মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০১০
শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০১০
সোমবার, ১৬ আগস্ট, ২০১০
আমরা কেমন মুসলমান?
প্রথম পর্ব
আমার বোনের শ্বশুর দীর্ঘ রোগ ভোগের পর মারা যান। (ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) তার মৃত্যু পরবর্তী কালীন দোয়া অনুষ্ঠানে আমাকেও দাওয়াত দেয় আমার বোন জামাই। যেয়ে দেখি কোথায় দোয়া অনুষ্ঠান? এতো বিরাট ব্যাপার স্যাপার।
বাবা যতো দিন অসুস্থ্য হয়ে জীবিত ছিলেন ততদিন তার ছেলে মেয়েরা তাকে সেবা যত্ন করার খুব একটা সময় সুযোগ করে উঠতে পারেন নি। তাই তার মৃত্যুর পর চল্লিশার মাধ্যমে সেই ঘাটতিটুকু বুঝি পুষিয়ে নিতে চাচ্ছেন। বড় বড় দুইটি গরু আর তিনটি খাসি জবাই হয়েছে, চাল কতো মণ তা আমার জানা নেই। দওয়াত দেওয়া হয়েছে প্রায় পাঁচশতরও বেশি মানুষকে। হাফেজি মাদ্রাসা থেকে ২০/২৫ জন তালেবে এলেম আনা হয়েছে যারা দুলেদুলে কুরআন শরীফ তেলাওয়াত করছে। এদের পড়া দেখে বোঝা যাচ্ছে এইভাবে বিভিন্ন জায়গায় যেয়ে কুরআন পড়ায় এরা অভ্যস্ত। দূরের কাছের সব আত্মীয় স্বজনের উপস্থিতিতে বাড়িতে যেনো একটা আনন্দের ঢেউ খেলে যাচ্ছে। কারো মধ্যে এতটুকু শোকের বালাই নেই।
অতগুলো গরু খাসি জবাই আর গোশত তৈরী করতে সারা রাত জাগতে হয়েছে কিছু মানুষকে। তাই তাদের জন্য ভি,সি,ডির ব্যবস্থা করা হয়েছে। তারা রাতভর সিনেমা দেখেছে আর কাটাকাটি রান্না-বান্নার কাজ করেছে। একজন মাওলানা সাহেব আছেন, তিনি ঘুরে ঘুরে সবকিছু তদারকি করছেন। খাওয়া দাওয়ার আগেই মিলাদ পড়ালেন। দোয়া করলেন কবরবাসীদের জন্য। তারপর গোরস্থানে যেয়ে কবর জেয়ারত করলেন নারী পুরুষ সবাইকে নিয়ে। খাওয়ার পর মাওলানাকে বিদায় করা হলো লুঙ্গি ও পাঞ্জাবী দিয়ে। তাছাড়াও টাকা চাল ও প্রচুর পরিমাণে গোশত দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানের নাম হলো চল্লিশা বের করা। অনুষ্ঠান শেষ করতে এদের খরচ হলো প্রায় ৫৫/৬০ হাজার টাকা। আমার বোনজামাইকে একটু বোঝানোর চেষ্টা করে বললাম, তোমরা যে কাজটা করছ তা মোটেও ইসলাম সম্মত নয়। সে আমাকে বুঝিয়ে বলল, এসব কথা এখানে বলা যাবে না ।এটাই আমাদের এখানকার নিয়ম। বাপ দাদার কাল থেকে চলে আসছে এই সিষ্টেম। আমার বাবাও এইভাবে তার বাবার চল্লিশা বের করেছে। এখানকার সবার ধারণা চল্লিশা বের না করা পর্যন্ত আত্মা শান্তি পায় না। কেঁদে কেঁদে বাড়ির আনাচে কানাচে ঘুরতে থাকে।
আমি শুধু বললাম, তুমি অর্থসহ কুরআন পড়েছ, হাদিস পড়েছ, তুমিও কি এসব বিশ্বাস করো? দুলাল হেসে বলল, আমার বিশ্বাস অবিশ্বাসে কিছু আসে যায় না। আমার কথা কেউ মানবে না। এই যে আমাদের মাওলানা সাব উনি কী কুরআন হাদীস পড়েন নি? কী করব বলেন? তাই আমিই এদের কথা মেনে চলি। হাসতে হাসতে চলে গেলো দুলাল। আল কুরআনে কী এদের কথাই বলা হয়েছে? তারা বলে আমাদের বাপ দাদাদের যা করতে দেখেছি আমরা তো তাই করবো। কিংবা এরা কী সেই লোক? তাদের জন্য সমান; তোমরা তাদের সতর্ক কর বা না করো- তারা মেনে নেবে না।
আল্লাহ তাদের হৃদয় ও কানে মোহর মেরে দিয়েছেন। (সূরা বাকারা-৭)
নাকি এর জন্য আমরাই দায়ী যারা ‘দায়ীইল্লাল্লাহ’ বলে দাবী করি অথচ তাদের কাছে সঠিক দাওয়াতটা পৌঁছাতে পারি নি।
আমাদের দেশের প্রায় সব জায়গাতেই এই অনুষ্ঠান বিভিন্ন নামে প্রচলিত আছে। যার প্রকৃত নাম শ্রাদ্ধ। যা হিন্দুদের শেষকৃত অনুষ্ঠান। হিন্দুরা যাকে জল বলে আমরা তাকে বলি পানি। এ যেন ঠিক তেমনি। হিন্দুরা বলে শ্রাদ্ধ আর আমরা বলি চল্লিশা জেয়াফত, কুলখানী। যে নামেই ডাকি না কেন জিনিস একই। এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে হিন্দুদের। এর সাথে ইসলামের সামান্যতম সম্পর্ক নেই। সাওয়াবের তো প্রশ্নই আসেনা। রাসূল (সা.) এর কাছে এক ব্যক্তি এসে বললেন, ‘ইয়া রাসূলাল্লাহ! আমার মা মারা গেছেন, আমি এখন কী করবো। রাসূল (সা) বললেন; তোমরা মায়ের জন্য দোয়া করো আর তার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো।
হযরত ওমর (রা) এর মৃত্যুর পর তার পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর দূরের এক বেদুইন পল্লীতে গেলেন বেশ কিছু উপঢৌকনাদি নিয়ে বেদুইন সর্দারের কাছে। সর্দার চিনতে না পেরে বললেন, কে বাবা তুমি ? আব্দুল্লাহ ইবনে ওমর সালাম দিয়ে বললেন, আমি হযরত ওমর (রা) এর পুত্র। আমি ছোট বেলায় বাবার সাথে আপনার এখানে এসেছি। আমার বাবা মারা গেছেন, আপনি আমার বাবার বন্ধু ছিলেন। বাবার হক আদায় করার জন্য আপনার কাছে এসছি। বৃদ্ধ সর্দার আব্দুল্লাহকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। হযরত ওমর (রা) এর জন্য অনেক দোয়া করলেন। এই আমল রাসূল (সা) শিখিয়েছেন।
আল্লাহ পাক একটা দোয়াও শিখিয়েছেন ‘রাব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা’। অর্থ- ‘হে আল্লাহ আমার বাবা মাকে তুমি তেমনি আদরে রাখ যেমন আদর যত্নে শৈশবে তারা আমাকে লালন-পালন করেছে।’ আর বাবা মা জীবিত থাকতে তাদের সাথে করণীয় সম্পর্কে বলা হয়েছে ‘পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। যদি তোমাদের কাছে তাদের কোনো একজন বা উভয়ে বৃদ্ধ অবস্থায় থাকে। তাহলে তাদের কে উহ্ পর্যন্ত বলো না এবং তাদের কে ধমকের সুরে জবাব দিয়ো না বরং তাদের মর্যদা সহকারে কথা বলো। আর দয়া ও কোমলতা সহকারে তাদের সামনে বিনম্র থাকো।’ (সূরা বনী ইসরাইল-২৩)
কিন্তু বাবা মা- এর মৃত্যুর পর এই ভোজ অনুষ্ঠানের কথা আল্লাহ কিংবা রাসূল (সা.) কোনো দিন বলেননি। শুধু বাবা মা বলি কেন? যে কোন আত্মীয় স্বজন মারা গেলে এই ধরনের অনুষ্ঠান করা জঘন্যতম বিদায়াত। এই অনুষ্ঠানে কোনো একটা কাজের সাথেও ইসলামের কোনো সম্পর্ক নেই। এই অনুষ্ঠানের মধ্যে আমরা কয়েকটি কাজ দেখতে পাই-যাকে আমরা আপাত দৃষ্টিতে ভালো কাজ মনে করি। যেমন
১. গরু খাসি জবাই করে ঢালাও ভাবে মানুষকে একবেল খাওয়ানো।
২. হাফেজ দিয়ে কুরআন খতম করানো।
৩. সবাই মিলে কবর জেয়ারত করা।
৪. মীলাদ পড়া।
৫. মাওলানা সাহেবকে তুষ্ট করা।
এই কাজগুলো কুরআন ও হাদীস দিয়ে বিশ্লেষণ করে কাজগুলো সঠিক না বেঠিক তা বোঝা যাবে। প্রথমেই বুঝতে হবে ইবাদাত কাকে বলে? মনে রাখতে হবে রাসূল (সা.) যেভাবে যে কাজ করেছেন সেভাবে সেই কাজ করার নাম ইবাদাত। আর ইবাদাতের বিপরীত কাজ হলো বিদায়াত। অর্থাৎ রাসূল (সা.) যে কাজ করেননি করতে বলেননি সেই কাজ সাওয়াবের আশায় করার নাম বিদায়াত।
১. অতএব কারো মৃত্যুর পরে এইভাবে অনুষ্ঠান করে মানুষকে খাওয়ানোর মধ্যে সওয়াব তো নেই বরঞ্চ এই সব অসুষ্ঠানে যেভাবে বেপর্দা হয় তা কি কেউ ভেবে দেখে?
২. টাকা দিয়ে হাফেজ দ্বারা কুরআন পড়িয়ে নেওয়ার মধ্যে কি করে সাওয়াব হতে পারে ? কুরআন যে পড়ে তার সওয়াব হয়। কিন্তু সাওয়াব কি কখনও বিক্রি করা যায়? আর টাকা পাওয়ার নিয়তে যে কুরআন পড়ে তার তো সোয়াব হয়ই না, তা আবার অন্যকে দেবে কি? একজনে খাবে আর অন্য একজনের পেট ভরবে এ যেমন সম্ভব না তেমনি একজনে কুরআন পড়বে আর অন্য একজনকে তার সাওয়াব বখশিস করবে তাও কিছুতেই সম্ভব না। কুরআন পড়ানোর এই পদ্ধতিটা সম্পূর্ন বিদায়াত।
৩. কবর জেয়ারত করলে কবরবাসীর কোনো উপকার হয়না। কবরবাসীর জন্য দোয়া করতে হলে যে কোন জায়গা থেকেই করা যায়। রাসূল (সা.) বলেছেন, ‘তোমরা কবর জেয়ারত করো তাহলে তোমাদের মন নরম হবে।’ অর্থাৎ যে কবর জেয়ারত করবে তার মৃত্যুর কথা স্মরণ হবে, মন নরম হবে এবং নিজেকে অন্যায় ও পাপ থেকে দূরে রাখতে পারবে।
৪. মীলাদ শব্দের অর্থই হলো জন্মদিন। মিলাদুন্নবী মানে নবী (সা.) এর জন্মদিন। কারো মৃত্যু দিনকে জন্মদিন বলার মতো হাস্যকর আর কী হতে পারে? এই অনুষ্ঠান আল কুরআন কিংবা রাসূল (সা.) এর হাদীস থেকে পাওয়া যায় না। এই কাজটাও বিদায়াত।
৫. তারপর থাকল মাওলানা সাবকে তুষ্ট করা। মাওলানা সাবকে তুষ্ট করতে যা যা করা হয় তাতো রীতিমতো হারাম। হিন্দু ধর্ম থেকে চুরি করা কাজ। হিন্দুরা যেমন কেউ মারা গেলে শ্রাদ্ধের পর ব্রাহ্মণকে যে দান দক্ষিণা দেয় আত্মার মুক্তির জন্য, ঠিক সেই কাজটাই করছি আমরা মুসলমান নামধারীরা। আর এই তথাকথিত মাওলানারা এই সব ধরে রেখেছে। এরা কী না বুঝে এসব কাজ করছে? নাকি বুঝে সুঝে জাহান্নামের আগুনে পেট ভরছে, জানি না। ইবাদাত মনে করে এতোগুলো বিদায়াত ও কবিরা গুনাহ করে আত্মতুষ্ঠি লাভ করে আমরা আমাদের দেশে সমাজে সগৌরবে মুসলমান হিসাবে টিকে আছি। অনেকে আবার বোঝে, এগুলো ইবাদাত নয়। আল কুরআন কিংবা হাদীসে এসব নেই শুধু সমাজ এবং প্রচলনের জন্য করে। তারা বিবেকের কাছে একটু প্রশ্ন করুন তো এই সব বিদায়াতের মধ্যে নিজেকে নিমজ্জিত রেখে আল্লাহপাকের দরবারে মুসলমান হিসেবে পরিচয় দেওয়া যাবে তো? পাওয়া যাবে তো রাসূল (সা.) এর শাফায়াত? নাকি শেষ পর্যন্ত মিলবে ‘ছুহকান-ছুহকান ’ দূর হয়ে যাও দূর হয়ে যাও।

বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০১০
সোমবার, ১৯ জুলাই, ২০১০
রবিবার, ১৮ জুলাই, ২০১০
শুক্রবার, ১৬ জুলাই, ২০১০
নামের মাঝেই লুকিয়ে আছে আমার পরিচয়
নামের মাঝেই লুকিয়ে আছে আমার পরিচয়
( শেষ পর্ব:)
এইভাবে ঠিকানা লেখায় আমার সহকর্মী বোনেরা আপত্তি জানালেন। বললেন “আপনার হাসব্যান্টের ঠিকানাই তো স্থায়ী ঠিকানা। বললাম “ বুঝি কি করে?” “তার মানে?” অবাক কণ্ঠ বোনদের। বললাম “ অপ্রিয় হলেও এটাই বাস্তব যে হাসব্যান্টের ঠিকানা স্থায়ী ঠিকানা না।
যে কোনো সময় সে ঠিকানা বদলে যেতে পারে। আমাদের মা দাদীরা একই ঠিকানায় জীবন পার করে দিয়ে গেছেন। আমাদের জীবনের ও অর্ধেকের বেশি সময় পার হয়ে গেছে। বাকী দিন কয়টি ও হয়ত যাবে। কিন্তু সবার জন্য না। অথচ বাপের নাম কোনোদিন বদল হবে না। বাপ বেঁচে থাকতেও না মরে গেলেও না” আমার কথা কারো মনঃপুত হলো কেউ মুখ টিপে হাসল। আশ্চর্যের বিষয় কি জানেন? মাত্র মাস ছয়েকের মধ্যে আমাদের এক বোন বরের সাথে ছাড়াছাড়ি হয়ে গেলো। তিনটি সন্তান, মজবুত সংসার। যে কারণেই হোক ভেঙ্গে গেল। আমার সেই বোনটি এখন স্থায়ী ঠিকানায় থাকে। হ্যা বাপের বাড়িতে। যদিও বাপ জীবিত নেই।
ইবনে অথবা বিনতেঃ- নামের পরে ইবনে অথবা বিনতে দিয়ে পিতার নাম দেওয়া খুবই বিজ্ঞান সম্মত এবং সুষ্ঠু একটা বিধান। যেমন- আব্দুল্লাহ ইবনে মুবারাক, অর্থাৎ মুবারাকের পূত্র আবদুল্লাহ, সন্তান যদি মেয়ে হয় তাহলে ফাতিমা বিনতে মুবারক-মানে মুবারকের মেয়ে ফাতিমা। এইভাবে নাম রাখা হলে এক নামের যত ব্যক্তিই হোক না কেন চিনতে কোনো সমস্যা হওয়ার কথা না। এতে আর একটা সুবিধা এই যে নাম শুনেই পরস্পর ভাই বোন কিংবা ভাই ভাই অথবা বোন বোন ইত্যাদি বোঝা যায়। যেমন উম্মে হারাম বিনতে মিলহান এবং উম্মে সুলাইম বিনতে মিলহান এরা যে দুই বোন তা কারো বলে দেওয়ার প্রয়োজন নেই। যদিও নামের এই ধারাটা ব্যাপকভাবে আমাদের সমাজে চালু নেই। তবে কিছু কিছু আছে।
যে সব নাম রাখা নিষেধঃ- শাহানশাহ, রাজাধিরাজ, শাহ জাহান এই সব নাম রাখতে রাসূল (সঃ) নিষেধ করেছেন কারণ এইনাম গুলো আল্লাহর জন্যই প্রযোজ্য। তেমনি আল্লাহর নাম বাদে অন্য কারো সাথে আব্দুহ যোগ করে নাম রাখাও অন্ত্যন্ত আপত্তিকর। যেমন- গোলাম নবী, গোলাম মুহাম্মাদ, গোলাম হোসেন, গোলাম রাসূল, আব্দুনবী, আব্দুনূর ইত্যাদি। মানুষ গোলাম বা আব্দু (দাস) হবে তো একমাত্র আল্লাহর। কারো নাম দিদার বখশ, পীর বখশ। বখশ শব্দের অর্থ দান বা উপহার। উপর্যুক্ত নাম গুলো শীর্ক যুক্ত। এধরনের কোনো নাম যেন আমরা সন্তানদের না রাখি। এ ধরনের নাম যাদের আছে তাদের সঠিক কাজ হবে এই সব নাম বদলে অন্য কোনো ভালো নাম রাখা।
আমাদের সমাজে ডাকনাম হিসাবে ছোট ছোট কিছু নাম আছে যার অর্থ মোটেও ভালো না- যেমন রিয়া ইত্যাদি। ডাকতে এবং শুনতে শব্দটি ভালো লাগলেও অর্থ মোটেও ভালো না। রিয়া অর্থ লোক দেখানো কাজ বা প্রদর্শোনিচ্ছ।
আবার এমন কিছু নাম আছে যা কোনো অর্থ বোধক শব্দই না। যেমন- নান্নু,টুন্নু, মন্নু, রুনু, মিনু, রানু, মিন্টু,সেন্টু, পিন্টু, পল্টু, বল্টু, টুলটুল, টুটুল, মিঠুন, কালা, ধলা, রাঙ্গু, - জানিনা প্রিয়তম সন্তানের জন্য এইসব নিরর্থক নাম কেন রাখে মা বাবারা?
আগে গ্রামের মেয়েদের নাম রাখা হতো বড়–, মাঝু, সাজু , ছুটু, সোনা, ইত্যাদি। ছেলেদের নাম কেদু, গেদু ইত্যাদি। ইদানিং মেয়েদের নাম রাখছে- সাবানা, ববিতা, কবরি, শাবনূর, পূর্ণিমা ইত্যাদি নায়িকা ও মডেল কন্যাদের নাম। ছেলেদের নামের বেলায় ও বিভিন্ন চিত্রতারকা, খেলোয়ার, মডেল তারকাদের নাম পছন্দ করছে।
প্রত্যন্ত গ্রাম পর্যন্ত স্যাটালাইট টি.ভির বদৌলতে গ্রামের লোক আর যাই শিখুক না কেন নায়ক নায়িকাদের, খেলোয়ার মডেল তারকাদের নাম শিখছে। টি.ভিতে বিভিন্ন চ্যানেলে প্রায় সর্বক্ষণ নাটক সিনেমা, মডেলিং, নাচ গান আর নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের জীবনি চর্চাই করা হয়। আর সবাই বিশেষ করে মহিলারা নিবিষ্ট মনে চিত্ত বিনোদনের নামে ঘণ্টার পর ঘণ্টা ঐ সবই দেখে। আর ভালোবেসে, শখ করে মহব্বত করে ঐসব নাম রাখে সন্তানদের।
ঘর সংসার আর স্যাটালাইট টি.ভি দেখার পর এই সব গৃহিনীরা আর কোনো সময় ই পায়না যে কুরআন হাদীস কিংবা সাহাবা তাবেঈনদের জীবনী পড়বে কিংবা জানবে। ইসলামী টি.ভি নামে একটা চ্যানেল থাকলেও তা খুব কম মহিলাই দেখে। গ্রামের মহিলারা বোধ হয় জানেও না যে ইসলামিক টি.ভি নামে কোনো চ্যালেন আছে। কি করে ইসলামী নামের সন্ধান তারা পাবে?
এইসব মহিলা কিংবা এদের ঘরের কিশোর কিশোরীদের একটা পরীক্ষা করে দেখেন- তাদের কাছে-দশজন নায়িকা-দশজন গায়িকার নাম কিংবা দশজন খেলোয়ার বা মডেল তারকাদের নাম জানতে চান দেখেন তারা ঝটপট দেশী বিদেশী বিশজন করে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়ার, মডেল তারকার নাম বলে দেবে।
কিন্তু দশজন নবীর নাম বলতে বলেন, দশজন সাহাবী এবং মহিলা সাহাবীর নাম বলতে বলেন কিংবা দশজন তাবেঈন অথবা ইসলামী চিন্তাবিদের নাম বলতে বলেন দেখবেন পারবে না।
অশিক্ষিত মেয়েরা বোধ হয় একদম পারবে না কিন্তু নায়ক নায়িকাদের নাম বলতে পারবে। শিক্ষিত মেয়েরা নবী রাসূলদের চার/পাঁচ জনের নাম হয়ত বলতে পারবে। সাহাবীদের হয়ত চার খলিফা পর্যন্ত, মহিলা সাহাবীদের নাম কমই আশা করা যায়। সাহাবী যে মহিলা হয় এই ধারনাই অনেকের নাই। আর তাবেঈন, তাবে-তাবেঈন? জিজ্ঞেস করে দেখেন অবাক হয়ে বলবে ‘সে আবার কি জিনিস?’ আর ইসলামী চিন্তাবিদ বললেও- কিছু বলতে পারবে বলে মনে হয় না।
অবশ্য ইদানিং বিভিন্ন বৈঠকাদিতে যারা যায় তাদের ধ্যান ধারনা চিন্তা চেতনা বেশ পরিবর্তন হয়েছে। নিজেদের ইতিহাস ঐতিহ্যের ব্যাপারে বেশ সচেতন হয়েছেন। জাতির জন্য এটা ভালো লক্ষণ। আমাদের পূর্বসুরীদের নাম জানা একান্ত জরুরী।
আমরা হযরত খাদিজা, ফাতিমা, আয়েশা, উম্মে সুলাইম, উম্মে আম্মারা, খাওলা দের উত্তরসুরী যারা ছিলেন-ঈমানে দৃঢ়, ইবাদাতে অবনত, বিপদ মুসিবতে ধৈর্যশীল। যাবতীয় ভালো কাজে অগ্রগামী। তাদের ছিল খারাপ কাজের প্রতি চরম ঘৃনা, আল্লাহর নাফরমানীর পর্যায় পড়তে পারে এমন কোন কাজ জীবন গেলেও তারা করতে রাজী হতেন না। আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ পালনে তারা ছিলেন তৎপর। তারা একদিকে ছিলেন বীর সাহসী অন্য দিকে ছিলেন বিদূসী, তাপসী, গুণবতী, প্রেমময়ী। আমরা তাদের উত্তরসূরী।
আমরা শীলাদেবী কিংবা প্রীতিলতাদের উত্তরসুরী না বিপদে পড়লে যারা আত্মহত্যা করে। “নামের বড়াই করো না, নাম দিয়ে কি হয়?” আসলে কথাটি ঠিক না, নামে অনেক কিছু হয়। আমি যে মুসলমান, তার প্রথম চিহ্নই হলো নাম। মার্গারেট মারকিউস নাম শুনলেই বুঝবো ভদ্র মহিলা পাশ্চাত্যবাসী কোনো ইহুদি কিংবা খৃষ্টান। কিন্তু যখন শুনবো ভদ্র মহিলার নাম মরিয়ম জামিলা। তখন তাকে মুসলমান ছাড়া অন্য কিছু ভাববো কি?
যখন সুদর্শন ভট্রাচার্য, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ক্যাট ষ্টিফেন্ট নাম শুনি তখন কি তাদের মুসলিম মনে হয়? আর যখন এই মানুষদের নাম হয় আবুল হোসেন ভট্টাচার্য, ইসমাইল হোসেন দিনাজী, ইউসুফ ইসলাম, তখন আর কারো বুঝতে সমস্যা হয় কি এরা মুসলমান না অন্য কিছু? আসলে নামটাই প্রথম। তাই আমাদের ছেলে মেয়েদের এমন নাম রাখতে হবে যা শুনেই অপরিচিত কেউ বুঝতে পারে যে মুসলমানের সন্তান।
কিছু নামে বোধ হয় এলার্জি আছেঃ- নওগাঁ থেকে যশোর যাচ্ছিলাম ট্রেনে। যশোর বাপের বাড়ি বিধায় প্রায়ই যাই। প্রায় ছয়/সাত ঘণ্টার জার্নি। পাশাপাশি সহযাত্রীদের সাথে মোটামুটি খাতির হয়ে যায়। বিভিন্ন প্রকারের টুকটাক খাবার, পত্র পত্রিকা বই ইত্যাদি কেনা যায়। জার্নিটা একঘেয়ে মনে হয় না। ভালোই লাগে। আমার সামনের সিটে বসা এক ভদ্রলোক। লেখা পড়া শেষ করে নতুন চাকরিতে ঢুকছেন। অফিসের কাজে খুলনা যাচ্ছেন।
আমি জানালার ধারে বসে বই পড়ছিলাম। আমার প্রিয় লেখক অধ্যাপক গোলাম আযম সাহেবের আদম সৃষ্টির হাকিকত। ভদ্রলোক আমাকে বললেন “ কি বই?”
আমি মুখে কিছু না বলে বইটি উল্টে দেখালাম। ভদ্র লোক চমকে উঠলেন যেন “ ও রে বাব্বা গোলাম আযমের বই?”
বললাম “ কেন, এলার্জি আছে নাকি?”
ঃ“তার মানে?”
ঃ “যে ভাবে কেঁপে উঠলেন মনে হলো এই নামে বুঝি আপনার এলার্জি আছে।”
ঃ “ আর কি বই আছে আপনার কাছে?”
আমি একটু আগেই ফেরিওয়ালার কাছ থেকে দু’টো বই কিনেছি। একটা সমরেশ মজুমদারের উপন্যাস অন্যটি জীবনানন্দ দাসের কবিতার বই। আমি ঐ বই দুটি ভদ্রলোককে দেখালাম। ভদ্রলোক বললেন “বাঃ সব ধরনের বই ই তো আছে।”
বললাম “ হ্যা সব ধরনের বই ই পড়ি। কোনো নামেই আমার এলার্জি নেই।”
ঃ “ কি যে বলেন, নামে আবার এলার্জি থাকে নাকি? আমি ও সব লেখকের বই পড়ি।”
আমার হাতের বইখানা দেখিয়ে বললাম, “ এই লেখকের বই কোনোদিন পড়েছেন?”
ভদ্র লোক মাথা নেরে বললেন “ না”। বললাম কেন পড়েন নি?
ঃ “ আসলে লেখক মানুষটিতো বিতর্কিত।
তাছাড়া উনি যে কি ধরনের বই লেখেন তাও জানি না। নামটাই জানি এই মাত্র। আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল এই টুকু ছাড়া তার সম্পর্কে তেমন কিছু জানি না।”
আমি বইখানি ভদ্র লোকের দিকে এগিয়ে দিয়ে বললাম “ পড়ে দেখেন। জীবনের যতো বই পড়েছেন সব বই এর মধ্যে শ্রেষ্ঠ বই হবে এটি। যদি সত্যিকারের পাঠক হয়ে থাকেন।”
ভদ্রলোক ইতস্তত করে বললো “ আপনি পড়ছিলেন।”
বললাম “ তাতে কি? এ বইটি আগে আমি আরও দুইবার পড়েছি। এইবার দিয়ে তিনবার হচ্ছিল।”
ভদ্রলোক বইটি নিলেন এবং খুব আগ্রহের সাথেই পড়তে লাগলেন।
দেখতে দেখতে যশোর ষ্টেশনে চলে এলাম। আমি নামার জন্য উঠে দাড়াতেই ভদ্রলোক ব্যস্ত হয়ে বললেন “ আপা আপনি তো এখানেই নামবেন কিন্তু আপনার বইটা যে-------।”
বললাম“ ভাই বইটি আপনাকে গিফট করলাম। ভদ্রলোকের পড়ার আগ্রহ দেখেই বইটি তাকে গিফট করতে ইচ্ছে হলো।
অনেককে দেখেছি কোনো কোনো লেখকের নাম দেখেই তার বই পড়ে না। কি অন্ধকারাচ্ছন্ন মন!
কুরআনী জ্ঞানের সল্পতাঃ- কুরআন সম্পর্কে আমাদের জ্ঞান যে কতো কম, তা কুরআনের শব্দচয়ন করে সন্তানদের নাম রাখার ধরন দেখে বোঝা যায়। আমার ঘনিষ্ট কয়েক জনের নাম বলি, আম্বিয়া, জাহিমা। আম্বিয়া শব্দের অর্থ নবীগণ, জাহিম অর্থ জাহান্নাম।
অন্যদের কথা থাক নিজেকে নিজেই একটু পরীক্ষা করে দেখেন। জ্ঞানের বহর দেখে লজ্জা পেয়ে যাবেন।
আল কুরআনে একশত চৌদ্দটি সূরা আছে। এইবার এই একশত চৌদ্দটি সূরার নাম বলেন তো? হাতে গোনা কয়েক জনে হয়ত পারতেও পারেন। কিন্তু অধিকাংশ মানুষই পারবে না। নামই যেখানে জানা নাই তাহলে সূরার মধ্যে কি বলা হয়েছে তা কি করে জানবে?
আমাদের সবার উচিত আল কুরআনের সূরা কয়টির নাম মুখস্ত করা। সূরা কয়টির নাম জানা খুবই জরুরী।
আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা, যারা প্রাইমারী কিংবা হাইস্কুলে পড়ে- তাদের পাঠ্য পুস্তকে বাংলা ইংরেজিতে কয়টি গল্প, প্রবন্ধ, আর কবিতা আছে তা জানে, সে সবের নাম জানে, তার লেখক বা কবিদের নাম জানে, সেই লেখক কবিদের পরিচয়ও জানে। আর আমাদের পাঠ্য পুস্তকে একশ চৌদ্দটি সূরা তার নাম জানি না। তাছাড়া ছেলেমেয়েদের সিলেবাস এক বছরের আর আমাদের সিলেবাস সারা জীবনের। দুইদিনে একটা সূরার নাম মুখস্ত করলে এক বছর লাগে না। দশ মাসে সব সূরার নাম মুখস্ত হয়ে যায়।
কোনো কিছুর নামের মাধ্যমে মানুষ তার সম্পর্কে জ্ঞান লাভ করে থাকে। এটিই জ্ঞান লাভের পদ্ধতি। ফেরেশতাদের চেয়ে আদম (আঃ) কে বেশি জ্ঞান দেওয়া হয়েছে এই বিষয়টি ফেরেশতাদের জানানোর জন্য আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা আদম (আঃ) কে সব কিছুর নাম শিখান। তারপর আদম (আঃ) বলেন,“ তুমি ওদেরকে (ফেরেশতাদের কে) এই জিনিস গুলোর নাম বলে দাও।” সূরা বাকারা-৩৩
ইতোপূর্বে তিনি ফেরেশতাদের কাছে জিনিস গুলোর নাম জানতে চেয়েছিলেন। কিন্তু ফেরেশতারা তা বলতে পারে নি। ফেরেশতারা যা বলতে পারে নি তা আদম (আঃ) কে দিয়ে বলায়ে আল্লাহ প্রমাণ করলেন যে মানুষ ফেরেশতাদের চেয়ে বেশি জানে। জাননেওয়ালা হওয়াই মানুষের ফিতরাত (স্বভাব)। মানুষতো সবই জানতে চায়। যা প্রয়োজন না তাও জানতে চায়। তাহলে যা প্রয়োজন তা জানার চেষ্টা কেন করব না?
আসলে নাম অতি প্রয়োজনীয় একটি বিষয়। নাম শুধু চিহ্নমাত্র নয়। নাম জ্ঞানের পরিচয় বাহক, সৌন্দর্যের পরিচয় বাহক, সুসংস্কৃতির পরিচয় বাহক, সু-সভ্যতার পরিচয় বাহক, সুস্থ্য সুন্দর মনের, সুষ্ঠু রুচি বোধের পরিচয় বাহক।
রাসূল (সাঃ) শুধু মানুষের নামই রাখতেন না তিনি ব্যবহার্য প্রত্যেকটি জিনিসের নাম রাখতেন। তার ঘোড়ার নাম ছিল দুলদুল। যা তিনি ইমাম হুসাইন (রাঃ) কে দিয়েছিলেন। হযরত আলীর (রাঃ) তরবারীর নাম রেখেছিলেন জুলফিকার। তিনি অবস্থার পরিপ্রেক্ষিতে কৌতুক করেও কিছু নাম রেখেছেন। যেমন প্রখ্যাত সাহাবা আব্দুর রহমান যার পূর্ব নাম ছিল আব্দুস শামস। তিনি একটি বিড়ালের বাচ্চা পুশতেন। বাচ্চাটিকে সব সময় সাথে সাথে রাখতেন। রাসূল (সাঃ) এই জন্য তাকে একদিন আবু হুরাইরা বলে ডাকলেন। আবু হুরাইরা মানে বিড়ালের বাবা (বিড়াল ওয়ালা)। সেই সাহাবীর আব্দুর রহমান নামটা সবাই যেন ভুলেই গেল। সবাই তাকে আবু হুরাইরা বলেই ডাকতে লাগল। আমরা তো অনেকে বোধ হয় জানিই না তার আসল নাম আব্দুর রহমান।
একদিন হযরত আলী (রাঃ) মসজিদে নববীর মেঝের উপর ঘুমিয়ে ছিলেন। শরীরে ধুলোমাটি লেগেছিল। রাসূল (সাঃ) তাকে আদর করে ডাকলেন,“ ওঠ আবু তোরাব। তারপর গায়ের ধুলোবালি মুছে দিলেন। আবু তোরাব অর্থ মাটির বাবা। হযরত আয়েশা কে (রাঃ) প্রায়ই হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা অর্থ লাল বর্ণের। আয়েশা (রাঃ) ছিলেন লাল বর্ণের ফর্সা।
এমনি ভাবে নাম কখনও কখনও হয় আদর স্নেহ ভালোবাসার প্রকাশ। তাই আমরা যখন প্রিয়জনদের নাম রাখব তখন এই সব দিকে লক্ষ্য রেখেই যেন নাম রাখি। শির্ক, বিদ’য়াত বর্জন করে, অর্থহীন শ্র“তি কটু শব্দ বাদ দিয়ে অর্থযুক্ত, শ্র“তি মধুর, সহজে উচ্চারণ যোগ্য নাম গুলোই হোক আমাদের প্রিয়তম সন্তানদের নাম। আমি যে মুসলিম তা যেন আমার নামের মধ্যেই ফুটে ওঠে। আমি মুসলিম না অন্য কোনো বিশ্বাসাবলম্বি, আমার নাম শুনে এই দ্বিধায় যেন কেউ না পড়ে। আমার নামই হোক আমার পরিচয় পত্র, আমার প্রশংসা পত্র। আমার গৌরব। অথচ এক শ্রেণীর মুসলমান আছে যারা মুসলিম নাম রাখাই অপছন্দ করে।
বলেনতো ..........
মুসলিম নাম রাখাই যদি অপছন্দ করি তাহলে আমরা - কেমন মুসলমান?

রবিবার, ১১ জুলাই, ২০১০
আমার সোনার বাংলা আমি োমায় ভালবাসসি
ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব
ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব
মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। পৃথিবীর সব সৃষ্টি মানুষের সেবায় নিয়োজিত। মহান আল্লাহ রাব্বুল আলামীনের ঘোষণা হচ্ছে : তিনিই সেই মহান সত্ত্বা যিনি পৃথিবীর সব কিছু তোমাদের (ব্যবহারের) জন্য তৈরী করেছেন। (বাকারা ২৯)
আল্লাহ তা’আলা মানুষের জীবন বিধান হিসাবে একমাত্র ইসলামকে মনোনীত করেছেন। যুগে যুগে নবী ...রাসূলগণ মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আহবান করেছেন। অশান্তি থেকে মুক্তির পয়গাম প্রদান করেছেন। আল্লাহ প্রদত্ত এবং রাসূল প্রদর্শিত এই জীবন বিধানের নামই ইসলাম।
ইসলাম একটি নির্ভূল ও পূর্ণাঙ্গ জীবন বিধান। কেননা এর প্রবর্তক স্বয়ং আল্লাহ যিনি সৃষ্টিকর্তা ও পালনকর্তা, অতএব সৃষ্টিকর্তার রচিত জীবন বিধান নির্ভূল ও পূর্ণাঙ্গ হবে এতে সন্দেহের কোন অবকাশ নেই। এই জীবন বিধান নিয়ন্ত্রণের জন্য অর্থনীতি হচ্ছে মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। আল্লাহ তা'আলা কুরআনের যত বার সালাত কায়েমের নির্দেশ প্রদান করেছেন সাথে সাথে অর্থনীতির কথা এমনভাবে উচ্চারণ করেছেন, যাতে প্রমাণিত হয় অর্থনীতি ও এর চালিকা শক্তি ব্যবসা বাণিজ্য মানুষের জীবনের অপরিহার্য শাখা। যেমন কুরআনুল করীমে ৮২ বার এরশাদ হয়েছে তোমার সালাত কায়েম কর ও যাকাত প্রদান করো।
আল্লাহ রাব্বুল আলামীন তাই মানুষের জন্য অর্থনৈতিক বিধান নির্দেশ করেছেন। ব্যক্তি জীবনে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ (সাঃ) এমনভাবে উৎসাহিত করেছেন যে ভিক্ষাবৃত্তিকে তিনি নিন্দা করেছেন। উপার্জন করার জন্য নির্দেশ দিয়েছেন। এরশাদ হচ্ছে ; হালাল রুজি অন্বেষণ করা প্রতিটি মুসলিমের উপর ফরজ (বায়হাকী) মহানবী আরো বলেনে, যে ব্যক্তি হালাল রুজি দ্বারা তার পরিবার প্রতিপালনের চেষ্টায় থাকে, সে আল্লাহর পথে মুজাহিদের ন্যায়। জীবিকা অর্জনের জন্য পরিশ্রম একটি ইবাদত।
একদিন বিশ্বনবী (সাঃ) এর কাছে একজন আনছার এসে ভিক্ষা চাইল। তিনি বললেন, তোমার ঘরে কি কিছু নেই? লোকটি বলল, আমার একটি কম্বল আছে। তার এক অংশ পরিধান করি এবং এক অংশ শয়ন করি। নবী করীম (সাঃ) বললেন, দুটিই আমার নিকট নিয়ে আস। আনসারী লোকটি তা নিয়ে এলো। রাসূল (সাঃ) তা হাতে নিয়ে বললেন, আমি এক দিরহামে তা কিনতে রাজি আছি। রাসূল (সাঃ) বললেন এক দিরহামের বেশি দিয়ে কেউ কিনবে কি? তিনি এভাবে তিনবার বলার পর এক সাহাবী বললেন আমি দুই দিরহামে কিনতে প্রস্তুত। রাসূল (সাঃ) দুই দিরহাম দিয়ে বললেন, এক দিরহামে কিছু খাবার ক্রয় করে তোমার স্ত্রীকে দিয়ে এসো। আর এক দিরহামে একটি কুঠার ক্রয় করে আমার নিকট নিয়ে এসো। লোকটি কুঠার ক্রয় করে তাঁর কাছে নিয়ে এলো। তিনি কুঠারে বাট লাগিয়ে বললেন, এবার কাঠ কেটে বিক্রি করো পনের দিনের মধ্যে আর এখানে আসবে না। পনের দিন পর লোকটি রাসূল (সাঃ) এর কাছে হাজির হলো তখন তার নিকট দশ দিরহাম ছিলো। তিনি বললেন নিজ হাতে উপার্জন কিয়ামতে তোমাদের মুখে চোয়ালে দাগ থাকার চেয়ে ভাল।
হযরত আয়েশা (রাঃ) সূত্রে বর্ণিত যে রাসূল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে তখন তার সব পাপ সাফ হয়ে যায়। তিনি আরও বলেছেন নিজ হাতে অর্থ উপার্জত অর্থে আল্লাহর গ্রহণ অপেক্ষা উতম আর কিছু নেই। আল্লাহর নবী দাউদ (আঃ) নিজ হাতের কামাই খেতেন।
হালাল উপার্জনের নির্দেশ প্রদান করে আল্লাহ সুবাহানাহু তা'আলা এরশাদ করেন। অতঃপর যখন সালাত (নামায) সম্পন্ন হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে। (সূরা: জুমা ১০)
[sb]হালাল উপার্জন দোয়া কবলের শর্ত[/sb]
হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সাঃ) ইরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ পবিত্র। তিনি পবিত্র ব্যতীত কিছু গ্রহণ করেন না। নিশ্চয়ই আল্লাহ মুমিনদেরকে ঐ বিষয়ে আদেশ করেছেন যা তিনি রাসূলগণকে আদেশ করেছিলেন। তিনি বলেছিলেন হে রাসূলগণ! তোমরা পবিত্র রিযিক থেকে ভোগ করো এবং ভাল কাজ করো এবং তিনি বলেছিলেন, হে মুমিনগণ! তোমাদেরকে যে রিযিক দিয়েছেন তার মধ্যে পবিত্র বস্তু থেকে ভোগ করো। তারপর মহানবী উল্লেখ করলেন, লোকে দূর-দূরান্তে ভ্রমণ করে এবং (দোয়া কবুল হওয়ার আশায়) আলু থালু কেশে ধুলায় দূসরিত অবস্থায় দু' হাত আসমানের দিকে বাড়িয়ে ডাকে আয় প্রভু! আয় প্রভু!! অথচ তার খাবার হারাম তার পাণীয় হারাম, তার পোশাক হারাম এবং হারাম খাদ্য তাকে খাওয়ানো হয়ে থাকে, তা হলে কিভাবে তার মুনাজাতের জবাব দেয়া হবে? (মুসলিম)
নামায কবুল হওয়ার ব্যাপারে আরো একটি গুরুত্বপূর্ণ হাদীস রয়েছে। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন, কোন লোকের পেটে হারাম খাবার থাকলে আল্লাহ তার নামায কবুল করেন না। এসব হাদীস ও সাহাবীগণের বাণী থেকে প্রমাণিত হয়ে যে, হালাল রুজি না খেলে নামায কবুল হবে না। আর সওম, যাকাত ও হজ্জের ব্যাপারেও তাই। হালাল উপার্জনের ন্যায় হালাল খাতে ব্যয়ের গুরুত্ব ও কম নয়। এ প্রসঙ্গে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদীস উল্লেখ করা যেতে পারে। রাসূল (সাঃ) এরশাদ করেন (কিয়ামতের দিন) মানুষের পা একবিন্দু নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিকট এই পাঁচটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা না হবে
(১) নিজের জীবন কাল সে কোন কাজে অতিবাহিত করেছে
(২) যৌবন শক্তি সামর্থ্য কোথায় ব্যয় করেছে
(৩) ধন-সম্পদ কোথা হতে উপার্জন করেছ
(৪) কোথায় তা ব্যয় করেছে এবং
(৫) সে দ্বীনের যতোটুকু জ্ঞানার্জন করেছে সে অনুযায়ী কতটুকু আমল করেছে (তিরমিযী)
এ পর্যায়ে আমরা উত্তম উপার্জন প্রসঙ্গে আলোচনা করবো, হযরত মিক্কদাদ ইবনে মা'আদী কারিব থেকে বর্ণিত তিনি বলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন: কেউ নিজ হাতের উপার্জন দ্বারা প্রাপ্ত খাদ্যের চেয়ে কোন উত্তম খাদ্য খেতে পারে না (বুখারী) হযরত রাফি বিন খাদিজ থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল কে বলা হয় হে আল্লাহর রাসূল! কোন উপার্জন সর্বাপেক্ষা পবিত্র? তিনি বললেন কোন ব্যক্তির নিজ হাতের এবং হালাল ব্যবসার উপার্জন (আহমদ) নিজ হাতের উপার্জন যেমন পবিত্রতম, হালাল ব্যবসায় ও তেমনি পবিত্রতম। কুরআনুল কারীমে এরশাদ হচ্ছে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। (বাকারা ২৭৫) বস্তুত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ের উত্তম পথ হিসাবে শিল্প ও ব্যবসায়ের কথা বলেছেন, যা অন্যান্য হাদীস থেকেও জানা যায়। এরশাদ হয়েছে তোমরা ব্যবসা করো কেননা অর্থাগমনের ১০ ভাগের নয় ভাগ অংশই ব্যবসায় বাণিজ্যে। তিনি আরো বলেছেন, তোমাদের শ্রেষ্ঠ ব্যবসা হচ্ছে বস্ত্র ব্যবসায়ী এবং শ্রেষ্ঠ শিল্পকর্ম হচ্ছে দর্জি বিজ্ঞান।
বিশ্বনবী এবং অন্যান্য পয়গম্বরগণ শুধু বাণী প্রদান করে ক্ষান্ত হন নি। বরং শিল্প ও ব্যবসার ময়দানে তাঁদের বিশাল অবদান রয়েছে। আল্লাহ পাকের এরশাদ হচ্ছে “আমি তাঁকে (দাউদ)কে বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম যাতে তা যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে। (আম্বিয়া ৮০)
শিল্প শিক্ষাকে আল্লাহ তা’আলা নিয়ামত অভিহিত করেছেন। এবং এ জন্য শুকরিয়া আদায় করার ও নির্দেশ দিয়েছেন। আল্লাহর নবীগণ কোন না কোন শিল্প কর্মে নিয়োজিত ছিলেন। দাউদ (আঃ) বর্ম শিল্পে নিয়োজিত ছিলেন বলে আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়া তিনি শস্য বপন ও কর্তন করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের খিদমতের জন্য কোন কাজ করে তার দৃষ্টান্ত মুসা (আঃ) করিয়েছেন, আবার ফেরাউনের কাছ থেকে পরিশ্রমিক পেয়েছেন। নবী মুসা (আঃ)মাদইয়ানে ৮ বছর চাকরি করেছেন। যাকারিয়া জাহাজ নির্মাণ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালে ছাগল চরায়েছেন, খন্দকের যুদ্ধে মাটি কেটেছেন। মাথায় বোঝা বহন করেছেন। কুঁপ থেকে পানি তুলেছেন। নিজ হাতে জামা ও জুতা সেলাই করেছেন। স্ত্রীকে ঘরে রান্নার কাজে সাহায্য করেছেন। এমন কী দুধ দোহনও করেছেন।
এ জন্য পেশা ক্ষুদ্র হোক, বড় হোক তাতে কিছু আসে যায় না। নিজে পরিশ্রম করে শ্রমলব্ধ আয় নিজের ও পরিবার বর্গের গ্রাসাস্বাদনের জন্য সংগ্রাম করা অতিশয় সম্মান ও পূণ্যের কাজ। মহান রাব্বুল আলামীন আমাদের সবাইকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে শিল্প ও বাণিজ্যের মহান পেশার মাধ্যমে আত্মনির্ভরশীল হবার তাওফিক দিন। আমীন।

এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)