বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা

اَلْحَمْدُ للهِ الَّذِيْ بَعَثَ النَّبِيِّيْنَ مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ، وَأَنْزَلَ مَعَهُمُ الْكِتَابَ بِالْحَقِّ لِيَحْكُمُوْا بَيْنَ النَّاسِ بِالْحَقِّ الْمُبِيْنِ، وأَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، إلهُ الْأَوَّلِيْنَ وَالآخِرِيْنَ، وأَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ ورَسُولُهُ أَفْضَلُ الْمُرْسَلِيْنَ وَخَاَتمُ النَّبِيِّيْنَ ، بَعَثَهُ اللهُ تَعَالَى بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ * رَحْمَةً لِلْعَالَمِيْنَ وَقُدْوَةً لِلْعَامِلِيْنَ، اللَّهُمَّ صَلِّ وسلِّمْ وبَارِكْ علَى سَيِّدِنَا محمدٍ وعلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِيْنَ، ومَنْ تَبِعَهُمْ بِإِحْسَانٍ إلَى يَوْمِ الدِّينِ

أما بعد: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّـهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ ﴿١٠٢﴾ آل عمران

 و قال جل شأنه  يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّـهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّـهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا ﴿١﴾ النساء

و قال سبحانه  يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّـهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا ﴿٧٠﴾ يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَمَن يُطِعِ اللَّـهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا ﴿٧١﴾  الأحزاب 

 

সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম! মহান রাব্বুল আলামীনের দরবারে নতশিরে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই পবিত্র ‍জুমুয়ার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে পবিত্র দায়িত্ব জুমুয়ার নামায আদায় করার জন্য তাওফীক দান করেছেন, এই জন্য আমরা শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আজকের খুতবার বিষয় হলো: পবিত্র কুরাআনের সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াত:

قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللهُ غَفُورٌ رَّحِيمٌ  

অর্থাৎ বলুন, যদি তোমরা আল্লাহকে ভালবাস, তাহলে আমাকে অনুসরণ কর, যাতে আল্লাহ ও তোমাদিগকে ভালবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু।

ঈমানের আবশ্যকীয় দাবী হলো; একজন মুমিনের অন্তরে আল্লাহ এবং তাঁর রাসূলের মুহাব্বাত, ভালোবাসা থাকতে হবে। এটি একজন ঈমানদারের আমলসমূহের মূল চাবিকাঠি। এই ভালোবাসা ও মুহাব্বাত ছাড়া ঈমান পূর্ণতা পায় না। রাসূলের ভালোবাসা উম্মতের জন্য ওয়াজিব। আর রাসূলের ভালোবাসাকে মহান আল্লাহ নিজ পরিবার-পরিজন, ধন-সম্পদ এমনকি নিজের জানের চেয়েও অগ্রাধিকার দিয়েছেন;  মহান আল্লাহ এরশাদ করছেন:

قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللهُ بِأَمْرِهِ وَاللهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ( [التوبة: 24].

অর্থাৎ বল, তোমাদের নিকট যদি তোমাদের পিতা তোমাদের সন্তান, তোমাদের ভাই তোমাদের পত্নী, তোমাদের গোত্র তোমাদের অর্জিত ধন-সম্পদ, তোমাদের ব্যবসা যা বন্ধ হয়ে যাওয়ার ভয় কর এবং তোমাদের বাসস্থান-যাকে তোমরা পছন্দ কর-আল্লাহ, তাঁর রসূল ও তাঁর রাহে জেহাদ করা থেকে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা কর, আল্লাহর বিধান আসা পর্যন্ত, আর আল্লাহ ফাসেক সম্প্রদায়কে হেদায়েত করেন না। (সূরা তাওবা: ২৪)

কাজি ইয়াজ রহ. বলেন, পবিত্র কুরআনের এই আয়াতটিই রাসূলের ভালোবাস আবশ্যক হওয়ার জন্য যথেষ্ট।

সম্মানিত উপস্থিতি! রাসূলের ভালোবাস বলতে বুঝায়, রাসূল (সা.) আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসছেন, তার পূর্ণ আনুগত্য স্বীকার করা। তিনি যা পছন্দ করতেন, তা পছন্দ করা। তিনি যা অপছন্দ করতেন, তা ত্যাগ করা। এক কথায় রাসূলের ফায়সালাকে বিনা বাক্যে মেনে নেওয়াই হলো রাসূলের ভালোবাসা। মহান আল্লাহ এরশাদ করেন:

 فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنْفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا  

অতএব, তোমার পালনকর্তার কসম, সে লোক ঈমানদার হবে না, যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায়বিচারক বলে মনে না করে। অতঃপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোন রকম সংকীর্ণতা পাবে না এবং তা হৃষ্টচিত্তে কবুল করে নেবে। (সূরা নিসা ৬৫)

সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম! রাসূলের মুহাব্বাত শুধু মুখের দাবী যথেষ্ট নয় বরং তা বিশ্বাস ও আমল বা বাস্তবে রূপ দেওয়াই হবে প্রকৃত মুহাব্বাত। মহান আল্লাহ বলছেন:

)قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ ([آل عمران:31].

অর্থাৎ বলুন, যদি তোমরা আল্লাহকে ভালবাস, তাহলে আমাকে অনুসরণ কর, যাতে আল্লাহ ও তোমাদিগকে ভালবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু। (সূরা আলে ইমরান: ৩১)

বান্দাহ তার মাবুদকে কতটুকু ভালোবাসে তা প্রমাণ করার জন্য রাসূলের ভালোবাসাকে শর্ত করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহর ভালোবাসা প্রমাণ করতে হলে রাসূলের আনুগত্য করতে হবে। আর এই আনুগত্য হতে হবে ঈমান আনয়নের পর। আর ঈমানের পূর্ণতা আসবে রাসূলের ভালোবাসার মাধ্যমে। 

فَعَنْ أَبِي هُرَيْرَةَ ] أَنَّ النَّبِيَّ  [ قَالَ: «فَوَ الَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَلَدِهِ وَوَالِدِهِ»

আবু হুরাইরা (রা.) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই প্রভুর কসম! যার হাতে আমার জীবন আছে, তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন নও, যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার পিতা-মাতা, সন্তান-সন্ততির চেয়ে অধিক প্রিয়তর না হতে পেরেছি। (বুখারী ১৪)

সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম! রাসূলকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে।

একদা হযরত ওমর (রা.) বললেন, হে আল্লাহর রাসূল! আপনি আমার নিকট সমস্ত বস্তু হতে বেশি প্রিয় আমার জান ব্যতীত। তখন আল্লাহর রাসূল (সা.) বললেন:

فَقَالَ: لَا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْكَ مِنْ نَفْسِكَ.

সেই প্রভুর কসম! যার হাতে আমার জীবন আছে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন নও, যতক্ষণ পর্যন্ত আমি তোমার জান হতে বেশি প্রিয় না হবো-

হযরত ওমর একটু পরে বললেন,

فَقَالَ لَهُ عُمَرُ: فَإِنَّكَ الآنَ وَاللهِ أَحَبُّ إِلَيَّ مِنْ نَفْسِي. فَقَالَ: الآنَ يَا عُمَرُ  [رَوَاهُ البُخَارِيُّ] .

এখন আপনি আমার জানের চেয়েও বেশি প্রিয়। আল্লাহ রাসূল বললেন, এখন হে ওমর। অর্থাৎ এখন তুমি পূর্ণ মুমিন হয়েছে। (বুখারী)

একদা হযরত ওমর (রা.) হযরত আব্বাস (রা.)-কে বললেন, আল্লাহর শপথ! যে দিন তুমি ইসলাম গ্রহণ করেছে, আমার নিকট আমার পিতার ইসলাম গ্রহণের চেয়ে বেশি ভালো লেগেছে। হায় যদি আমার পিতা তখন ইসলাম গ্রহণ করতো! কেননা তুমি যখন ইসলাম গ্রহণ করেছে, তোমার এই ইসলাম রাসূলের নিকট খাত্তাব তথা আমার পিতার ইসলাম গ্রহণের চেয়ে বেশি প্রিয় ছিলো। (তাবাকাত ইবনে সা‘দ)

সম্মানিতি উপস্থিত! রাসূলের আনুগত্যেই আল্লাহর মুহাব্বাতের প্রমাণ করবে। এই ভালোবাসা একজন মুমিনকে সফলতা এনে দেয়ে। মহান আল্লাহ এরশাদ করছেন:

إِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَنْ يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ  

মুমিনদের বক্তব্য কেবল এ কথাই যখন তাদের মধ্যে ফয়সালা করার জন্যে আল্লাহ ও তাঁর রসূলের দিকে তাদেরকে আহবান করা হয়, তখন তারা বলেঃ আমরা শুনলাম ও আদেশ মান্য করলাম। তারাই সফলকাম। (সূরা নূর: ৫১)

হযরত আনাস (রা.) হতে বর্ণিত: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ বলেছেনঃ

وَعَنْ أَنَسٍ ] عَنِ النَّبِيِّ [ قَالَ: «ثَلَاثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلَاوَةَ الإِيمَانِ: مَنْ كَانَ اللهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا، وَمَنْ كَانَ يُحِبُّ المَرْءَ لَا يُحِبُّهُ إِلَّا لِلَّهِ، وَمَنْ كَانَ يَكْرَهُ أَنْ يَرْجِعَ فِي الْكُفْرِ بَعْدَ أَنْ أَنْقَذَهُ اللهُ مِنْهُ كَمَا يَكْرَهُ أَنْ يُلْقَى فِي النَّارِ» [رَوَاهُ الشَّيْخَانِ

তিনটি গুণ যার মধ্যে রয়েছে, সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারেঃ

১। আল্লাহ্ ও তাঁর রাসূল তার নিকট অন্য সকল কিছু হতে অধিক প্রিয় হওয়া;

২। কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালবাসা;

৩। কুফরীতে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মত অপছন্দ করা। (বুখারী: ১৬ মুসলিম: ৪৩)

দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, পরকালে সে তার সাথেই থাকবে:

عَنْ أَنَسٍ ] أَنَّ رَجُلاً، سَأَلَ النَّبِيَّ [ عَنِ السَّاعَةِ، فَقَالَ مَتَى السَّاعَةُ قَالَ ‏"‏ وَمَاذَا أَعْدَدْتَ لَهَا ‏"‏‏.‏ قَالَ لاَ شَىْءَ إِلاَّ أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ [ فَقَالَ ‏"‏ أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ ‏"‏‏.‏ قَالَ أَنَسٌ ] فَمَا فَرِحْنَا بِشَىْءٍ فَرَحَنَا بِقَوْلِ النَّبِيِّ ["‏ أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ ‏"‏‏ قَالَ أَنَسٌ ] فَأَنَا أُحِبُّ النَّبِيَّ [ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ، وَأَرْجُو أَنْ أَكُونَ مَعَهُمْ بِحُبِّي إِيَّاهُمْ، وَإِنْ لَمْ أَعْمَلْ بِمِثْلِ أَعْمَالِهِمْ‏.‏

আনাস (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, কিয়ামত কখন হবে? তিনি বললেন, তুমি কিয়ামতের জন্য কি (পাথেয়) সংগ্রহ করেছ? সে বলল, কোন কিছুই সংগ্রহ করতে পারিনি, তবে আমি আল্লাহ ও তাঁর রাসূলকে (আন্তরিকভাবে) মহব্বত করি। তখন তিনি বললেন, তুমি (কিয়ামতের দিন) তাঁদের সাথেই থাকবে যাঁদেরকে তুমি মহাব্বত কর।

আনাস (রা.) বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা দ্বারা আমরা এত আনন্দিত হয়েছি যে, অন্য কোন কথায় এত আনন্দিত হইনি। আনাস (রা.) বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি এবং আবূ বকর ও উমর (রা.) কেও। আশা করি তাঁদেরকে আমার মহব্বতের কারণে তাদের সাথে জান্নাতে বসবাস করতে পারব; যদিও তাঁদের আমলের মত আমল করতে পারিনি।(বুখারী: ৩৪২৩)

পরস্পর ভালোবাসা ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে-

عَنْ أَبِي هُرَيْرَةَ ] قَالَ قَالَ رَسُولُ اللَّهِ [‏‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ تَدْخُلُوا الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا وَلاَ تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا أَفَلاَ أَدُلُّكُمْ عَلَى أَمْرٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلاَمَ بَيْنَكُمْ

আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ঐ যাতের কসম যার নিয়ন্ত্রণে আমার জীবন! তোমরা ততক্ষণ জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ না তোমরা ঈমান আনবে। আর তোমরা ততক্ষণ পূর্ণ মু'মিন হতে পারবে না, যতক্ষণ না তোমরা পরস্পরের সাথে মহব্বত রাখবে। আর আমি কি তোমাদের এমন একটি বিষয় সম্পর্কে অবহিত করবো না, যদি তোমরা তা গ্রহণ কর, তবে তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি হবে? তা হলোঃ তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলন করবে। (আবু দাউদ: ৫১০৩)

পরস্পর ভালোবাসা মাহাত্ম্য:

عَنْ أَبِي هُرَيْرَةَ ] قَالَ قَالَ رَسُولُ اللَّهِ [‏: «إنّ الله تَعَالَى يَقُولُ يَوْمَ القِيَامَةِ : أيْنَ المُتَحَابُّونَ بِجَلاَلِي؟ اليَوْمَ أُظِلُّهُمْ فِي ظِلِّي يَوْمَ لاَ ظِلَّ إلاَّ ظِلِّي». رواه مسلم

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন বলবেন, আমার মহিমা ও শ্রেষ্ঠত্বের জন্য পরস্পরকে যারা ভালবেসেছিল তারা কোথায়? আজকের দিন আমি তাদেরকে আমার ছায়ায় আশ্রয় দেব, যেদিন আমার (আরশের) ছায়া ছাড়া অন্য কোনো ছায়া নেই। (মুসলিম ২৫৬৬)

وَعَن أَبي إِدرِيسَ الخَولاَني رَحِمَهُ الله، قَالَ :دخَلْتُ مَسْجِدَ دِمَشْقَ، فَإذَا فَتَىً بَرَّاقُ الثَّنَايَا وَإِذَا النَّاسُ مَعَهُ، فَإِذَا اخْتَلَفُوا في شَيْءٍ، أَسْنَدُوهُ إِلَيْه، وَصَدَرُوا عَنْ رَأيِهِ، فَسَأَلْتُ عَنْهُ، فَقِيلَ: هَذَا مُعَاذُ بْنُ جَبَل ] فَلَمَّا كَانَ مِنَ الغَدِ، هَجَّرْتُ، فَوَجَدْتُهُ قَدْ سَبَقَنِي بالتَّهْجِيرِ، ووَجَدْتُهُ يُصَلِّي، فانْتَظَرتُهُ حَتَّى قَضَى صَلاتَهُ، ثُمَّ جِئْتُهُ مِنْ قِبَلِ وَجْهِهِ، فَسَلَّمْتُ عَلَيهِ، ثُمَّ قُلْتُ : وَاللهِ إنّي لأَحِبُّكَ للهِ، فَقَالَ : آلله ؟ فَقُلْتُ : اللهِ، فَقَالَ : آللهِ ؟ فَقُلْتُ : اللهِ، فَأخَذَنِي بِحَبْوَةِ رِدَائِي، فَجَبَذَنِيْ إِلَيْهِ، فَقَالَ : أبْشِرْ! فإنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ [ يَقُولُ: قَالَ الله تَعَالَى: وَجَبَتْ مَحَبَّتي لِلْمُتَحَابِّينَ فِيَّ، وَالمُتَجَالِسينَ فِيَّ، وَالمُتَزَاوِرِينَ فِيَّ، وَالمُتَبَاذِلِينَ فِيَّ .حديث صحيح رواه مالك في الموطأ بإسناده الصحيح

আবূ ইদ্রীস খাওলানী রাহিমাহুল্লাহ বলেন, আমি দিমাশকের মসজিদে প্রবেশ করে এক যুবককে দেখতে পেলাম, তাঁর সামনের দাঁতগুলি খুবই চকচকে এবং তাঁর সঙ্গে কিছু লোকও (বসে) রয়েছে। যখন তারা কোনো বিষয়ে মতভেদ করছে, তখন (সিদ্ধান্তের জন্য) তাঁর দিকে রুজু করছে এবং তাঁর মত গ্রহণ করছে। সুতরাং আমি তাঁর সম্পর্কে জিজ্ঞাসা করলাম (যে, ইনি কে)? (আমাকে) বলা হল যে, ইনি মু’আয ইবনু জাবাল।’ অতঃপর আগামী কাল আমি আগেভাগেই মসজিদে গেলাম। কিন্তু দেখলাম সেই (যুবকটি) আমার আগেই পৌঁছে গেছেন এবং তাঁকে নামাযরত অবস্থায় পেলাম। সুতরাং তাঁর নামায শেষ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম।
অতঃপর আমি তাঁর সামনে এসে তাঁকে সালাম দিলাম। তারপর বললাম, আল্লাহর কসম! আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে ভালবাসি। তিনি বললেন, আল্লাহর কসম? আমি বললাম, আল্লাহর কসম। পুনরায় তিনি বললেন, আল্লাহর কসম? আমি বললাম, আল্লাহর কসম। অতঃপর তিনি আমার চাদরের আঁচল ধরে আমাকে তাঁর দিকে টানলেন, তারপর বললেন, সুসংবাদ নাও।
কারণ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, আল্লাহ তা‘আলা বলেছেন, আমার সন্তুষ্টি লাভের জন্য যারা পরস্পরের মধ্যে মহব্বত রাখে, একে অপরের সঙ্গে বসে, একে অপরের সাথে সাক্ষাৎ এবং একে অপরের জন্য খরচ করে, তাদের জন্য আমার মহব্বত ও ভালবাসা ওয়াজেব হয়ে যায়। (মুওয়াত্তা বিশুদ্ধ সূত্রে)

মহান আল্লাহ আমাদের সকলকে রাসূলের আনুগত্য করে আল্লাহর ভালোবাসা অর্জন করার তাওফীক দান করুন। আমীন

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআ সমগ্র হতে ৫০টি বিশেষ দুআ এখানে শেয়ার করা হলো

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআ সমগ্র হতে ৫০টি বিশেষ দুআ এখানে শেয়ার করা হলো