শনিবার, ৩১ মে, ২০১৪

মিরাজ ও বিজ্ঞান




মিরাজ অর্থ: সিঁড়ি বা সোপান। মিরাজ শব্দটি আরবি ‘উরুজ’ শব্দ থেকে এসেছে। যার আভিধানিক অর্থ উপরে আরোহণ করা। হযরত মুহাম্মাদ সাঃ-এর বোরাকযোগে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ভ্রমণ এবং সেখান থেকে ঊর্ধ্বে এবং ‘রফরফ’ যোগে ঊর্ধ্বলোকে পরিভ্রমণের মাধ্যমে সৃষ্টির অনন্ত রহস্য ও অলৌকিক নিদর্শনাবলি অবলোকন, আল্লাহপাকের সান্নিধ্য অর্জন এবং উভয় বন্ধুর বাক্যালাপকে মূলত মিরাজ বলা হয়।
যে সালে মিরাজ হয়: একাদশ বা দ্বাদশ নববী সালের ২৭ রজব তারিখ রাতের এক শুভ মুহূর্তে মিরাজের ঘটনা ঘটে।
আল কুরআন জ্ঞানবিজ্ঞানের অনুপম বিশ্বকোষ। চাই তা পদার্থ বিজ্ঞান, রাসায়ন বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান হোক আর মহাকাশ বিজ্ঞানই হোক।
মহাকাশ বিজ্ঞানীদের মহাকাশ অভিযান শুরু হয় ১৯৫৭ সালে। এ অভিযানে প্রথম সফলতা আসে ১৯৬৯ সালের ২১ জুলাই। প্রায় ২ লাখ ৩৯ হাজার মাইল পথ ভ্রমণ শেষে (এপোলো-১১ নভোযানে) নিল আর্মস্ট্রং চাঁদের বুকে প্রথম পা রাখেন। অথচ আজ থেকে ১৪০০ বছর আগেই রাসূল পাক সাঃ-এর মিরাজ বা মহাকাশ বিজয়ের কথা আল কুরআনে ঘোষিত হয়েছে।
নিল আর্মস্ট্রংদের চন্দ্র বিজয় সেদিনের কথা, তারও ১৪০০ বছর আগে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর মিরাজ মহাকাশ বিজ্ঞানীদের জ্ঞানের দ্বার উন্মুক্ত করে দিয়েছে। বিজ্ঞান আজ যে জ্ঞানের কাছে মাথা নত করেছে অবশ্যই তা মানবীয় জ্ঞান নয় বরং ওহির জ্ঞান এবং মহাবিজ্ঞানী আল্লাহ থেকে প্রাপ্ত জ্ঞান।
বোরাককে মাধ্যম হিসেবে গ্রহণের কারণ: আল্লাহ ইচ্ছে করলে কোনোরূপ অবলম্বন ছাড়াই মুহূর্তের মধ্যে তাঁর প্রিয় বন্ধুকে সপ্ত আকাশ পরিভ্রমণ করাতে পারতেন, তাতে বিস্মিত হওয়ার কিছুই ছিল না। তবুও ‘বোরাক’ ও ‘রফরফ’ যোগে তাঁকে ভ্রমণ করিয়েছেন।
এখানে উল্লেখ করা প্রয়োজন, ‘বোরাক’ ও ‘রফরফ’ কী জাতীয় বাহন? ‘বোরাক’ আরবি ‘বরকুন’ ধাতু হতে নির্গত, যার অর্থ বিদ্যুৎ (Electricity)। এটা নূরের তৈরি জান্নাতি বাহন। বিদ্যুতের চেয়েও ক্ষিপ্র গতিসম্পন্ন। আলোর গতি অপেক্ষাও এর গতি অনেক বেশি। ‘রফরফ’-এর আভিধানিক অর্থ বিছানা, নরম তুলতুলে, সবুজ। সূর্যরশ্মির চেয়েও ক্ষিপ্র তার গতিবেগ, উল্লেখ্য আলোর গতি প্রতি সেকেণ্ডে ১ লাখ ৮৬ হাজার মাইল।
‘বোরাক’ ও ‘রফরফ’ ব্যবহার করার কারণ; এর তিনটি কারণ হতে পারে।
প্রথমতঃ বাহনে করে অতি যত্নে নেয়ায় মর্যাদাবান রাসূল সাঃ-এর মর্যাদা আরো বৃদ্ধি পেয়েছে।
দ্বিতীয়তঃ জাগতিক অর্থে মিরাজকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা হয়েছে।
তৃতীয়তঃ এ বিশিষ্ট বাহনের ব্যবস্থা দ্বারা আল্লাহপাক মানুষকে বুঝাতে চেয়েছেন নবীজি সাঃ-এর মিরাজ স্বজ্ঞানে-স্বশরীরে ও জাগ্রত অবস্থায় সংঘটিত হয়েছে।
ইসরা ও মিরাজের ব্যাখ্যা: কাবা শরীফ থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত অংশকে ইসরা বা রাতের সফর এবং এবং সেখান থেকে ঊর্ধ্বাকাশে আরোহণকে ‘মিরাজ’ বলেছেন।
ভারী দেহ নিয়ে মিরাজে কিভাবে গেলেন?
বিরুদ্ধবাদীরা বলেন, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থাকায় শূন্য মণ্ডলের যেকোনো স্থূল বস্তুকে সে নিচের দিকে টেনে নামায়। কোনো স্থূলদেহী মানুষের দ্বারা মহাকাশ ভ্রমণ সম্ভব নয়, বিরুদ্ধবাদীদের সে নীতিকে আধুনিক বিজ্ঞানীরা প্রত্যাখ্যান করেছেন। শূন্যে অবস্থিত যেকোনো স্থূল বস্তুকে পৃথিবী যে সব সময় সমানভাবে আকর্ষণ করতে পারে না আজ তা পরীক্ষা-নিরীক্ষায় সত্য প্রমাণিত হয়েছে। তাদের মতে, প্রত্যেক গ্রহেরই নিজস্ব আকর্ষণ শক্তি রয়েছে। সূর্য ও পৃথিবী একে অন্যকে টেনে রাখছে। এ টানাটানির ফলে উভয়ের মাঝখানে এমন একটা স্থান আছে যেখানে কোনো আকর্ষণ-বিকর্ষণ নেই। যার ফলে পৃথিবীর কোনো বস্তু যদি সেই সীমানায় পৌঁছায় বা পার হয়ে সূর্যের সীমানায় যেতে পারে, তাহলে তা আর পৃথিবীতে ফিরে আসবে না।
গতিবিজ্ঞানের মতে, পৃথিবী থেকে কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে ৬.৯০ অর্থাৎ সাত মাইল বেগে ঊর্ধ্বলোকে ছুড়ে দেয়া হলে তা আর পৃথিবীতে ফিরে আসবে না। আবার পৃথিবী থেকে কোনো বস্তু যতই ওপরে উঠবে ততই তার ওজন কমবে। যার ফলে অগ্রগতি ক্রমেই সহজ হয়ে যাবে। আধুনিক বিজ্ঞানীগণ বলেন, ‘পৃথিবী থেকে কোনো বস্তুর দূরত্ব যতই বাড়ে, ততই তার ওজন কমে, পৃথিবীর এক পাউন্ড ওজনের কোনো বস্তু ১২ হাজার মাইল ঊর্ধ্বে মাত্র এক আউন্স হয়ে যায়। এ থেকে বলা যায়, পৃথিবী থেকে যে যত ঊর্ধ্বে গমন করবে, তার ততই অগ্রগতি হবে।’
(The Exploration of Space, P-15)
বিজ্ঞানীরা হিসাব কষে দেখেছেন, ঘণ্টায় ২৫ হাজার মাইল বেগে ঊর্ধ্বলোকে ছুটতে পারলে পৃথিবী থেকে মুক্তি লাভ করা যায়। একেই মুক্তিগতি (Escape velocity) বলে। গতি বিজ্ঞানের এসব নতুন নতুন আবিষ্কারের ফলে মানুষ চাঁদে যেতে পেরেছে এবং মঙ্গল গ্রহে যাওয়ার প্রচেষ্টা চলছে। তাই মাধ্যাকর্ষণের যুক্তি দিয়ে মিরাজের সত্যকে কেউ উড়িয়ে দিতে পারে না।
পদার্থের ব্যবধান:
বিরুদ্ধবাদীদের মতে, রাসূল সাঃ-এর দেহ জড়দেহ, তাই তা নভোলোকে পৌঁছতে পারে না। আল্লাহর সৃষ্টিজগতে দেখা যায়, বুনিয়াদ এক হলেও প্রতিটি বস্তুরই ভিন্ন ভিন্ন প্রকারভেদ রয়েছে। যেমন কয়লা থেকে হীরক প্রস্তুত হয়। উভয়ই পদার্থ। কিন্তু তাই বলে এ দু’টি পদার্থ এক নয়। তা ছাড়া সব পদার্থের সবখানেই ধর্ম এক নয়। যেমন কাচ জড় পদার্থ, বাধা দেয়া তার ধর্ম। এ জন্য একটা কাঠ ভেদ করে তার মধ্য দিয়ে আলোক রশ্মি যেতে পারে না। কিন্তু কাচ জড় পদার্থ, তার বুকের ভেতর ভেদ করে আলোক রশ্মি চলে যায়, বাধা দিতে পারে না। এমন অনেক অস্বচ্ছ পদার্থ রয়েছে যার ভেতরে সাধারণ আলো প্রবেশ করতে পারে না কিন্তু রঞ্জন রশ্মি বা এক্সরে তা ভেদ করে চলে যায়।
বিজ্ঞানীদের মতে, আমরা যে পদার্থকে দেখি তা-ই যে তার একমাত্র সত্য রূপ, এ কথা নিশ্চিত করে বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামীন নবীজিকে কুদরতীভাবে এই বিশাল পথ অতিক্রম করান। যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়।
অল্প সময়ে কিভাবে মিরাজ সম্ভব?
সন্দেহবাদীদের ধারণা এত অল্প সময়ের মধ্যে রাসূল সাঃ বাইতুল মুকাদ্দাস হয়ে সাত আসমানের ওপর সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলে আবার মক্কায় ফিরে এলেন, তা কী করে সম্ভব!? মূলত আল্লাহর সময়ের সাথে পৃথিবীর সময়ের মিল হবে না।
বিজ্ঞানীরা বলেন, আমাদের ঘড়ি অন্য গ্রহে অচল। এ বিষয়ে আধুনিক বিজ্ঞানীদের মত, স্বভাবের প্রকৃত সময় (True Time of Nature) সম্পর্কে আজো আমরা জানি না। বিজ্ঞানীরা জানান, আলোর গতির যত কাছে যাওয়া যায়, ততই সময় শ্লথ হয়ে আসে। আলোর গতি অপেক্ষা বেশি দ্রুত গতিতে গেলে সময় উল্টো দিকে বয়। মিরাজের বেলায়ও তা হয়েছিল। রাসূল সাঃ-এর বাহনের গতি আলোর গতি অপেক্ষা বেশি ছিল। তাই মিরাজ থেকে ফিরে এসে বিছানা উষ্ণ পাওয়ার বিষয়টিও সম্পূর্ণ সত্য ঘটনা।
স্ট্যান্ডার্ড টাইম বলে কোনো টাইম নেই
বিজ্ঞানী আইনস্টাইনের ভাষায় স্ট্যান্ডার্ড টাইম বলে কোনো টাইম নেই, সব টাইমই লোকাল অর্থাৎ স্থানীয়ভাবে প্রযোজ্য। আল্লাহর কাছে স্থান, কাল, গতি ও সময়ের কোনো বন্ধন নেই। তিনি যখন যা ইচ্ছা করেন মুহূর্তের মধ্যেই তা ঘটিয়ে থাকেন। তাঁর রহস্য সম্পর্কে মানুষের জ্ঞান অক্ষম।
সীনা চাক করার কারণ:
আধুনিক বিজ্ঞানীরা মহাশূন্যে যাওয়ার আগে নভোচারীদের দেহ খুব সতর্কতার সাথে পরীক্ষা-নিরীক্ষা করে উপযুক্ততা যাচাই-বাছাই করে থাকেন। বোরাকে সওয়ার হওয়ার আগেও মহাবিজ্ঞানী আল্লাহর নির্দেশে জিবরাঈল আঃ রাসূলপাক সাঃ-এর বক্ষ সযত্নে বিদীর্ণপূর্বক জড়ধর্মী স্বভাব দূর করে আলোর স্বভাব স্থাপন করেন। গ্যাসীয় পদার্থের মধ্যে টিকে থাকার জন্য কুদরতি ওষুধ তাঁর শরীরে প্রয়োগ করেন। কল্ব মোবারকের মধ্যেও বিশেষ ক্ষমতা প্রয়োগ করেন, যাতে মহাকাশ গমনের সময় তার মধ্যে কোনো প্রকার ক্লান্তি না আসে, মহাকাশের নিদর্শনাবলি দেখে কোনো ভয়ভীতি সঞ্চার না হয় এবং আল্লাহর সাক্ষাত লাভের সময় যেন সৃষ্টি না হয় কোনো প্রকার বাধাবিপত্তি। এক কথায় ঊর্ধ্বজগতের বিভিন্ন কুদরত প্রত্যক্ষ করার ক্ষমতা লাভে তাঁকে সক্ষম করে নেন আল্লাহপাক। তাই আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগে মিরাজকে অবৈজ্ঞানিক রূহানিক বা কাল্পনিক বলার প্রশ্নই আসে না। নবীজি সাঃ-এর মিরাজ হয়েছিল স্বশরীরে, স্বজ্ঞানে ও জাগ্রতাবস্থায়।
উপর্যুক্ত বিষয়টি বিভিন্ন পত্র-পত্রিকা হতে সংগৃহীত করা হয়েছে। আশা করি সম্মানিত পাঠকও পাঠিকাগণ! এ আলোচনা থেকে অনেক কিছুই জানতে পেরেছেন। সম্মানিত দাঈ ও বক্তাগণের প্রতি আহ্বান থাকবে, আমরা যেন গতানুগতিকভাবে শুধু মিরাজের কিচ্ছা-কাহিনী বয়ান না করি, বরং মিরাজের মূল উদ্দেশ্যগুলো পর্যালোচান করি। আল্লাহ আমাদের সবাইকে সহীহ জ্ঞান দান করুন। আমীন

রবিবার, ২৫ মে, ২০১৪

জাহান্নাম সম্পর্কে বিশ্বনবীর চল্লিশ কথা



def 300x203 জাহান্নাম সম্পর্কে বিশ্ব নবীর চল্লিশ কথা১. জাহান্নামের ৭০টি লাগাম থাকবে এবং প্রতিটি লাগামে ৭০ হাজার ফেরেস্তা থাকবে তারা তা টেনে আনবে। (মুসলিম- ইবনে মাসউদ [রা.])
২. দুনিয়ার ব্যবহৃত আগুনের উত্তাপ জাহান্নামের আগুনের উত্তাপের ৭০ ভাগের ১ ভাগ। (বুখারী, মুসলিম- আবু হুরায়রা [রা.])
৩. আগুনের জুতা পরিয়ে শাস্তি দেয়ার ফলে তার মগজ টগবগ করে ফুটতে থাকবে, যা হবে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি। (বুখারী, মুসলিম- নুমান ইবনে বাশীর [রা.])
৪. জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে আবু তালিবের। তার পায়ে দু’খানা আগুনের জুতা পরিয়ে দেয়া হবে, ফলে তার মাথার মগজ ফুটতে থাকবে। (বুখারী- ইবেন আব্বাস [রা.])
৫. দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিকে জাহান্নামের আগুনে ঢুকিয়ের বের করা হবে। তাকে বলা হবে, তুমি দুনিয়াতে কখনো সুখ ভোগ করেছিলে? সে বলবে না, আমি কখনো সুখ ভোগ করিনি। (মুসলিম- আনাস [রা.])
৬. জাহান্নামের সবচেয়ে কম ও সহজতর শাস্তি প্রাপ্ত ব্যক্তি পৃথিবী পরিমাণ সম্পদ থাকলেও তার বিনিময়ে এ আযাব থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতো। ( বুখারী, মুসলিম- আনাস [রা.])
৭. জাহান্নামীদের মধ্যে জাহান্নামের আগুন কারো টাখনু, কারো হাটু, কারো কোমর, কারো গর্দান পর্যন্ত পৌঁছবে। ( বুখারী, মুসলিম- সামুরা বিন জুনদুব [রা.])
৮. জাহান্নামের মধ্যে কাফেরের এক একটি দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান, তার গায়ের চামড়া হবে ৩ দিনের সফরের পরিমাণ পুরু। (বুখারী, মুসলিম- আবু হুরায়রা [রা.])
৯. জাহান্নামের আগুনকে ১ হাজার বছর তাপ দিয়ে লাল, ১ হাজার বছর তাপ দিয়ে সাদা আর ১ হাজার বছর তাপ দিয় কালো করা হয়েছে। এখন তা ঘোর কালো অন্ধকার অবস্থায় রয়েছে। (তিরমিজী- আবু হুরায়রা [রা.])
১০. জাহান্নামের মধ্যে কাফেরের গায়ের চামড়া হবে ৪২ হাত মোটা, দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান এবং বসার স্থান হবে মাক্কা-মাদীনার মধ্যবর্তী ব্যবধানের পরিমাণ। (তিরমিজী- আবু হুরায়রা [রা.])
১১. জাহান্নামে কাফেরের জিহবা ১/২ ক্রস পর্যন্ত বের হয়ে হেঁচড়িয়ে চলবে এবং লোকেরা তা মাড়িয়ে চলবে। (আহমাদ- ইবনে ওমার [রা.])
১২. জাহান্নামীদের মুখের কাছে যায়তুন তেলের নিচের তপ্ত গাদ নিয়ে আসা হবে এবং সেটা উত্তাপে তার মুখের চামড়া-গোশত খসে পড়বে। (তিরমিজী- আবু সাঈদ [রা.])
১৩. জাহান্নামে সাউদ নামক পাহাড়ে কাফেরদের ৭০ বছরে তার উপর উঠানো হবে এবং নিক্ষেপ করা হবে। এ অবস্থায় সব সময় উঠানামা চলতে থাকবে। (তিরমিজী- আবু সাইদ [রা.])
১৪. জাহান্নামীদের মাথার উপর ফুটন্ত গরম পানি ঢালা হবে তা তার পেটের মধ্যে প্রবেশ করে পেটের সব কিছু বিগলিত করে পায়ের দিক দিয়ে বেরিয়ে যাবে। এর পর পূর্বের অবস্থায় ফিরে আসলে পুনরায় তা আবার ঢালা হবে। (তিরমিজী, আবু সাঈদ [রা.])
১৫. জাহান্নামীদেরকে তাদের রক্ত-পুুঁজ পান করানো হবে। এগুলো মুখের কাছে আনলে তারা তা অপছন্দ করবে- তাদের চেহারা দগ্ধ হয়ে মাথার চামড়া খসে পড়বে। এগুলো যখন বাধ্য হয়ে পান করবে, তখন নাড়িভুড়ি খ- খ- হয়ে মলদ্বার দিয়ে নির্গত হবে। (তিরমিজী- আবু উমামা [রা.])
১৬. জাহান্নাম ৪টি প্রাচীর দ্বারা বেষ্টিত। প্রত্যেক প্রাচীর ৪০ বছর দূরত্ব পরিমাণ পুরু বা মোটা। (তিরমিজী- আবু সাঈদ [রা.])
১৭. জাহান্নামীদের এক বালতি ভর্তি পুঁজ যদি দুনিয়াতে ফেলা হতো তাহলে গোটাদুনিয়াবাসীকে দুর্গন্ধময় করে দিত। (তিরমিজী- আবু সাঈদ খুদরী [রা.])
১৮. যদি জাক্কুম গাছের একটি ফোটা এই দুনিয়ায় পড়ে, তবে দুনিয়াবাসীর জীবন ধারনের উপকরণসমূহ নষ্ট হয়ে যাবে। সেই জাক্কুমই হবে জাহান্নামীদের খাবার। (তিরমিজী- ইবনে আব্বাস [রা.])
১৯. জাহান্নামীদের মুখ আগুনে তাপে ভাজাপোড়া হয়ে উপরের ঠোট সংকুচিত হয়ে মাথার মধ্যস্থলে এবং নিচের ঠোঁট ঝুলে নাভির সাথে এসে লাগবে। (তিরমিজী- আবু সাঈদ খুদরী [রা.])
২০. জাহান্নামীদের চোখের পানি কাঁদতে কাঁদতে প্রবাহিত হবে। এক সময় অশ্রু শেষ হয়ে চোখ দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকবে। ফলে চোখে এমন ক্ষতের সৃষ্টি হবে যে, যদি তাতে নৌকা চালাতে চাও তবে তাও চলবে। (শরহে সুন্নাহ, আনাস [রা.])
২১. জাহান্নামীরা সরাসরি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, তাদেরকে জাহান্নাম থেকে বের করার জন্য। আল্লাহ বলবেন: হে হতভাগার দল! দূর হও। জাহান্নামে পড়ে থাক। তোমরা আমার সাথে আর কথা বলবে না। এরপর হতাশ হয়ে জাহান্নামীরা বিকটভাবে চিৎকার. হাহুতাশ ও নিজের উপর ধিক্কার দিতে থাকবে। (তিরমিজী- আবু দারদা [রা.])
২২. রাসূল (সা.)-কে বলতে শুনেছি, “আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে ভয় প্রদর্শন করছি”- কথা গুলো উচ্চস্বরে বলতে থাকলেন। (দারেমী, সুনান, ইবনে বশীর [রা.])
২৩. আসমান থেকে কোন গোল পাথর যমীনের দিকে ফেলে দিলে তা একটি রাত শেষ হওয়ার আগেই যমীনে পৌঁছে যাবে। কিন্তু জাহান্নামের কিনার থেকে নিচ দিকে কোন পাথর ছেড়ে দিলে ৪০ বছরেও তা তার তলদেশে পৌঁছতে পারবে না। (তিরমিজী- আবদুল্লাহ ইবনে আমর [রা.])
২৪. জাহান্নামের হাবহাব নামক গর্তে প্রত্যেক স্বৈরাচারী অহংকারীকে রাখা হবে। (দারেমী, আবু বুরদাহ [রা.])
২৫. জাহান্নামের সাপ (যা খোরাসানী উটের মতো বিরাট) একবার দংশন করলে তার বিষ ব্যথা  জাহান্নামীরা ৪০ বছর পর্যন্ত অনুভব করবে। (আহমদ, আবদুল্লাহ ইবনে হারেস [রা.])
২৬. কিয়ামতের দিন সূর্য ও চাঁদ দু’টোকে পনীরের আকৃতি করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারণ জিজ্ঞেস করলে আবু হুরায়রা (রা) বলেন, নবী রাসূল (সা.) এর কাছে যা শুনেছি তাই বর্ণনা করলাম। এর অধীক কিছু জানি না। এতে হাসান বাসরী (রহ.) নিরব হয়ে গেলেন।- (বায়হাকি, হাসান বসরী [রা.])
২৭. হতভাগ্য ব্যক্তি ছাড়া কেউ জাহান্নামে যাবে না। হতভাগ্যের সংজ্ঞায় বলা হলো যে, যে আল্লাহর সন্তষ্টি লাভের জন্য আনুগত্য করে না এবং তার নাফরমানীর কাজ পরিত্যাগ করে না। (ইবেন মাজাহ, আবু হুরায়রা [রা.])
২৮. কুরআন যাদেরকে আটকিয়ে রাখবে তাদের জন্য জাহান্নাম চিরস্থায়ী হয়ে গেছে। তারা ছাড়া জাহান্নামে আর কেউ থাকবেন না। (বুখারী মুসলিম- আনাস [রা.])
২৯. যখন কিয়ামত সংঘঠিত হবে, তখন একজন ঘোষক ঘোষণা দিবে, প্রত্যেক উম্মত (দল) যে যার ইবাদাত (গোলামী) করত সে যেন তার অনুসরণ করে। তখন যারা আল্লাহ ছাড়া মুর্তি প্রতিমার ইবাদাত করত, তাদের একজনও অবশিষ্ট থাকবে না বরং সবাই জাহান্নামের মধ্যে গিয়ে পড়বে। (বুখারী মুসলিম, আবুসাঈদ খুদরী [রা.])
৩০. আল্লাহ বলবেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করে আনো। তাদেরকে এমন অবস্থায় বের করা হবে যে, তারা (জাহান্নামের আগুনে) পুড়ে কালো কয়লায় পরিণত হয়ে গেছে। (বুখারী মুসলিম, আবুসাঈদ খুদরী [রা.])
৩১.  কিছু সংখ্যক লোক তাদের গুনাহর কারণে তার শাস্তি স্বরূপ জাহান্নামের আগুনে ঝলসিত হবে। অতঃপর আল্লাহ তার রহমত ও করুণায় তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তবে সেখানে তাদেরকে জাহান্নামী বলে ডাকা হবে। (বুখারী- আনাস [রা.])
৩২. একদল লোককে রাসূল (সা.) এর সুপারিশে জাহান্নাম থেকে বের করা হবে। অতঃপর তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের নাম রাখা হবে জাহান্নামী। (বুখারী- ইমরান ইবনে হুসাইন [রা.])
৩৩. জাহান্নাম থেকে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত এবং সর্বশেষ জান্নাতপ্রাপ্ত ব্যক্তিকে আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা বলবেন, জান্নাতে প্রবেশ কর, তোমাকে জান্নাতে দুনিয়ার সমপরিমাণ এবং তার দশগুন জায়গা দেয়া হলো- এ ব্যক্তি হবে মর্যাদার দিক দিয়ে জান্নাতীদের সর্বনি¤œ স্তরের।  (বুখারী ও মুসলিম- আবদুল্লাহ ইবেন মাসউদ [রা.])
৩৪. সর্বশেষ জাহান্নামী যে সর্বশেষে জান্নাতে প্রবেশকারী হবে তাকে বলা হবে, তোমার প্রতিটি গুনাহের স্থলে তোমাকে এক একটি করে নেকী দেয় হলো। তখন সে বলবে, হে রব! আমিতো এমন কিছু বড় বড় রগানাহও করেছিলাম, যে গুলো এখানে দেখতে পাচ্ছিনা। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে হাসতে দেখলাম যে, তাঁর মাড়ির দাঁত পর্যন্ত প্রকাশিত হয়ে পড়েছে। (মুসলিম, আবু যর [রা.])
৩৫. চার ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে আবার জাহান্নামে প্রেরণের নির্দেশ দেয়া হবে। তখন তাদের একজন পিছন ফিরে বলবে, হে রব! আমি তো এ আশায় ছিলাম যে, যখন তুমি একবার আমাকে জাহান্নাম থেকে বের করে এনেছ, তখন সেখানে আর ফেরৎ পাঠাবে না। তখন আল্লাহ তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। (মুসলিম, আনাস [রা.])
৩৬. কোন জাহান্নামীকে জাহান্নামে প্রবেশ কররানো হবে না, যে পর্যন্ত ভাল কাজ করলে তার জান্নাতে যে স্থান হতো তা সে না দেখবে। যেন তার অনুসোচনা ও আফসোস বৃদ্ধি পায়। (বুখারী- আবু হুরায়রা [রা.])
৩৭. সারিবদ্ধভাবে দণ্ডায়মান জাহান্নামীদের মধ্য থেকে- এক জাহান্নামী ব্যক্তি এক জান্নাতী ব্যক্তিকে দেখে বলবে, হে অমুক! আমি সেই এক ব্যক্তি, যে তোমাকে পানি পান করিয়ে ছিলাম। আর একজন বলবে, আমি সে এক ব্যক্তি যে একদিন তোমাকে ওজুর জন্য পানি দিয়ে ছিলাম। তখন জান্নাতী ব্যক্তি তার জন্য সুপারিশ করবে এবং তাকে জান্নাতে নিয়ে যাবে।  (ইবনে মাযাহ- আনাস [রা.])
৩৮. সকল মানুষ (পুলসিরাত অতিক্রম করার সময়) জাহান্নামে উপস্থিত হবে এবং আমলের অনুপাতে নাযাত পাবে।  (তিরমিযী- আবদুল্লাহ ইবনে মাসউদ [রা.])
৩৯. যে ব্যক্তি এমন কথা আমার উপর আরোপ করে যা আমি বলিনি, সে যেন তার স্থান জাহান্নামে করে নেয়। (বুখারী- সালাম বিন আমর [রা.])
৪০. কাফেরের মৃত্যুর পর কবরে তার রুহ ফিরিয়ে দেয়া হয়। দুইজন ফেরেস্তা তাকে উঠিয়ে জিজ্ঞেস করবেন, তোমার রব কে? সে উত্তর দেয়, হায় হায়! আমি জানি না। তারা জিজ্ঞেস করবেন, কে এই ব্যক্তি যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন? সে উত্তর দেয়, হায় হায়! আমি জানি না। তখন আকাশ থেকে একজন ঘোষণাকারী- ঘোষণা দেয়, সে মিথ্যা বলেছে। তার জন্য জাহান্নামের একটি বিছানা বিছিয়ে দাও, তাকে জাহান্নামের পোশাক পড়িয়ে দাও এবং তার জন্য জাহান্নামের একটি দরজা খোলে দাও। রাসূল (সা.) বলেন, ফলে তার দিকে জাহান্নামের ভীষণ তাপ উত্তপ্ত বায়ূ আসতে থাকে।  (আহমদ, আবু দাউদ- বারা বিন আযেব [রা.]
জাহান্নাম থেকে বাঁচার জন্য শিরকমুক্ত ঈমান ও বিদয়াতমুক্ত আমল অর্থাৎ রাসূল (সা.) এর দেখানো পদ্ধতিতে আমল প্রয়োজন। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মাগিরব ও ফজর এই দুই ওয়াক্তে সাতবার করে নিম্নের দোয়াটি পড়ার জন্য শিক্ষা দিয়ে গেছেন।
(
আল্লাহুম্মা আজরিনী মিনান্নার- হে আল্লাহ! আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও) (আহমদ ও আবু দাউদ)
পবিত্র কুরআনে মহান আল্লাহ শিক্ষা দিয়েছেন: রাব্বানা আ-তিনা ফিদ্দুনইয়া হাসানাতাওঁ ওয়াফিল আ-খিরাতি হাসানাতাওঁ ওয়াক্বিনা আযাবান নার। (সূরা বাকারা: ২০১)