আমি বর্তমানে কুয়েত প্রবাসী।এইকটি ইসলামী প্রতিষ্ঠানে কর্মরত আছি। প্রতিষ্ঠানের নাম ইসলাম প্রেজেন্টেশন কমিটি (IPC)।
উক্ত প্রতিষ্ঠান ইসলাম প্রেজেন্টেশন কমিটি (IPC) -এর বাংলা বিভাগ সমস্ত কুয়েতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় তিন লক্ষাধিক বাংলা ভাষাভাষী ভাই-বোনদেরকে নৈতিক শিক্ষা তথা দ্বীনি জ্ঞান প্রদানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। (আই. পি. সি’র কার্যক্রমের মধ্যে রয়েছে বিষয় ভিত্তিক বই, সিডি প্রকাশ ও প্রচার, এবং মাসিক পত্রিকা আল-হুদা, যা প্রতি মাসে নিয়মিত প্রকাশ হয়ে আসছে।) যাতে করে দ্বীনি শিক্ষা গ্রহণ করে কুয়েত প্রবাসী বাংলাদেশী ভাই-বোনগণ আমরা স্বীয় চরিত্র সংশোধনের মাধ্যমে একজন প্রকৃত মুমিন ও মুসলিম এবং মুত্তাকী হিসাবে সকলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই প্রচেষ্টাই ইসলাম প্রেজেন্টেশন কমিটি নিরলসভাবে করে যাচ্ছে। বাংলা বিভাগের সিংহ ভাগ কাজই আমাকে সম্পাদন করতে হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন