বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

মিসওয়াক করা বা দাঁত মাজার গুরুত্ব

মিসওয়াক করা বা দাঁত মাজার গুরুত্ব 

হাদীসটির ব্যাখ্যা

ইসলামী শরী'আতে মিস্ওয়াক করা সুন্নাত। এ ব্যাপারে ফকীহগণের কারো দ্বিমত নেই। কিন্তু মিস্ওয়াকের এ আমলটি অযূর সুন্নাত, না নামাযের সুন্নাত-এ বিষয়ে হাদীসের বক্তব্যে বিভিন্নতা আছে। অধিকাংশ হাদীসের বক্তব্য (المتن) প্রমাণ করে যে, মিস্ওয়াক করা অযূর সুন্নাত। বর্ণিত হাদীসসমূহ নিম্নরূপ :

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ أَنَّهُ قَالَ لَوْ لَا أَنْ أشق على أمتي لأمرتهم بالسواك مع كل وضوء . أخرجه مالك وأحمد والنسائي وصححه بن خزيمة وذكره البخاري تعليقا كذا في بلوغ المرام

হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন : আমি যদি আমার উম্মতের উপর কষ্টকর হয়ে যাওয়ার আশংকা না করতাম তাহলে তাদেরকে প্রত্যেক অযূর সঙ্গে মিস্ওয়াক করার আদেশ দিতাম।

উপরোক্ত হাদীস স্পষ্ট প্রমাণ করছে যে, মিস্ওয়াক অযূর সাথে সম্পর্কিত বিষয় এবং অযূর সুন্নাতসমূহের থেকে একটি সুন্নাত। এটিই ইমাম আযম আবূ হানীফা (র) ও হানাফী ফকীহগণের অভিমত। এ ব্যাপারে আরো বহু হাদীস থেকেও সমর্থন পাওয়া যায়। যেমন :

عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِي رَضِيَ اللهُ عَنْهُ قَالَ مَا كَانَ رَسُولُ يَخْرُجُ مِن بَيْتِهِ لِشَيءٍ مِّنْ الصَّلَوَاتِ حَتَّى يَستَاك
رواه الطبراني باسناده لا بأس به كذا في الترغيب ج ۱، ص ٤٣ ومجمع الزوائد للهيثمي ورجاله الموثقون ، ج ۱، ص ۱۸۱

হযরত যায়িদ ইবন খালিদ আল-জুহানী, (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) মিস্ওয়াক করা ব্যতিরেকে কোন ধরনের নামায আদায়ের জন্য গৃহ থেকে বের হতেন না।

وَعَنْ عَلى رضى اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ قَالَ لَوْ لَا أَنْ أَشْقُ على أمتي لأمرتهم بالسواك مع الوضوء عِنْدَ كُلِّ صَلواة . رواه الطبراني في الأوسط وفيه ابن اسحاق وهو ثقة مدلس وقد صرح بالتحديث و اسناده حسن و رواه مجمع الزوائد ج ۱، ص ۸۹ باب
في السواك

হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন : যদি আমি...... প্রত্যেক অযূর সঙ্গে মিস্ওয়াক করার আদেশ দিতাম।

عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ لَوْ لَا أَنْ أَشْقُ عَلَى أمتي لأمرتهم بِالسَّوَاكِ مَعَ الْوُضُوءِ عِنْدَ كُلَّ صَلوة ، رواه ابن حبان في صحيحه كذا فى التخليص الحبير ج ۱، ص ۲۳

হযরত আয়েশা সিদ্দীকা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন : আমি যদি.... তাহলে আমি তাদেরকে প্রত্যেক নামাযের সময় অযুর সঙ্গে মিস্ওয়াক করার আদেশ দিতাম।'

وَعَنْ عَائِشَةَ رضى اللهُ عَنْهُ مَرْفُوعًا السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ وَمَرْضَاة لِلرَّبِّ . رواه أبو يعلى باسنادين في أحدهما ابن إسحاق وهو ثقة مدلس ورجال الاخر رجال الصحيح كذا في مجمع الزوائد ورواه أحمد والنسائي باسناد صحيح والبخارى تعليقا كذا في اثار السنن .

হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন : মিস্ওয়াক মুখের পরিচ্ছন্নতা এবং মহান প্রতিপালকের সন্তুষ্টি আনয়নের উপায় ।

উপরোক্ত হাদীসগুলো কোন প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই স্পষ্ট নির্দেশ করছে যে, মিস্ওয়াক করা অযূর সুন্নাত। এ প্রসঙ্গে কয়েকটি হাদীস এমনও আছে যেখানে মিস্ওয়াকের সংশ্লিষ্টতা অযূর সাথে—একথা স্পষ্ট বলা হয়নি। তবে ঐ সকল স্থানে হাদীসগুলোকে প্রাসঙ্গিক বিষয়াদির সাথে মিলিয়ে চিন্তা করলে অযূর সংশ্লিষ্টতাই ফুটে উঠে। যেমন :

عن أبي هريرة رضى اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ الله ﷺ لَوْ لَا أن أشق على أمتي لأمرتهم بالسواك عِنْدَ كُلِّ صَلواة . أخرجه الترمذي وقال هذا
حديث صحيح ، كذا في نيل الأوطار - ج ۱، ص ۱۰۱

হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আমি যদি,...... তা হলে তাদেরকে আমি প্রত্যেক নামাযের সময়ে মিস্ওয়াক করার আদেশ দিতাম

এ হাদীসে মিস্ওয়াক-এর আমল 'নামাযের সময়ে' সম্পাদনের কথা বলা হয়েছে।” মুহাদ্দিসগণ বলেন, এখানে 'নামাযের সময়ে' বলা হলেও বাক্যটির প্রকৃত বক্তব্য হল 'নামাযের অযূর সময়ে'। অর্থাৎ(كُلِّ صَلواة) শব্দের পূর্বে একটি (مضاف) উহ্য আছে। মূল বাক্যটি হল (عند وضوء كُلِّ صَلواة) (প্রত্যেক নামাযের অযূর সময়ে)। অতএব উপরোক্ত ব্যাখ্যা অনুসারে হযরত আবূ হুরায়রা (রা)-কর্তৃক বর্ণিত হাদীসের সাথে পূর্বে বর্ণিত হাদীসগুলোর কোন বৈপরীত্য অবশিষ্ট থাকে না।

হাদীসটির মতনে (مضاف) উহ্য থাকার মর্মে মুহাদ্দিসগণ কয়েকটি প্রমাণ পেশ করে। থাকেন। যেমন : ১. এই হাদীস মুস্তাদরাকে হাকিম গ্রন্থেও (খণ্ড-১, পৃ. ১৪৬) বর্ণিত হয়েছে। সেখানে মতনটির রূপ হল :
لولا أن أشق على أمتي لفرضت عليهم السواك مع الوضوء

আমি যদি ..... তাহলে আমি তাদের উপর অযুর সঙ্গে মিস্ওয়াক করা ফরয ঘোষণা দিতাম ।

হাদীসখানার সনদ সম্পর্কে হাফিয শামসুদ্দীন যাহাবী (মৃ.৭৪৮ হি.) বলেন, (هو علي شرطهما ليس له علة) এটি সহীহদ্বয়ের (বুখারী ও মুসলিম) শর্তে উন্নীত হাদীস, তাতে কোন ধরনের ত্রুটি (علة) নেই। অনুরূপ এই হাদীস হযরত আয়েশা (রা)-এর সূত্রে সহীহ ইবন হিব্বান গ্রন্থে এবং হযরত আলী (রা)-এর সূত্রে মু'জামে তাবরানী গ্রন্থে বর্ণিত আছে। সে সব বর্ণনায় নামাযের সাথে অযূর কথাও উল্লেখ রয়েছে। কাজেই একই রিওয়ায়াতের অন্যান্য সূত্রে যেহেতু অযূর কথা বলা আছে সেহেতু এ বর্ণনার মধ্যেও অযূর বিষয়টি উহ্য (محذوف) আছে বলে ধরে নেওয়া স্বাভাবিক। তাতে কোন আপত্তি থাকতে পারে না।

সুনানে নাসাঈ, মুসনাদে আহমাদ, মুস্তাদরাকে হাকিম, সহীহ ইবন খুযায়মা, সহীহ ইবন হিব্বান প্রভৃতি গ্রন্থে বর্ণিত হাদীসগুলোর কোনটিতে একই সঙ্গে অযূ ও নামায উভয়ের কথা উল্লেখ আছে। মুহাদ্দিসগণ এ ধরনের বিভিন্নতার ক্ষেত্রে মর্মার্থ নির্ণয়ের জন্য সমন্বয়করণ-এর নীতি অবলম্বন করে থাকেন। আলোচ্য হাদীসে সে নীতি প্রয়োগ করতে হলে (كُلِّ صَلواة)-এর পূর্বে (مضاف) উহ্য থাকার বিষয়টি অবশ্যই মেনে নিতে হয় ।

আল্লামা মোল্লা আলী কারী হানাফী (মৃ. ১০১৪ হি.) বলেন, সামগ্রিক পর্যবেক্ষণে দেখা যায় যে, এখানে হাদীসের মতনগুলো (মূলপাঠ) প্রধানত দুই রকমের ।

এক,عند كُلِّ صَلواة এর নির্দেশকারী, দুই. ; مع كُلِّ وضوء -এর নির্দেশকারী। তন্মধ্যে ফকীহগণ مع كُلِّ وضوء -কে প্রাধান্য দিয়ে এটিকে মূল (اصل) তথা প্রকৃত বক্তব্য এবং عند كُلِّ صَلواة -কে প্রাধান্য দেওয়া এবং এটিকে মহানবী (সা)-এর প্রকৃত বক্তব্য নিরূপণের কয়েকটি প্রমাণ আছে। যেমন :

এক. আরবী ব্যাকরণে مع ও عند উভয় শব্দই 'মুকারানাহ' অর্থাৎ ‘সাথে'-এর অর্থ বুঝায়। উভয়ের মধ্যে পার্থক্য এতটুকু যে, مع বুঝায় হাকীকী মুকারানাহ, যথা- مع زيد অর্থ যায়দের সঙ্গে; অর্থাৎ যায়দের সাথে সংযুক্ত ও মিলিত। পক্ষান্তরে عند বুঝায় ইযাফী মুকারানা; যথা عند زيد অর্থ যায়দের নিকট; অর্থাৎ যায়দের কাছে ও অধিকারে। এখানে অর্থ যায়দের সঙ্গে সংযুক্ত হওয়া জরুরী বোঝায় না। নিয়ম অনুসারে হাকীকী ও ইযাফী অর্থের মধ্যে ইখতিলাফ দেখা দিলে হাকীকী অর্থকে প্রাধান্য দিতে হয় বিধায় হাকীকী অর্থ নির্দেশকারী হাদীস مع كُلِّ وضوء কে মূলপাঠ সাব্যস্ত করা হবে এবং ইয়াকী অর্থের নির্দেশকারী হাদীস عند كُلِّ صَلواة কে প্রাসঙ্গিক পাঠ নির্ণয়পূর্বক উপযুক্ত ব্যাখ্যার মাধ্যমে মূল পাঠের অনুকুলস্থ করা হবে।

দুই, অযূ ও নামায দুটি ভিন্ন ভিন্ন ধরনের আমল। উভয় আমলের প্রকৃতি ও গঠন ভিন্ন ভিন্ন। অযূ হল পবিত্রতা ও পরিচ্ছন্নতা সংশ্লিষ্ট আমল। পক্ষান্তরে নামায হল ইবাদত পর্যায়ের আমল। এখন বিবেচনা করতে হবে যে, মিস্ওয়াকের আমল-এতদুভয়ের মধ্যে কোনটির সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট। নিরপেক্ষ বিচারে বুঝা যায় যে, মিস্ওয়াক প্রত্যক্ষভাবে পবিত্রতা ও পরিচ্ছন্নতার সাথেই সম্পর্কিত একটি আমল। এটি ইবাদতের সাথে সংশ্লিষ্ট হলেও সেটা সম্পূর্ণ পরোক্ষভাবে। মিস্ওয়াক পবিত্রতা বিষয়ের সাথে সংযুক্ত আমল-এর দলীল মহানবী (সা)-এর হাদীস থেকেও পাওয়া যায়। হাদীসে মহানবী (সা) মিস্ওয়াকের প্রকৃতি নির্দেশ করে বলেছেন ঃ

السواك مطهرة للفم وَمِرْضَاةُ الرَّبِّ

মিস্ওয়াক মুখের পরিচ্ছন্নতা এবং মহান প্রতিপালকের সন্তুষ্টি লাভের উপায় ।

এ ব্যাখ্যা থেকেও বুঝা যায় যে مع كُلِّ وضوء এর বর্ণনাই মুলপাঠ বিবেচিত হওয়ার জন্য অগ্রাধিকার প্রাপ্তির উপযুক্ত।

তিন. অযূর সময়ে মিস্ওয়াক করার মধ্যে কোন ঝুঁকি নেই। পক্ষান্তরে অযূর পরে নামাযে দাঁড়ানোর পূর্বক্ষণে মিস্ওয়াক করার মধ্যে যথেষ্ট ঝুঁকি রয়েছে। কারণ মিস্ওয়াকের ফলে কখনো কখনো মাড়ি থেকে রক্ত বেরিয়ে পড়ে। আর হানাফী ফিক্-হ অনুসারে শরীরের কোন স্থান থেকে রক্ত বের হলে অযূ ভেঙ্গে যায়।” এমতাবস্থায় নামাযে দাঁড়িয়ে মিস্ওয়াক করার অর্থ হল—অযূ, নামাযের তাকবীরে উলা এবং পরিচ্ছন্ন মুখে নামায আদায়-এর মত অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সম্পূর্ণ ঝুঁকিতে ফেলে দেওয়া। কেননা ঘটনাক্রমে যদি মাড়ি থেকে রক্ত বেরিয়ে পড়ে তা হলে অযূ ভেঙ্গে যাবে। আর অযূ করতে গেলে তাকবীরে উলা ছুটে যাবে। এমনকি অযূ না ভাঙ্গলেও অন্তত অপরিচ্ছন্ন মুখ নিয়ে নামায পড়তে হবে। এটি মাকরূহ। কাজেই ইখতিলাফী মতনের ক্ষেত্রে ব্যাখ্যায় এমন কোন বিকল্প অবলম্বন করা যায় না যে, বিকল্প অবলম্বন করলে উপকারের পরিবর্তে ক্ষতির দিক প্রবল হয়ে যায়। এ হিসাবেও مع كُلِّ وضوء কে প্রাধান্য দিতে হয়।

চার. হাদীস বিজ্ঞানের নীতি হল جمع بين الروايات -এর উপর আমল করা। অর্থাৎ কোথাও মতনের ইখতিলাফ দেখা দিলে বর্ণিত হাদীসগুলোর মধ্য থেকে এমন একখানা হাদীসকে মূল হাদীস নির্ধারণ করা যার অনুকূলে অন্যান্য হাদীসকে দ্বিধাহীনভাবে মিলানো যায় । আলোচ্য হাদীসে সেই নীতি করতে হলেও مع كُلِّ وضوء -এর মতনকেই মূল পাঠ হিসাবে প্রাধান্য দিতে হয় ।

পাঁচ. মতনের ইখতিলাফ দেখা দিলে এর সমাধানের জন্য মহানবী (সা)-এর সীরাত তথা বাস্তব জীবনের আমল কিরূপ ছিল তা লক্ষ্য করা হয়। তাতেও দেখা যায় যে, মহানবী (সা) অযূর পূর্বে মিস্ওয়াক সর্বদা করেছেন বলে উদ্ধৃতি পাওয়া যায়। কিন্তু নামাযের পূর্বে অযূ না করে শুধু মিস্ওয়াক করে নামায আদায় করেছেন-এমন একটি উদ্ধৃতিও কোথাও পাওয়া যায় না। মহানবী (সা)-এর এ আমলী দলীল থেকেও مع كُلِّ وضوء এর প্রাধান্য প্রতীয়মান হয়।

আল্লামা আনওয়ার শাহ্ কাশ্মীরী (মৃ. ১৩৫২ হি.) উপরোক্ত মতভিন্নতার একটি সমন্বয়মূলক সমাধান পেশ করেছেন। তিনি বলেন, মিস্ওয়াক নামাযের সুন্নাত, না অযূর সুন্নাত-এর ব্যাপারে ফকীহগণের মতভিন্নতা বস্তুত আক্ষরিক মতভিন্নতা। এটিকে প্রকৃত মতভিন্নতা বলা যায় না। হাদীসে মিস্ওয়াক করার বিষয়টি অযূ ও নামায উভয়ের সাথে সংশ্লিষ্টভাবে পাওয়া যায়। তাই মিস্ওয়াক করার উদাহরণ এ জন্য পাওয়া যায় না যে, মহানবী (সা) কখনো পুরাতন অযূ দ্বারা নামায পড়তেন না। অযূ ভেঙ্গে না থাকলেও প্রত্যেক নামায তিনি নতুন অযূর মাধ্যমে আদায় করতেন।

ফকীহগণের মতভিন্নতা আক্ষরিক বলে দাবী করার কারণ হল যে, হানাফী ফকীহগণের সামগ্রিক বক্তব্য পর্যালোচনা করলে দেখা যায় যে, তাঁদের মতে মিস্ওয়াক করা অযূর সুন্নাত । আর নামাযে দাঁড়ানোর পূর্বে পুনরায় মিস্ওয়াক করে মুখ পরিষ্কার করে নেওয়া মুস্তাহাব। উল্লেখ্য যে, সুন্নাত আর মুস্তাহাবের মধ্যে মৌলিক কোন তফাৎ নেই। কেননা মুস্তাহার মূলত সুন্নাতেরই একটি বর্ধিত শাখা। কাজেই হানাফী ফকীহগণ যখন নামাযের পূর্বেও মিস্ওয়াকের ব্যবহার স্বীকার করে নিচ্ছেন তখন মিস্ওয়াক অযূর সময় করা হবে, না নামাযের সময় করা হবে-এ নিয়ে বিতর্কের কোন সুযোগই থাকে না। বরং বলা হবে যে, মিস্ওয়াক অযূ ও নামায উভয়ের সাথেই সংশ্লিষ্ট। কাজেই যেভাবে অযুর পূর্বে করা হবে সেভাবে নামাযের পূর্বেও করা হবে। এটিই মহানবী (সা)-এর হাদীসে ভিন্ন ভিন্নভাবে বর্ণিত হয়েছে।

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

তাকদীর বা ভাগ্যলিপির প্রতি ঈমান

 তাকদীর বা ভাগ্যলিপির প্রতি ঈমান




আল্লাহর উপর ভরসা করা

 

আল্লাহর উপর ভরসা করা

মুমিন ব্যক্তি সৎ আমলের মাধ্যমে পরকালে সুখময় জান্নাতের আশা করে। অনুরূপভাবে জাহান্নাম থেকে পরিত্রাণ কামনা করে। এজন্য তারা আমলের পাশাপাশি আল্লাহর উপরে ভরসা করে। মহান আল্লাহ বলেন,

وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِن كُنتُم مُّؤْمِنِينَ ‎﴿٢٣﴾‏

তোমরা আল্লাহর উপরই নির্ভর কর যদি তোমরা মুমিন হও’ (মায়েদা ৫/২৩)। অর্থাৎ ইবাদত ও সৎ আমলের পাশাপাশি আল্লাহর উপর ভরসা ও তাঁর রহমতের আশা করতে হবে। বাড়ীতে নিষ্কর্মা বসে থেকে যেমন কেউ রূযী-রোযগারের আশা করতে পারে না, বরং তাকে কাজে যেতে হয়; কৃষি কাজের জন্য যেমন জমিতে যেতে হয়, তাতে বীজ বপন করার পর ফলের আশা করা যায়, তদ্রূপ কাজ-কর্ম সম্পাদন করে আল্লাহর উপর ভরসা করলে তবেই আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন। মহান আল্লাহ বলেন,

 وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا ‎﴿٢﴾‏ وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ ۚ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ ۚ

 যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহই তার পথ (মুক্তির পথ) বের করে দেন, আর তাকে তার ধারণাতীত উৎস থেকে রিযিক দান করেন। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট’ (তালাক ৬৫/২-৩)।

প্রকৃত মুমিন যারা, তারাই আল্লাহর উপর ভরসা করে: মহান আল্লাহ বলেন, –

إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ ‎﴿٢﴾‏ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ ‎﴿٣﴾‏ أُولَٰئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا ۚ لَّهُمْ دَرَجَاتٌ عِندَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ ‎

 নিশ্চয়ই মুমিনরা এরূপ যে, যখন (তাদের সামনে) আল্লাহকে স্মরণ করা হয়, তখন তাদের অন্তরসমূহ ভীত হয়ে পড়ে, আর যখন তাদের সামনে তাঁর আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমান আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়, আর তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে। যারা ছালাত প্রতিষ্ঠা করে এবং আমরা যা কিছু তাদেরকে দিয়েছি তা থেকে খরচ করে। এরাই সত্যিকারের ঈমানদার, এদের জন্যেই রয়েছে তাদের প্রতিপালকের নিকট উচ্চ মর্যাদা, আরও রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা’ (আনফাল ৮/২-৪)।
তিনি আরো বলেন,

 الَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ ‎﴿١٧٣﴾‏

যাদেরকে লোকেরা বলেছিল, নিশ্চয়ই তোমাদের বিরুদ্ধে লোকজন সমবেত হয়েছে। অতএব তোমরা তাদেরকে ভয় কর; কিন্তু এতে তাদের বিশ্বাস আরো বৃদ্ধি পেয়েছিল এবং তারা বলেছিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতইনা উত্তম কর্মবিধায়ক।’ (আলে ইমরান ৩/১৭৩)।


আব্দুল্লাহ ইবনু আববাস (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন,

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ آخِرَ قَوْلِ إِبْرَاهِيْمَ حِيْنَ أُلْقِيَ فِي النَّارِ  حَسْبِيَ اللهُ وَنِعْمَ الْوَكِيْلُ

ইবরাহীম (আঃ)-কে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন তাঁর শেষ কথা ছিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট। তিনি কতইনা উত্তম কর্মবিধায়ক’।[বুখারী হা/৪৫৬৪।
ইবনু আববাস (রাঃ) হতে বর্ণিত রাসূল (সা.) বলেন,

عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا بِغَيْرِ حِسَابٍ هُمْ الَّذِينَ لاَ يَسْتَرْقُونَ وَلاَ يَتَطَيَّرُونَ وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ

‘আমার উম্মতের সত্তর হাযার লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তারা হবে এমন লোক যারা ঝাড়-ফুঁকের আশ্রয় নেয় না, শুভ-অশুভ মানে না এবং তাদের প্রতিপালকের উপরই ভরসা রাখে ।[বুখারী হা/৬৪৭২]

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لَوْ أَنَّكُمْ كُنْتُمْ تَوَكَّلُونَ عَلَى اللَّهِ حَقَّ تَوَكُّلِهِ لَرُزِقْتُمْ كَمَا تُرْزَقُ الطَّيْرُ تَغْدُو خِمَاصًا وَتَرُوحُ بِطَانًا 

‏রাসূল (সা.) বলেন, তোমরা যদি আল্লাহর উপর যথাযথ ভরসা করতে তাহলে তোমাদের রিযিক দেওয়া হত সেভাবে যেভাবে পাখিদের রিযিক দেওয়া হয়। তারা বাসা হতে খালি পেটে বের হয় এবং পেট ভর্তি করে বাসায় ফিরে আসে । [তিরমিযী: ২৩৪৪) আল্লাহ আমাদেরকে মহান প্রভুর উপর ভরসা রাখার তৌফিক দান করুক । আমিন


বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

ইসলামী আক্বীদার গুরুত্ব


ইসলামী আক্বীদার গুরুত্ব

লা-ইলাহা ইল্লাল্লাহ (لاإله الاالله  ) এর অর্থ: এক আল্লাহ ছাড়া সত্য কোন মা’বূদ নেই। এখানে আল্লাহ ছাড়া সকলের থেকে উলূহিয়্যাহ্‌ বা ইবাদাতের যোগ্যতাকে অস্বীকার করা হয়েছে। অপর দিকে সকল প্রকার ইবাদাতকে একমাত্র লাশারীক আল্লাহর জন্য সাব্যস্ত করা হয়েছে।

ইলাহ শব্দের অর্থ: মা’বূদ বা যার ইবাদত করা হয়। অতএব, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যকারো ইবাদাত করল, সে তাকে ইলাহ্‌ বা মা’বূদ হিসেবে গ্রহণ করল। এক অদ্বিতীয় আল্লাহ ব্যতীত যাদের ইবাদাত করা হয় তারা বাতিল। আল্লাহ তায়া’লাই একমাত্র ইলাহ্‌, অন্তরসমূহ ভালবাসা, সম্মান, বিনয়, নম্রতা, ভয়-ভরসা এবং দুআ’র মাধ্যমে যার ইবাদাত করবে।

লা-ইলাহা ইল্লাল্লাহ্‌ এর অর্থ বাস্তবায়ন ব্যতীত কোন অন্তর খুশী, সুখী ও সৌভাগ্যশীল হতে পারে না। কেননা, কেবল মাত্র এক আল্লাহর ইবাদাতেই রয়েছে পূর্ণ সুখ, শান্তি, নিয়ামত এবং সুন্দর জীবন।

O-اركان لاإله الا الله  : লা-ইলাহা ইল্লাল্লাহ্‌ এর ভিত্তিসমূহ: এই মর্যাদাপূর্ণ কালিমাটির দু’টি রোকন বা ভিত্তি রয়েছে, তা হল: না বোধক এবং হাঁ বোধক।

প্রথম রুকন:  لاإله) ( লা-ইলাহা: আর ইহা হলো আল্লাহ ব্যতীত অন্যের ইবাদাতকে অস্বীকার করা, শির্‌ককে বাতিল হিসেবে বিশ্বাস করা এবং অত্যাবশ্যকভাবে আল্লাহ ব্যতীত যাদের ইবাদাত করা হয় তা কুফরী বলে জানা।

দ্বিতীয় রুকন: (إِلَّا اللَّه) ইল্লাল্লাহ: ইহা হলো সকল প্রকার ইবাদাত এক আল্লাহর জন্য সাব্যস্ত করা এবং তা কেবলমাত্র আল্লাহর নিমিত্তেই সম্পাদন করা। এর দলীল হলো আল্লাহর বাণী:

﴿فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى﴾ [البقرة : 256[

অর্থ: যারা গোমরাহ্‌কারী ত্বাগুতদেরকে মানবে না এবং আল্লাহতে বিশ্বাস স্থাপন করবে, সে ধারণ করে নিয়েছে সুদৃঢ় হাতল। সূরাহ্‌ আল বাক্বারাহ্‌ আয়াত ২৫৬।

আল্লাহর বাণী: فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ  হলো প্রথম রুকন লা-ইলাহার অর্থ। وَيُؤْمِنْ بِاللَّهِ দ্বিতীয় রোকনের তথা ইল্লাল্লাহর অর্থ।

লা-ইলাহা ইল্লাল্লাহের শর্তাবলী:

লা-ইলাহা ইল্লাল্লাহের সাতটি শর্ত রয়েছে যা একসাথে পাওয়া আবশ্যক। একসাথে সাতটি শর্ত পাওয়া না গেলে তা পাঠকারীর কোন উপকারে আসবে না।

শর্তগুলো নিম্নরুপ:

১- العلم  আল্‌ ইলম: لَا إِلَهَ إِلَّا اللَّهُ (লা-ইলাহা ইল্লাল্লাহ্‌) এর অর্থ সম্পর্কে সম্যক জ্ঞান থাকা। আল্লাহ বলেন:

﴿فَاعْلَمْ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ﴾  (سورة محمد 19)

অর্থ: জেনে রাখুন, আল্লাহ ব্যতীত (সত্য) কোন উপাস্য নেই। সূরাহ্‌ মুহাম্মাদ আয়াত ১৯।

২-اليقين  (দৃঢ় বিশ্বাস): এ কালিমা যে সকল বিষয়ের উপর প্রমাণ বহন করে তাতে দৃঢ় বিশ্বাসী হওয়া। যদি তাতে সন্দিহান ও দোদুল্যমান হয় তবে এ কালিমা তার উপকারে আসবে না। আল্লাহ বলেন:

﴿إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا﴾

অর্থ: তারাই মু’মিন, যারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনার পর সন্দেহ পোষণ করে না। সূরাহ্‌ আল্‌ হুজরাত ১৫।

৩- القبول (গ্রহণ করা): এ কালিমা একমাত্র আল্লাহ তায়া’লার যে সকল ইবাদাত করা এবং তিনি (আলাইহিস সালাতু ওয়াস সালাম) ব্যতীত  অন্যের ইবাদাত পরিত্যাগ করার প্রমাণ বহন করে তা গ্রহণ করা। কিন্তু কোন ব্যক্তি যদি এ কালিমা পাঠ করতঃ এক আল্লাহর ইবাদাত গ্রহণ না করে, তাহলে সে ঐ সকল লোকদের অন্তর্ভুক্ত হবে যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন:-

﴿إِنَّهُمْ كَانُوا إِذَا قِيلَ لَهُمْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ يَسْتَكْبِرُونَ (35) وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُو آلِهَتِنَا لِشَاعِرٍ مَجْنُونٍ (36)﴾[الصافات:]

অর্থ: তাদের যখন বলা হত, আল্লাহ ব্যতীত সত্য কোন উপাস্য নেই, তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত এবং বলত, আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব। সূরাহ্‌ আস্‌ সাফ্‌ফাত আয়াত ৩৫-৩৬।

৪- الإنقياد)   ( কালিমা যে সকল বিষয়ের উপর প্রমাণ বহন করে তা স্বীকার করা: আল্লাহ বলেন:

 ﴿وَمَنْ يُسْلِمْ وَجْهَهُ إِلَى اللَّهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى وَإِلَى اللَّهِ عَاقِبَةُ الْأُمُورِ﴾  [لقمان : 22 [

অর্থ: যে ব্যক্তি সৎকর্মপরায়ণ হয়ে স্বীয় মুখমন্ডলকে আল্লাহ অভিমূখী করে, সে এক মজবুত হাতল ধারণ করে, সকল কর্মের পরিণাম আল্লাহর দিকে। সূরাহ্‌ লুক্বমান আয়াত ২২। يُسْلِمْ وَجْهَهُ এর অর্থ: স্বীকার করা ও বিনয়ী হওয়া। الْعُرْوَةِ الْوُثْقَى হল: لَا إِلَهَ إِلَّا اللَّهُ যার অর্থ: আল্লাহ ছাড়া সত্য কোন মা’বূদ নেই।

৫- الصدق )) সত্যবাদীতা: তা হলো এ কালিমা সত্যিকার অর্থে অন্তর থেকে পাঠ করা। রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ

﴿مَا مِنْ عَبْدٍ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ إِلَّا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ﴾

অর্থ: (যে ব্যক্তিই সত্যিকার অর্থে অন্তর থেকে সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া সত্য কোন মা’বূদ নেই এবং মুহাম্মাদ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর বান্দা ও রাসূল, আল্লাহ তাকে জাহান্নামের উপর হারাম করে দিবেন। বুখারী ও মুসলিম।

৬- (الإخلاص) খাঁটি একনিতা: তা হলো আমলকে সকল প্রকার শিরক থেকে মুক্ত করা। ফলে মুখলেস ব্যক্তি এ কালিমা পাঠের মাধ্যমে দুনিয়ার কোন লোভ লালসা করবে না। রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন:

﴿إِنَّ اللَّهَ قَدْ حَرَّمَ عَلَى النَّارِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ يَبْتَغِي بِذَلِكَ وَجْهَ اللَّهِ﴾

অর্থ: নিশ্চয় যে ব্যক্তি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য লা-ইলাহা ইল্লাল্লাহ্‌ পাঠ করে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন। বুখারী ও মুসলিম।

৭- المحبة) ( ভালবাসা: এ কালিমা ও যে সকল বিষয়ের উপর তা প্রমাণ বহন করে এবং এর প্রতি আমলকারীগণের  প্রতি ভালবাসা থাকা। আল্লাহ বলেন:

﴿وَمِنَ النَّاسِ مَنْ يَتَّخِذُ مِنْ دُونِ اللَّهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ﴾ [البقرة : 165[

অর্থ: আর কোন লোক এমনও রয়েছে যারা অন্যান্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনি ভালবাসা পোষণ করে, যেমন আল্লাহর প্রতি ভালবাসা হয়ে থাকে। কিন্তূ যারা আল্লাহর প্রতি ঈমানদার তাদের ভালবাসা ওদের তুলনায় বহুগুণ বেশী।

অতএব, লা-ইলাহা ইল্লাল্লাহ্‌ পাঠকারী মু’মিনগণ আল্লাহকে খালেসভাবে ভালবাসেন। আর মুশরিকরা আল্লাহর সাথে তিনি ব্যতীত অন্য মা’বূদদেরকেও ভালবাসে। আর ইহা (আল্লাহর সাথে অন্য মা’বূদকে ভালবাসা) লা-ইলাহা ইল্লাল্লাহ্‌ এর পরিপন্থি ও তা ভঙ্গকারী বিষয়।