শনিবার, ৪ জুন, ২০১১

ধন-দৌলত ও নারী পরীক্ষার বস্তু

ধন-দৌলত আল্লাহ তা‘আলার নেয়ামতসমূহের মধ্যে অন্যতম নেয়ামত। প্রত্যেক বস্তুর যেমন স্ব-স্ব প্রকৃতি বা স্বভাব রয়েছে, তেমনি ধন-দৌলত ও নারীর প্রকৃতি ও স্বভাব রয়েছে। আর তা হলো: মানুষের- এর প্রতি মোহ বা আকর্ষণ, যা সহজেই মানুষকে আল্লাহর স্মরণ ও পথকে ভুলিয়ে দেয়। ধন-দৌলত বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের বহুমুখী অনুভূতি আকাঙ্খা বেড়ে যায়। এ জন্যই সর্বদা ধন-সম্পদ ও প্রাচুর্যের আকাঙ্খা সীমাহীন রূপধারণ করে মানুষের জান প্রাণকে তা অর্জনের সদা ব্যস্ত রাখে। প্রাচুর্যের সাথে সাথে সে পৃথিবীতে যা কিছু তার কাছে সুন্দর ও সুখকর বলে মনে হয়, তার সবকিছুই সে তার আয়ত্বে অধিকারে নিয়ে আসতে চায়। কিন্তু কেউ কোন দিন আকাঙ্খা ও সুখ-শান্তির শেষ সীমায় পৌঁছাতে পারে না। বরং ঐসব কিছুর পিছনে ব্যস্ততায় মনকে আল্লাহ তা‘আলার ও তাঁর রাসূলের আনুগত্যকে ভুলে গিয়ে শয়তানের আয়ত্বধীনে চলে গিয়ে যে কোন দুস্কর্ম করতে পারে। কিন্তু যারা আল্লাহর সন্তুষ্টির জন্য তার ধন-সম্পদ কামনা করে ও সদুপায়ে অর্জন করে আবার আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে তাদের কথা সতন্ত্র। আল্লাহ তা‘আলা মানুষকে পরীক্ষা করার উদ্দেশ্যেই পৃথিবীকে তাদের প্রবৃত্তির কাছে সুশোভিত ও আকর্ষণীয় করে সাজিয়েছেন। তন্মধ্যে অন্যতম হলো ধন-সম্পদ ও নারী। তার অন্যগুলো পর্যায়ক্রমে আসে। পৃথিবীতে সর্বপ্রথম যে অপরাধটি সঙ্ঘটিত হয়েছিল, তা ছিল নারী সংক্রান্ত। নারীকে কেন্দ্র করে কাবীল তার ভাই হাবীলকে হত্যা করেছিল।
আল্লাহ তা‘আলা কাউকে ধন-সম্পদ দিয়ে পরীক্ষা করেন আবার কারো থেকে ধন-সম্পদ ছিনিয়ে নিয়ে পরীক্ষা করেন। আবার এই ধন-সম্পদ কারো জন্য বিপদ হয়ে দাঁড়ায়; কারণ তারা ধন-সম্পদের পেছনে ব্যস্ত থেকে আল্লাহকে ভুলে যায়। আবার কারো জন্য এই ধন-সম্পদ রহমতের ছায়া হয়ে দাঁড়ায় যারা মোহমুক্ত হয়ে অকাতরে আল্লাহর পথে ব্যয় করে। এ প্রসঙ্গে আল্লাহ তা‘আলা বলেন: তোমাদেরকে যা কিছু দেয়া হয়েছে, তা পার্থিব জীবনের ভোগ ও শোভা বৈ নয়। আর আল্লাহ্র কাছে যা আছে, তা উত্তম ও স্থায়ী। তোমরা কি বোঝ না ? (সূরা কাসাস: ৬০) মহান আল্লাহ আরো বলেছেন: দুনিয়ার জীবনটা শুধু ধোঁকা ছাড়া আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন স¤পদ নয়। অবশ্য ধন-স¤পদে এবং জনস¤পদে তোমাদের পরীক্ষা হবে এবং অবশ্য তোমরা কুনবে পূর্ববর্তী আহলে কিতাবদের কাছে এবং মুশরেকদের কাছে বহু অশোভন উক্তি। আর যদি তোমরা ধৈর্য ধারণ কর এবং পরহেযগারী অবল¤¦ন কর, তবে তা হবে একান্ত সৎসাহসের ব্যাপার। (সূরা আলে ইমরান: ১৮৫-৮৬)
হযরত আয়েশা (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূল (সাঃ) বলেন: আমি ইচ্ছা করলে বা চাইলে পাহাড়গুলো স্বর্ণ হয়েযেত। কিন্তু রাসূলের দুনিয়ার সম্পদের প্রতি কোন মোহ বা আকাঙ্খা ছিল না। আবার রাসূলের জন্য দরিদ্রতা বাধ্যতামূলকও ছিল না। অতএব আল্লাহ প্রীতি ও সংসার প্রীতি উভয়টি একই সঙ্গে পরিপূর্ণভাবে থাকতে পারে না। একটির দ্বারা মন যে পরিমাণ পূর্ণ হয়, অন্যটি সে পরিমাণ মন থেকে বের হয়ে যায়। সংসার প্রীতি দ্বারা যার মন পূর্ণ থাকে তার আল্লাহ প্রীতি মোটেই থাকে না। রাসূল (সাঃ)-এর মাঝে সংসার প্রীতির মোহ লেশমাত্র ছিল না, কাজেই তাঁর মন আল্লাহ প্রীতিতেই পরিপূর্ণ ছিল। আল্লাহ তা‘আলা এরশাদ করছেন: মানবকূলকে মোহগ্রস্ত করেছে নারী, সন্তান-সন্ততি, রাশিকৃত ¯¦র্ণ-রৌপ্য, চিহ্নিত অশ্ব, গবাদি পকুরাজি এবং ক্ষেত-খামারের মত আকর্ষণীয় বস্তুসামগ্রী। এসবই হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তু। আল্লাহর নিকটই হলো উত্তম আশ্রয়। (সূরা আলে ইমরান: ১৪) এই আয়াতে আল্লাহ তা‘আলা উদাহরণ স্বরূপ মোহনীয় কয়েকটি জিনিসের কথা বলেছেন। এইসব বস্তুসামগ্রী দুনিয়ানার  প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে আল্লাহ তা‘আলা দান করেছেন। বিভিন্ন প্রয়োজনে এগুলো ব্যবহার করা হালাল, কিন্তু এসব বস্তু দিয়ে তিনি মানুষকে পরীক্ষা করে থাকেন; যে কারা সুষ্ঠুভাবে জ্ঞান-বুদ্ধি প্রয়োগ করে দুনিয়ার সব বস্তুর ধ্বংসশীলতা ও ক্ষণস্থায়ীত্ব যা সকলে স্বচোখে দেখতে পাচ্ছে, তা উপলব্ধি করে। এসব বস্তু সদুপায়ে অর্জন করে নিজেদের আবশ্যক মেটাতে পারে ও অকাতরে সৎকাজে সম্পদ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি লাভ করে পরকালে চিরস্থায়ী পরম সুখ-শান্তিময় আশ্রয় লাভ করতে ইচ্ছা করে। আর কারা আল্লাহ ও পরকালকে ভুলে বা অমনোযোগিতাহেতু অগ্রাহ্য করে শয়তানের ধোঁকা-প্রলোভনের কাছে আত্মসমর্পণ করে শুধু এ সবের পিছনে নিজেদের ব্যস্ত রেখে ও বুদ্ধি খাটিয়ে, যে কোন উপায়ে সম্পদ অর্জন করতে এবং তা শুধু নিজেদের ভোগ বিলাসের জন্য কুক্ষিগত রেখে অপচয় করে বা অসৎ কাজে ব্যয় করে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে নিজেদের পরকালীন চিরস্থায়ী জীবনকে ক্ষতিগ্রস্ত করতে ইচ্ছা করে। আল্লাহ রাব্বুল আলামীন কোনটা কল্যাণের পথ আর কোনটা অকল্যাণের তা পবিত্র কুরআনের পাতায় পাতায় বলে দিয়েছেন। আর রাসূল (সাঃ) সর্বদা দোয়ায় বলতেন:
اللهم اكفني بحلالك عن حرامك و أغنني بفضلك عمن سواك
অর্থ: হে আল্লাহ! আপনি যা হালাল করেছেন তা আমার জন্য যথেষ্ট করুন এবং হারাম থেকে বাঁচিয়ে রাখুন, এবং আপনার অনুগ্রহক্রমে আমাকে সমৃদ্ধ করে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে রক্ষা করুন।
হ্যাঁ (তবে) আল্লাহর (অনুগ্রহ দ্বারা আমাকে) সাধারণ বিধান অনুসারে মানুষকে তাদের জ্ঞান-বুদ্ধি প্রয়োগ করে চেষ্টা-শ্রমের দ্বারাই তাদের অর্থনৈতিক লক্ষ্যে পৌঁছতে হবে। কিন্তু সবকিছুর নিয়ন্ত্রণ আল্লাহ কর্তৃক রয়েছে বলে বিশ্বাস করে তাদের চেষ্টা-শ্রমের সঙ্গে সঙ্গে তাঁকে স্মরণ করা ও তাঁর সাহায্য কামনা করা আবশ্যক। এ জন্য আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআনে এরশাদ করেন: অতঃপর নামায সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ তালাশ কর ও আল্লাহকে অধিক স¥রণ কর, যাতে তোমরা সফলকাম হও। (সূরা জুমুয়াহ: ১০)
বর্ণিত (কথিত) আছে: জনৈক পারস্য বাদশা একজন জ্ঞানীলোককে জিজ্ঞেস করলেন; অনেক জ্ঞানী ও বুদ্ধিমান লোক সম্পদ থেকে বঞ্চিত কেন? আর অনেক নির্বোধ লোক কেন বহু সম্পদের মালিক হয়?
উত্তরে জ্ঞানী লোক বললেন; সুবিজ্ঞ মহান আল্লাহ ইচ্ছা করেন যে, নির্বোধ লোকের মাধ্যমে তার প্রকৃত স্রষ্টাকে চিনতে পারে। কেননা যদি সকল নির্বোধ লোককেই সম্পদ থেকে বঞ্চিত করতেন তাহলে লোকেরা নিশ্চয় ভাবত যে, বুদ্ধিই তাদেরও জীবিকা ও সম্পদের কারণকর্তা। এক তারা বুদ্ধির উপাসনায় লিপ্ত হয়ে যেত কিন্তু যখন এর বিপরীত হয় তখন তারা জানতে পারে যে একজন ক্ষমতাধর জীবিকা দাতা আছেন। তিনি যাকে ইচ্ছা জীবিকা বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা জীবিকা কমিয়ে দেন। এই প্রসঙ্গে আল্লাহর বাণী: বলুন হে আল্লাহ! তুমিই সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান কর এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান কর আর যাকে ইচ্ছা অপমানে পতিত কর। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ব বিষয়ে ক্ষমতাশীল। (সূরা আলে ইমরান: ২৬) মহান আল্লাহ আমাদের সকলকে নেক হেদায়াত দান করুন। আমীন

কোন মন্তব্য নেই: