বুধবার, ১৩ জুলাই, ২০১১

তুমিও একদিন বৃদ্ধ হবে

তুমিও একদিন বৃদ্ধ হবে

এত দিন ছিলে বাপের আদরে, মায়ের স্নেহের খনি,
এ ঘরে ও ঘরে ঘুরে বেড়াতো, আমাদের সোনামণি।
যখন যা চাইতো মনে ‘মা’ জান দিতো এনে,
আদরে সোহাগে রাখতো সদা বুকের মধ্যে টেনে।
হরেক রকম বায়না ধরে বলতো মায়ের কাছে,
এনে দিতো সবকিছুই যেখানে যা আছে।
জানতে তুমি বাবার পকেটে, আছে কি বা নাই,
এখনই আমায় দিতে হবে, এখনই তা চাই।
বাবার পকেট যদিও খালি মায়ের মুষ্টি চাল,
বিক্রি করে জামা জুতো এনে দিয়েছে কাল।
এমনিভাবে জনক জননী অতীত ও বর্তমান,
সন্তানের তরে কাঁদে তাদের, সারাটি জীবন প্রাণ।
মল-মূত্র গায়ে লাগলে মুছে দিতো ত্বরা করে,
আগুন পানিতে না যায় যেন রাখতো চোখের পরে।
বাপ মা না খেয়ে, আমাদের খাওয়ায়ে রাখছেন সদা খুশি,
রোগে শোকে সেবা করতেন, শিহরে মোদের বসি।
ঘুম না এলে ঘুম পড়াতেন, মাথায় বুলিয়ে হাত,
এমনিভাবে কেটেছে মায়ের অনিদ্রায় কত রাত।
সেই পিতা মাতার কথা ভুলে গিয়েছি হয়েছি যখন বড়ো,
কথায় কথায় ধমক দিয়ে বলি, তোমরা কী বুঝো? সরো।
তোমাদের চেয়ে কম বুঝি না, জ্ঞান কী মোদের কম?
তোমরা এখন বুড়োধুড়ো মানুষ, বুঝোইনা একদম।
বিয়ে-শাদী করে এখন আমরা দূরে গিয়েছি সরে,
আমরা খাই কোর্মা পোলাও, ‘বাপ-মা’ না খেয়ে মরে।
ছেলের পরনে দামী দামী শার্ট মায়ের ছেড়া শাড়ী,
বাবার পরনে শত তালি দেওয়া জামা লয়না খবর তারি।
বাপ মা খাওয়ালে কম পড়ে যাবে! হতে পারবো না বড়লোক,
বাপ মা থেকে তাই, আলাদা থাকি, করছি যোগ-বিয়োগ।
হায়রে মানুষ কি আশা-ভরসা নিয়ে আছে যে, দুনিয়ায়,
চোখ বুঝিলে কে কোথায় যাবে, খবর কে তার পায়?
কোথায় থাকবে ধন সম্পদ আর, কোথায় বাড়ি-ঘর,
স্বার্থ লোভে সব ভুলে যায়, আপন করে পর।
ধন সম্পদে কাজ হবে না, বাবা মায়ের কষ্ট থাকলে মনে,
আল্লাহ ও রাসূল হবে বিমুখ, দোযখ সম্মুখ পানে।
স্রষ্টার পরে পিতা-মাতা সকল ধর্মে কয়,
প্রভূর বিধান মেনে চললে জান্নাত পাবে নিশ্চয়।
তুমিও একদিন বৃদ্ধ হবে, ভাঙবে সেদিন ভুল,
বাবা মায়ের শোকে সেদিন ছিড়বে মাথার চুল।
লাভ হবে না কিছুই তাতে বৃথা চোখের জল,
পিতা মাতার সেবা করো, পাবে তাহার ফল।
এখনো সময় আছে, পিতা-মাতা যাদের আছে দুনিয়াতে,
তাদের মনে আঘাত দিওনা, খুশি হবে প্রভূ তাতে।

স্খানীয় ভাষায় খুতবা প্রসঙ্গে বিভিন্ন অভিমত

জুময়ার খুতবা মানবজীবনের জন্য অত্যন্ত আবশ্যকীয় বিষয় বলে ইসলামি জীবনব্যবস্খায় এটির প্রয়োগের গুরুত্বও অপরিসীম। মহান আল্লাহ জুময়ার খুতবা শোনার জন্য মসজিদে ছুটে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন : ‘জুময়ার দিন যখন নামাজের আজান দেয়া হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ছুটে যাও।’ (সুরা জুময়া: …)।

শনিবার, ৪ জুন, ২০১১

প্রশ্নোত্তর

মাসিক আল-হুদা 

প্রশ্ন: হাদীসে এসেছে একবার মায়ের মুখের দিকে সুনজরে তাকালে একটি কবুল হজ্জের সাওয়াব হয়। আমার প্রশ্ন হলো; আমি তো মায়ের কাছ থেকে অনেক দূরে আছি। আমার মত যারা প্রবাসে আছে, তারা কিভাবে এই সাওয়াব পেতে পারি। কুরআন ও সুন্নাহর দৃষ্টিতে জানতে চাই। মুহাম্মাদ সাইফুল ইসলাম (এরশাদ) , ফরওয়ানিয়া, কুয়েত।

ধন-দৌলত ও নারী পরীক্ষার বস্তু

ধন-দৌলত আল্লাহ তা‘আলার নেয়ামতসমূহের মধ্যে অন্যতম নেয়ামত। প্রত্যেক বস্তুর যেমন স্ব-স্ব প্রকৃতি বা স্বভাব রয়েছে, তেমনি ধন-দৌলত ও নারীর প্রকৃতি ও স্বভাব রয়েছে। আর তা হলো: মানুষের- এর প্রতি মোহ বা আকর্ষণ, যা সহজেই মানুষকে আল্লাহর স্মরণ ও পথকে ভুলিয়ে দেয়। ধন-দৌলত বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের বহুমুখী অনুভূতি আকাঙ্খা বেড়ে যায়। এ জন্যই সর্বদা ধন-সম্পদ ও প্রাচুর্যের আকাঙ্খা সীমাহীন রূপধারণ করে মানুষের জান প্রাণকে তা অর্জনের সদা ব্যস্ত রাখে।

বুধবার, ১ জুন, ২০১১

হযরত উমর ইবনুল খাত্তাব

(পর্ব: ১)
নাম ‘উমর, লকব ফারুক এবং কুনিয়াত আবু হাফ্স। পিতা খাত্তাব ও মাতা হান্তামা। কুরাইশ বংশের আ’দী গোত্রের লোক। ‘উমরের অষ্টম উর্দ্ধ পুরুষ কা’ব নামক ব্যক্তির মাধ্যমে রাসুলুল্লাহ (সাঃ) আলাইহি ওয়াসাল্লাম’র নসবের সাথে তাঁর নসব মিলিত হয়েছে। পিতা খাত্তাব কুরাইশ বংশের একজন বিশিষ্ট ব্যক্তি। মাতা ‘হানতামা’ কুরাইশ বংশের বিখ্যাত সেনাপতি হিশাম ইবন মুগিরার কন্যা। ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ এই মুগীরার পৌত্র। মক্কার ‘জাবালে আকিব’-এর পাদদেশে ছিল জাহিলী যুগে বনী ‘আ’দী ইবন কা'বের বসতি।এখানেই ছিল হযরত উমরের বাসস্থান। ইসলামী যুগে ‘উমরের নাম অনুসারে পাহাড়টির নাম হয় ‘জাবালে উমর’-উমরের পাহাড়। (তাবাকাতে ইবন সা’দ ৩/৬৬) ‘উমরের চাচাত ভাই. যায়িদ বিন নুফাইল। হযরত রাসূলে কারীমের আবির্ভারের পূর্বে নিজেদের বিচার বুদ্ধির সাহায্যে মূর্তিপুজা ত্যাগ করে জাহিলী আরবে যাঁরা তাওহীদবাদী হয়েছিলেন, যায়িদ তাঁদেরই একজন।
রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র জন্মের তের বছর পর তাঁর জন্ম। মুত্যুকালে তাঁর বয়স হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র বয়সের সমান ৬৩ বছর। তবে তাঁর জন্ম ও ইসলাম গ্রহণের সন সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে।

শনিবার, ৩০ এপ্রিল, ২০১১

মে দিবস উপলক্ষ্যে প্রবাসীর চিঠি



প্রিয় ব্লগারগণ!
আসসলামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকুতুহ। প্রবাস জীবনে আপনাদের সবার শান্তি ও সুস্থ্যতা এবং নিরাপত্তা আমাদের একান্ত কাম্য। তবে এই প্রবাসী কঠিন জীবনে সবার শান্তি ও নিরাপত্তা কিছু বিষয়ের উপর নির্ভরশীল। এ প্রসঙ্গে সঠিক জীবনদৃষ্টির সাথে আমরা সঙ্গ আচরণের কথা উল্লেখ করতে পারি। আত্মসমালোচনাও করতে হবে আমাদেরকে। সতর্কও থাকতে হবে, যেন আমাদের আচরণে কারো শান্তি ও নিরাপত্তা বিঘিœত না হয়। যদিও কিছু সংখ্যক লোকের জন্য আমাদের মান-সম্মান হারিয়ে গেছে, এই কুয়েতের বুকে। আমাদের উচিত হবে, এই অল্প সংখ্যক লোককে আইনের আওতায় নিয়ে আসা। যাতে করে আমরা আমাদের হারানো সম্মান আবার ফিরে পাই। মূল কথা হলো, আমরা যদি প্রত্যেকে সচেতন হই যে, কোন অপরাধ করবো না, এবং অপরাধকে প্রশ্রয়ও দেবো না, তবে কিন্তু আমরা সসম্মানের সাথে বুক উঁচু করে নির্বিঘ্নে থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তাওফীক ও শক্তি দান করুন। আমীন।

উম্মুল মু‘মেনীন হযরত সাওদা বিনতে যাম‘আ (রা.)

উম্মুল মু‘মেনীন হযরত সাওদা বিনতে যাম‘আ, পিতার নাম: যাম‘আ ইবনে কায়েস ইবনে আবদে শামস ইবনে আবদে উদ্দ‘আমেরী আর মাতার নাম: শমুস ইবনাতে কায়েস ইবনে যায়েদ আমর ইবনে আমেরিয়া।
বিবাহ:
চাচাত ভাই সাকরান ইবনে আমর এর সাথে প্রথম বিয়ে হয়। সাকরান আবিসিনিয়া থেকে মক্কায় এলে সাওদাও তাঁর সাথে ছিলেন। সাকরান এবং সাওদা একই সঙ্গে ইসলাম গ্রহণ এবং হিজরত করেন। মক্কায় সাকরানের ইনতিকাল হয়। ইদ্দত পুরো হলে আল্লাহর রাসূল তাঁকে বিয়ে করার প্রস্তাব দেন। সাওদার পক্ষ থেকে হাতের ইবনে আমর ইবনে আবদে শামসের অভিভাবকত্বে বিয়ে হয়। হযরত সাওদা হচ্ছেন প্রথম মহিলা যিনি হযরত খাদীজার ইনতিকালের পর মহানবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

শুক্রবার, ১৮ মার্চ, ২০১১

ইসলামে স্বাধীনতা ও সার্বভৌমত্ব!

স্বাধীনতা মহান সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে কোনো জনগোষ্ঠীর জন্য এক বিশেষ নিয়ামত। প্রকৃতিগতভাবে মানুষ স্বাধীন। প্রত্যেক মানুষ মাতৃগর্ভ থেকে স্বাধীনভাবে জন্মগ্রহণ করে। এটাই মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। আল্লাহ তা‘আলা মানব জাতিকে সহজাত এমন প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন যে সে নিরঙ্কুশ কোনো সত্তার কাছে ছাড়া অন্য কারও কাছে নতি স্বীকার করতে চায় না।