِ
إِبْرَاهِيْمَ حِيْنَ أُلْقِيَ فِي النَّارِ حَسْبِيَ اللهُ وَنِعْمَ الْوَكِيْلُ
ইবরাহীম (আঃ)-কে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন তাঁর শেষ
কথা ছিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট। তিনি কতইনা উত্তম কর্মবিধায়ক’।[বুখারী হা/৪৫৬৪।
ইবনু আববাস (রাঃ) হতে বর্ণিত রাসূল (সা.) বলেন,
عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللهِ صلى
الله عليه وسلم قَالَ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا
بِغَيْرِ حِسَابٍ هُمْ الَّذِينَ لاَ يَسْتَرْقُونَ وَلاَ يَتَطَيَّرُونَ وَعَلَى
رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
‘আমার
উম্মতের সত্তর হাযার লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তারা হবে এমন লোক যারা
ঝাড়-ফুঁকের আশ্রয় নেয় না, শুভ-অশুভ মানে না এবং তাদের
প্রতিপালকের উপরই ভরসা রাখে ।[বুখারী হা/৬৪৭২]
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ قَالَ
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْ أَنَّكُمْ كُنْتُمْ تَوَكَّلُونَ عَلَى اللَّهِ حَقَّ
تَوَكُّلِهِ لَرُزِقْتُمْ كَمَا تُرْزَقُ الطَّيْرُ تَغْدُو خِمَاصًا وَتَرُوحُ
بِطَانًا
রাসূল (সা.) বলেন, তোমরা যদি আল্লাহর উপর
যথাযথ ভরসা করতে তাহলে তোমাদের রিযিক দেওয়া হত সেভাবে যেভাবে পাখিদের রিযিক দেওয়া
হয়। তারা বাসা হতে খালি পেটে বের হয় এবং পেট ভর্তি করে বাসায় ফিরে আসে । [তিরমিযী: ২৩৪৪) আল্লাহ আমাদেরকে মহান প্রভুর উপর ভরসা রাখার তৌফিক
দান করুক । আমিন
লা-ইলাহা ইল্লাল্লাহ (لاإله الاالله
) এর অর্থ: এক আল্লাহ ছাড়া সত্য কোন মা’বূদ নেই। এখানে আল্লাহ ছাড়া সকলের থেকে
উলূহিয়্যাহ্ বা ইবাদাতের যোগ্যতাকে অস্বীকার করা হয়েছে। অপর দিকে সকল প্রকার
ইবাদাতকে একমাত্র লাশারীক আল্লাহর জন্য সাব্যস্ত করা হয়েছে।
ইলাহ শব্দের অর্থ: মা’বূদ বা যার ইবাদত করা হয়। অতএব, যে
ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যকারো ইবাদাত করল,
সে
তাকে ইলাহ্ বা মা’বূদ হিসেবে গ্রহণ করল। এক অদ্বিতীয়
আল্লাহ ব্যতীত যাদের ইবাদাত করা হয় তারা বাতিল। আল্লাহ তায়া’লাই একমাত্র ইলাহ্, অন্তরসমূহ
ভালবাসা, সম্মান, বিনয়, নম্রতা, ভয়-ভরসা
এবং দুআ’র মাধ্যমে যার ইবাদাত করবে।
লা-ইলাহা ইল্লাল্লাহ্ এর অর্থ বাস্তবায়ন ব্যতীত কোন অন্তর
খুশী, সুখী ও সৌভাগ্যশীল হতে পারে না। কেননা, কেবল
মাত্র এক আল্লাহর ইবাদাতেই রয়েছে পূর্ণ সুখ,
শান্তি, নিয়ামত
এবং সুন্দর জীবন।
O-اركان لاإله الا الله
: লা-ইলাহা ইল্লাল্লাহ্ এর
ভিত্তিসমূহ: এই মর্যাদাপূর্ণ কালিমাটির
দু’টি রোকন বা ভিত্তি রয়েছে, তা
হল: না বোধক এবং হাঁ বোধক।
প্রথম রুকন: لاإله) ( লা-ইলাহা: আর ইহা হলো আল্লাহ ব্যতীত
অন্যের ইবাদাতকে অস্বীকার করা, শির্ককে বাতিল হিসেবে
বিশ্বাস করা এবং অত্যাবশ্যকভাবে আল্লাহ ব্যতীত যাদের ইবাদাত করা হয় তা কুফরী বলে
জানা।
দ্বিতীয় রুকন: (إِلَّا اللَّه) ইল্লাল্লাহ: ইহা হলো সকল প্রকার
ইবাদাত এক আল্লাহর জন্য সাব্যস্ত করা এবং তা কেবলমাত্র আল্লাহর নিমিত্তেই সম্পাদন
করা। এর দলীল হলো আল্লাহর বাণী:
﴿فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى﴾ [البقرة : 256[
অর্থ: যারা গোমরাহ্কারী ত্বাগুতদেরকে মানবে না এবং
আল্লাহতে বিশ্বাস স্থাপন করবে, সে ধারণ করে নিয়েছে সুদৃঢ়
হাতল। সূরাহ্ আল বাক্বারাহ্ আয়াত ২৫৬।
আল্লাহর বাণী: فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ হলো প্রথম রুকন লা-ইলাহার অর্থ। وَيُؤْمِنْ بِاللَّهِ দ্বিতীয় রোকনের তথা ইল্লাল্লাহর অর্থ।
লা-ইলাহা ইল্লাল্লাহের শর্তাবলী:
লা-ইলাহা ইল্লাল্লাহের সাতটি শর্ত রয়েছে যা একসাথে পাওয়া
আবশ্যক। একসাথে সাতটি শর্ত পাওয়া না গেলে তা পাঠকারীর কোন উপকারে আসবে না।
শর্তগুলো নিম্নরুপ:
১- العلم আল্ ইলম: لَا إِلَهَ إِلَّا
اللَّهُ (লা-ইলাহা ইল্লাল্লাহ্) এর অর্থ সম্পর্কে
সম্যক জ্ঞান থাকা। আল্লাহ বলেন:
﴿فَاعْلَمْ أَنَّهُ لَا
إِلَهَ إِلَّا اللَّهُ﴾ (سورة محمد 19)
অর্থ: জেনে রাখুন,
আল্লাহ
ব্যতীত (সত্য) কোন উপাস্য নেই। সূরাহ্ মুহাম্মাদ আয়াত ১৯।
২-اليقين (দৃঢ় বিশ্বাস): এ কালিমা যে সকল বিষয়ের উপর প্রমাণ বহন করে তাতে দৃঢ়
বিশ্বাসী হওয়া। যদি তাতে সন্দিহান ও দোদুল্যমান হয় তবে এ কালিমা তার উপকারে আসবে
না। আল্লাহ বলেন:
﴿إِنَّمَا الْمُؤْمِنُونَ
الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا﴾
অর্থ: তারাই মু’মিন,
যারা
আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনার পর সন্দেহ পোষণ করে না। সূরাহ্ আল্
হুজরাত ১৫।
৩- القبول (গ্রহণ করা): এ কালিমা একমাত্র আল্লাহ
তায়া’লার যে সকল ইবাদাত করা এবং
তিনি (আলাইহিস সালাতু ওয়াস সালাম) ব্যতীত
অন্যের
ইবাদাত পরিত্যাগ করার প্রমাণ বহন করে তা গ্রহণ করা। কিন্তু কোন ব্যক্তি যদি এ
কালিমা পাঠ করতঃ এক আল্লাহর ইবাদাত গ্রহণ না করে, তাহলে
সে ঐ সকল লোকদের অন্তর্ভুক্ত হবে যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন:-
﴿إِنَّهُمْ كَانُوا إِذَا
قِيلَ لَهُمْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ يَسْتَكْبِرُونَ (35) وَيَقُولُونَ أَئِنَّا
لَتَارِكُو آلِهَتِنَا لِشَاعِرٍ مَجْنُونٍ (36)﴾[الصافات:]
অর্থ: তাদের যখন বলা হত,
আল্লাহ
ব্যতীত সত্য কোন উপাস্য নেই, তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন
করত এবং বলত, আমরা কি এক উন্মাদ কবির
কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব। সূরাহ্ আস্ সাফ্ফাত আয়াত ৩৫-৩৬।
৪- الإنقياد) ( কালিমা যে সকল বিষয়ের উপর
প্রমাণ বহন করে তা স্বীকার করা: আল্লাহ বলেন:
﴿وَمَنْ يُسْلِمْ وَجْهَهُ
إِلَى اللَّهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى وَإِلَى
اللَّهِ عَاقِبَةُ الْأُمُورِ﴾ [لقمان : 22 [
অর্থ: যে ব্যক্তি সৎকর্মপরায়ণ হয়ে স্বীয় মুখমন্ডলকে আল্লাহ
অভিমূখী করে, সে এক মজবুত হাতল ধারণ করে, সকল
কর্মের পরিণাম আল্লাহর দিকে। সূরাহ্ লুক্বমান আয়াত ২২। يُسْلِمْ وَجْهَهُ এর অর্থ: স্বীকার করা ও বিনয়ী হওয়া। الْعُرْوَةِ الْوُثْقَى হল: لَا إِلَهَ إِلَّا اللَّهُ যার অর্থ: আল্লাহ ছাড়া
সত্য কোন মা’বূদ নেই।
৫- الصدق )) সত্যবাদীতা: তা হলো এ কালিমা সত্যিকার অর্থে অন্তর থেকে পাঠ করা। রাসূল
(সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ
﴿مَا مِنْ عَبْدٍ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ
مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ إِلَّا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ﴾
অর্থ: (যে ব্যক্তিই সত্যিকার অর্থে অন্তর থেকে সাক্ষ্য দিবে
আল্লাহ ছাড়া সত্য কোন মা’বূদ নেই এবং মুহাম্মাদ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম)
আল্লাহর বান্দা ও রাসূল, আল্লাহ তাকে জাহান্নামের
উপর হারাম করে দিবেন। বুখারী ও মুসলিম।
৬- (الإخلاص) খাঁটি একনিতা: তা হলো আমলকে সকল প্রকার শিরক থেকে মুক্ত করা। ফলে মুখলেস
ব্যক্তি এ কালিমা পাঠের মাধ্যমে দুনিয়ার কোন লোভ লালসা করবে না। রাসূল (সাল্লালাহু
আলাইহি ওয়া সাল্লাম) বলেন:
﴿إِنَّ اللَّهَ قَدْ حَرَّمَ
عَلَى النَّارِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ يَبْتَغِي بِذَلِكَ وَجْهَ اللَّهِ﴾
অর্থ: নিশ্চয় যে ব্যক্তি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য
লা-ইলাহা ইল্লাল্লাহ্ পাঠ করে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন। বুখারী ও
মুসলিম।
৭- المحبة) ( ভালবাসা: এ কালিমা ও যে সকল বিষয়ের উপর তা প্রমাণ বহন করে এবং এর
প্রতি আমলকারীগণের প্রতি ভালবাসা থাকা।
আল্লাহ বলেন:
﴿وَمِنَ النَّاسِ مَنْ يَتَّخِذُ
مِنْ دُونِ اللَّهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا
أَشَدُّ حُبًّا لِلَّهِ﴾ [البقرة : 165[
অর্থ: আর কোন লোক এমনও রয়েছে যারা অন্যান্যকে আল্লাহর
সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনি ভালবাসা পোষণ করে, যেমন
আল্লাহর প্রতি ভালবাসা হয়ে থাকে। কিন্তূ যারা আল্লাহর প্রতি ঈমানদার তাদের ভালবাসা
ওদের তুলনায় বহুগুণ বেশী।
অতএব, লা-ইলাহা ইল্লাল্লাহ্
পাঠকারী মু’মিনগণ আল্লাহকে খালেসভাবে ভালবাসেন।
আর মুশরিকরা আল্লাহর সাথে তিনি ব্যতীত অন্য মা’বূদদেরকেও ভালবাসে। আর ইহা (আল্লাহর সাথে অন্য
মা’বূদকে ভালবাসা) লা-ইলাহা ইল্লাল্লাহ্
এর পরিপন্থি ও তা ভঙ্গকারী বিষয়।