প্রথমে বলি নিয়ন্ত্রণ কক্ষের কথা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠআবিষ্কার কম্পিউটারের চেয়ে হাজার কোটি গুণ জটিল
এই ছোট মেশিনটির নাম হচ্ছে ব্রেন।মাত্র তিন
পাউন্ড ওজনের এ বস্তুটিকে একটি খুলির
মাঝখানে এমনভাবে
বসিয়ে রাখা হয়েছেযে, তা গোটা দেহের
কোটি কোটি সেনা ও প্রহরীকে নিয়ন্ত্রণ
করে চলেছে। এর প্রতিটিকর্মতৎপর সেলের নাম হচ্ছে নিউরন। প্রতি সেকেন্ডে শত শত নিউরন এসে ব্রেনের প্রথমস্তরে জমা হতে
থাকে। এগুলো এতো ক্ষুদ্র যে, এর কয়েক শত এক সাথে একটা আলপিনের মাথায়বসতে পারে। এগুলো হচ্ছে এক একটি ইলেক্ট্রনিক সিগন্যাল-যা
শরীরের বিভিন্ন অংশের সাথেযোগাযোগ
রক্ষা করে এবং
মূল নিয়ন্ত্রকের আদেশ পাওয়ার সাথে সাথে হাজার কোটি সেলেছড়িয়ে দেয়। আমাদের পেছনে যে মেরুদণ্ড রয়েছে, তার মাধ্যমে তার সারা শরীরেরযন্ত্রপাতিগুলোকে সজীব ও তৎপর রাখে। এর আবার
স্বতন্ত্র কয়েকটি বিভাগ রয়েছে। এক
একবিভাগের উপর একেক ধরনের দায়িত্ব দিয়ে রাখা হয়েছে। যেমন কোন অংশকে বলা হয়েছে শোনারজন্য,
কোন অংশকে বলা
হয়েছে বলার জন্য, কোন অংশকে বলা হয়েছে দেখার জন্য। আবার কোনঅংশকে বলা
হয়েছে অনুভূতিগুলোকে কেন্দ্রীয়
কন্ট্রোল
টাওয়ারে ট্রান্সমিট করে দেয়ারজন্য। সর্বশেষ এতে আবার বসানো হয়েছে একটি স্বয়ংক্রিয় শক্তিশালী মেমোরি সেল।
যার কাজনিত্য নতুন সংগ্রহগুলোকে
যথাযথ সংরক্ষণ
করা এবং প্রয়োজনের সময় তাকে রিওয়াইন করেমেমোরিগুলোকে সামনে নিয়ে আসা। এই স্মৃতি সংরক্ষণশালা প্রতি সেকেন্ডে ১০টি
নতুনবস্তুকে স্থান করে দিতে পারে।
আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, পৃথিবীর
সর্বকালেরসর্বপ্রকারের যাবতীয় তথ্য ও
তত্ত্বকে যদি এক জায়গায় একত্র করে এ মেমোরি সেলে রাখাযায়, তাতে এর লক্ষ ভাগের এক ভাগ জায়গাও পূরণ হবে না।
শনিবার, ১৭ মে, ২০১৪
হার্ট একটি সূক্ষ্মজেনারেটর
দ্বিতীয় শক্তিশালী বস্তু হচ্ছে জেনারেটর, স্বয়ংক্রিয় শক্তি উৎপাদন যন্ত্র। আমরা একে বলি হার্ট কিংবা
হৃদযন্ত্র। মানব দেহেরবাম পাশে
সামনের দিকে পেটের একটু উপরে এই ছোট অংশটি হচ্ছে মানবদেহের সর্বাধিক জরুরিঅংশ। মানব সন্তানের অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে
এটিই সর্ব প্রথম তৈরি করা হয়েছে।
তাইবলা যায় এটিই সৃষ্টির শুরু। আবার এর তৎপরতা বন্ধের মাধ্যমে মানবীয় জীবনের ঘটেঅবসান। এ জেনারেটর যখন অচল হয়ে
যায় তখন দেহের অন্যান্য সব কটি
যন্ত্র চালু থাকলেওমূল মানুষটিকে আর জীবন্ত বলা যায় না। ভিন্নভাবে বললে,
এ হার্টই হচ্ছে
মানুষের জীবন।এর উপর প্রভাব বিস্তার করতে
পারলে এর ফলে
শরীরে অন্যান্য যন্ত্রও মাঝে মাঝে তারনির্দিষ্ট দায়িত্ব পালন থেকে বিরত হয়ে যেতে বাধ্য হয়। যেমন, শরীরের যে কোটি কোটিসেলকে বলা হয়েছে গরম-ঠান্ডা অনুভব করার কাজে তৎপর থাকার জন্য, এই মনের শক্তির কাছেতা-ও তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে। এই মন কিংবা হৃদয়টাই হচ্ছে মানুষের
আসল শক্তি।এটা ভালো তো সব ভালো, এর কথাই আসল কথা। আমরা যে দেহ নিয়ে চলি, যে চোখ দিয়ে
দেখি, যেকান দিয়ে শুনি,
যে মুখ দিয়ে কথা
বলি তার প্রতিটি অংশই হচ্ছে
এক-একটি
গবেষণারসমুদ্র। চোখ দিয়ে আমরা প্রাথমিক ভাবে যা দেখি তা তো থাকে চিত্রের নেগেটিভ। কোনকুশলী আমাদের ব্রেনে
এই চিত্রকে পজিটিভ করে পেশ করে? কান দিয়ে হাজার
কথা একত্রেশুনি কিন্তু কে এর ভিতরে ওয়েভ-গুলোকে সুবিন্যস্ত করে রাখে? এক কথার সাথে
অন্য কথারসংঘাত হয় না কেন? জিহ্বা দিয়ে যখন
কথা বলি তখন তার এক লক্ষ
সতের হাজার সেল একত্রেএসে কীভাবে আমার কথাগুলোকে সাজিয়ে-গুছিয়ে দেয়?
কে সেই মহান
সৃষ্টি-কুশলী, মানুষছাড়া যিনি অন্য কোনো প্রাণীর জিহ্বায় এ সেলগুলো তৈরি করেননি?
প্রকৌশলী মৌমাছির সূক্ষ্ম কৌশল
গাছ-পালার উপর দিয়ে
বয়ে যাওয়া ঝড়-ঝঞ্ঝা যখন মৌমাছির পরিচিত
সকল আলামত নষ্ট করে দেয়, তখনও মৌমাছি পালনে ব্যবহৃত কাঠামোতে
বিভিন্ন আকারের বহু সংখ্যক কক্ষ বানায়। এগুলোর মধ্য থেকে ছোট ছোট কক্ষ সাধারণ শ্রমিকদের এবং সবচেয়ে বড়টি হচ্ছে পুরুষ মৌমাছির জন্য। রানি মৌমাছি
পুরুষদের জন্য নির্ধারিত কুঠরিগুলিতে অনুৎপাদনশীল
ডিম পাড়ে, অথচ স্ত্রী জাতীয় শ্রমিক মৌমাছিও
অপেক্ষমাণ রানি মৌমাছিদের জন্য
নির্ধারিত কক্ষগুলোতে উৎপাদনশীল ডিম পাড়ে। আর যে সব স্ত্রী জাতীয় মৌমাছি নতুন প্রজন্মের
আগমনের অপেক্ষায় দীর্ঘ দিন কাটানোর পর স্ত্রীর ভূমিকায় পরিবর্তিত দায়িত্ব গ্রহণ করে, তারা শিশু মৌমাছির জন্য খাদ্য তৈরি করার
জন্য প্রস্তুত হয়ে যায়। মধু ও তার রেণু চিবানোর অগ্রিম পরিপাকের মাধ্যমে তারা এ কাজটি সম্পন্ন করে। এরপর পুরুষ ও স্ত্রী
মৌমাছিদের বয়স বাড়ার পর এক পর্যায়ে তারা চিবানো ও অগ্রিম পরিপাকের কাজ থেকে অবসর নেয়। তারা তখন মধু ও রেণু ছাড়া আর কিছুই
অন্যদের খাওয়ায় না। যে সকল স্ত্রী মৌমাছি এভাবে কাজ করে, তারা শ্রমিকে পরিণত হয়। রানি মৌমাছির
কক্ষগুলিতে যেসব স্ত্রী-মৌমাছি থাকে, তাদের জন্য খাদ্য সরবরাহ অব্যাহত থাকে চিবানো ও অগ্রিম
পরিপাক প্রক্রিয়ার মাধ্যমে। আর এ কাজ যারা করে তারা একদিন মৌমাছিদের রানি হয়ে যায়। পরে শুধু এরাই উৎপাদনশীল ডিম পাড়ে। এই পৌনঃপুনিক উৎপাদন প্রক্রিয়ার জন্য বিশেষ বিশেষ কক্ষ ও বিশেষ বিশেষ ডিমের প্রয়োজন হয়। অনুরূপ খাদ্য পরিবর্তনের বিস্ময়কর প্রভাবেরও প্রয়োজন হয়। আর এ প্রক্রিয়া সমূহের জন্য যা
অত্যাবশ্যক, তা হলো ধৈর্য সহকারে অপেক্ষা করা, বাছ বিচার করে খাদ্যের কার্যকারিতা
সংক্রান্ত তথ্য বাস্তবায়ন করা। এই পরিবর্তনগুলো বিশেষভাবে একটি সামষ্টিক জীবনে কার্যকর হয়, যা তাদের অস্তিত্বের জন্যই অপরিহার্য। এ জন্য যে জ্ঞান ও দক্ষতা অত্যাবশ্যক, তা এ সামষ্টিক জীবন শুরু করার পর অনিবার্যভাবে অর্জিত হয়ে যায়। অথচ এই জ্ঞান ও
দক্ষতা জন্মগতভাবে কোন মৌমাছির সত্তা ও
তার টিকে থাকার জন্য অপরিহার্য নয়। এ থেকে বুঝা যায়
যে, বিশেষ বিশেষ অবস্থায় খাদ্যের
কার্যকারিতা সংক্রান্ত জ্ঞান মানুষের চেয়েও মৌমাছির বেশ। কি বিস্ময়কর পরিকল্পনা! কে এই পরিকল্পনার ইঞ্জিনিয়ার? বিবেক-বুদ্ধিসম্পন্ন লোক উচ্চকণ্ঠে বলে উঠবে যে, একমাত্র সর্বশক্তিমান আল্লাহ এটা করতে
পারেন। অন্য কারো দ্বারা এটা সম্ভব নয়। বোকা নাস্তিকরা বলে এটা নাকি প্রকৃতি। কিন্তু প্রশ্ন, এই প্রকৃতিটা কে তৈরি করল? এ ধরনের প্রশ্ন আর উত্তর চলতে চলতে শেষ পর্যন্ত একখানেই গিয়ে শেষ হবে, তা হচ্ছে একমাত্র
আল্লাহ। আল্লাহ তাআলা বলেন- আপনার পালনকর্তা
মধুমক্ষিকাকে আদেশ দিলেন : পর্বত-গাত্রে, বৃক্ষ এবং উঁচু ডালে গৃহ তৈরি কর, এরপর সর্বপ্রকার ফল মূল থেকে ভক্ষণ কর এবং আপন পালনকর্তার উন্মুক্ত পথসমূহে চলমান হও। তার পেট থেকে নিঃসৃত হয় নানাবিধ পানীয়, তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার, নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। (সুরা নহল, আয়াত: ৬৯)
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)

