মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

জুমুআর খুতবা বিষয়: আল্লাহর কৃতজ্ঞতা বা শুকরিয়া

اَلْحَمْدُ للهِ الْوَلِيِّ الْحَمِيْدِ * ذِيْ الْعَرْشِ الْمَجِيْدِ * الْفَعَّالِ لِمَا يُرِيدُ * أَحْمَدُهُ سُبْحَانَهُ  وَأَشْكُرُهُ * وَعَدَ الشَّاكِرِيْنَ بِالْمَزِيْدِ * وَأَشْهَدُ أَنْ لاَّ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ  شَهَادَةَ الْإِخْلَاصِ وَالتَّوْحِيْدِ * وَأَشْهَدُ أَنَّ نَبِيَّنَا وَسَيِّدَنا مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ * أَفْضَلُ الْأَنْبِيَاءِ وَأَشْرَفُ الْعَبِيْدِ * صلَّى اللهُ وَسَلَّمَ وَبَارَكَ عَلَيْهِ * وَعَلَى آلِهِ السَّادَةِ الْأَطْهَارِ * وَأَصْحَابِهِ الْبَرَرَةِ الْأَخْيَارِ* ذَوِي الْقَوْلِ السَّدِيْدِ وَالنَّهْجِ الرَّشِيْدِ * وَالتَّابِعِيْنَ وَمَنْ تَبِعَهُمْ بِإِحْسَانٍ إِلَى يَوْمِ الْوَعِيْدِ * وَسَلَّمَ التَّسْلِيْمَ الْكَثِيْرَ الْمَزِيْدَ  *

أَمَّا بَعْدُ : فَأُوْصِيْكُمْ عِبَادَ اللهِ وَنَفْسِيْ بِتَقْوَى اللهِ تَعَالَى كَمَا قَالَ تعالى يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ * وَقَالَ سبحانه يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ * وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالاً كَثِيرًا وَنِسَاءً * وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالأرْحَامَ * إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا * وَقَالَ عز وجل يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلاً سَدِيدًا * يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ * وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا *

 ثُمَّ  أَمَّا بَعْدُ : فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صلى الله عليه وسلموَشَرَّ الأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ وَكُلَّ ضَلالَةٍ فِي النَّارِ

 

সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম! আজকের খুতবার আলোচ্য বিষয়: ইসলামের দৃষ্টিতে শুকরিয়া আদায় করা এবং কৃতজ্ঞতা আদায়কারী ফযীলত  الشكر وفضل الشاكرين 

কৃতজ্ঞতা জ্ঞাপন করা ফরয: মহান আল্লাহ এরশাদ করছেন: وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ  তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, অকৃতজ্ঞত হয়ও না। (সূরা বাকারা: ১৫২)

এই আয়াতে আল্লাহ তায়ালা শুকরিয়া আদায় করতে আদেশ করেছেন। আর কোন বিষয় আদেশ করলে তা ফরয হিসেবে পালন করতে হয়।  

কেউ আমাদের উপকার করলে, সেই উপকার সম্পর্কে আমাদের সকলের উচিত তার প্রতি সন্তুষ্ট প্রকাশ করা, আর আনন্দ বা সন্তুষ্ট প্রকাশ করার একটি উপায় হলো কৃতজ্ঞতা প্রকাশ। উপকারের কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমরা আমাদের ভাষায় “ধন্যবাদ” বলে থাকি। ইসলামে কৃতজ্ঞতা জ্ঞাপনের প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে।

:সর্বদা আল্লাহর কৃতজ্ঞা আদায় করা

সুসময় ও দুঃসময় তথা সর্বাবস্থায় আল্লাহ তায়ালাকে স্মরণ করা ও আমাদের দুর্বলতা ও শক্তি সবসময় তাঁর কৃতজ্ঞ হওয়াই আমাদের জন্য চ্যালেঞ্জ।

কেউ প্রশ্ন করতে পারে: একজন দরিদ্র মানুষ তার দারিদ্রের জন্য কেন আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা প্রকাশ করবে ?!!

তার এই প্রশ্নে উত্তরে বলবো: প্রকৃতপক্ষে, দারিদ্র কঠিনতম পরীক্ষাগুলির মধ্যে একটি, যাদ্বারা আল্লাহ তায়ালা একজন দরিদ্র মানুষকে পরীক্ষা করে থাকেন। তিনি দেখেন, সে কৃতজ্ঞতা প্রকাশ করছে কিনা। যদি সে কৃতজ্ঞ হয় তাহলে তার পুরস্কার মহানবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এই বাণীতে ঘোষিত হয়েছে :

عَنْ أَبِي سَعِيدٍ رضي الله عنه، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فُقَرَاءُ الْمُهَاجِرِينَ يَدْخُلُونَ الْجَنَّةَ قَبْلَ أَغْنِيَائِهِمْ بِخَمْسِمِائَةِ سَنَةٍ

‘দরিদ্র মুহাজিরগণ তাদের ধনীদের চাইতে পাঁচশত বছর আগে জান্নাতে প্রবেশ করবে’। তিরমিযী: ২৩৫১)

তিনি আরো বলেন,

وَعَنْ أَبي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ صلى الله عليه وسلم: يَدْخُلُ فُقَرَاءُ المُسْلِمِينَ الجَنَّةَ قَبْلَ أَغْنِيَائِهِمْ بنِصْفِ يَوْمٍ وَهُوَ خَمْسُ مِائَةِ عَامٍ  

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: গরীব লোক ধনীদের থেকে অর্ধ দিবস আগে জান্নাতে যাবে। অর্থাৎ গরীবরা ধনীদের থেকে দুনিয়ার পাঁচ শত বছর আগে জান্নাতে যাবে। (তিরমিযী: ২৩৫৪, ইবনে মাজাহ: ৪১২২, নাসাঈ: ১১৩৪৮, আহমদ: ৭৯৪৬)

সম্মানিত বন্ধুগণ! কৃতজ্ঞতা বা শুকরিয়ার রোকন তিনটি:

১) দাতাকে ভালোবেসে অন্তরে নিয়ামত প্রাপ্তির স্বীকার করা, ২) আল্লাহর প্রশংসা করে নিয়ামত প্রাপ্তির কথা মুখে বলা, ৩) যাবতীয় সম্পদ আল্লাহর আনুগত্যের পথে ব্যয় করা।

প্রধান নিয়ামত তিনটি:

১) প্রথম ও প্রধান হলো: নিয়ামতুল ইসলাম, ইসলাম ছাড়া নিয়ামতের পূর্ণতা পায় না।

২) সুস্থতার নিয়ামত, কেননা সুস্থতা ছাড়া জীবন দুর্বিসহ হয়ে যায়।

৩) সন্তুষ্টি ও তুষ্টির নিয়ামত, কেননা সন্তুষ্টি ও অল্পে তুষ্টি ছাড়া জীবনে সুখ পাওয়া যায় না। 

আল্লাহর কৃতজ্ঞতা সর্বাবস্থায় করা ওয়াজিব: জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষ আল্লাহ তায়ালার কী পরিমাণ নিয়ামত ভোগ করে তা কি কল্পনা করা যায়! সুস্থ দেহ, সুস্থ অঙ্গপ্রত্যঙ্গ, সুস্থ মন, সুস্থ পরিবেশ-সবকিছুই তো তাঁর নিয়ামত। সামান্য অসুস্থতায় আক্রান্ত হলেই বুঝে আসে এ নিয়ামতের মর্ম। সুস্থ মাথা নিয়ে দিব্যি ছুটে বেড়াচ্ছে যে, মাথা ব্যথার মতো রোগ যা দেখা যায় না এমন একটি রোগেও সে কাবু হয়ে পড়ে। উঠতে-বসতে, নিদ্রা-জাগরণে, ঘরে-বাইরে সর্বত্রই আমরা তাঁর নিয়ামতের সাগরে ডুবে আছি সর্বক্ষণ। এ নিয়ামত গণনার সাধ্য নেই কারও। আল্লাহ পাক তো বলেই দিয়েছেন- وَإِنْ تَعُدُّوْا نِعْمَتَ اللهِ لاتُحْصُوْهَا তোমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে চাও তাহলে তা গুণে শেষ করতে পারবে না। (সূরা ইবরাহীম: ৩৪)

أَلَمْ تَرَوْا أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُمْ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَأَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهُ ظَاهِرَةً وَبَاطِنَةً

 তোমরা কি দেখো না, আল্লাহ যমীন ও আসমানের সমস্ত জিনিস তোমাদের জন্য অনুগত ও বশীভুত করে রেখেছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য (ইসলাম ও কুরআন) ও গোপন (অপরাধ গোপন রাখা ও শাস্তি না দেওয়া) নিয়ামতসমূহ সম্পূর্ণ করে দিয়েছেন? (সূরা লোকমান: ২০)

প্রিয় উপস্থিতি!

 শুকরিয়া আদায়ের মাধ্যমে নিয়ামত বৃদ্ধি পায়: মহান আল্লাহ ঘোষণা করছেন:

وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ

যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে, যদি কৃতজ্ঞতা স্বীকার কর, তবে তোমাদেরকে আরও দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর। (সূরা ইবরাহীম: ৭)

অর্থাৎ বান্দা যতই আল্লাহর শুকরিয়া আদায় করবে, মহান আল্লাহ তাকে ততই বৃদ্ধি করে দিবেন। আর অকৃতজ্ঞ হলে, আল্লাহর অবাধ্যতার শামেল, আর যারা আল্লাহর অবাধ্য তারাই কাফের। 

কৃতজ্ঞতার এত ফযীলত থাকার পরও খুব কম লোকই তা আদায় করে: আল্লাহ তায়ালা বলেন;

وَقَلِيلٌ مِنْ عِبَادِيَ الشَّكُورُ

আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ। (সূরা সাবা: ১৩)

মহান আল্লাহ নবীগণের কৃতজ্ঞতার কথা পবিত্র কুরআনে উল্লেখ করেছেন:

প্রথম নবী নূহ (আ.)এর গুণ বর্ণনা করতে গিয়ে বলেন:

 ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ ۚ إِنَّهُ كَانَ عَبْدًا شَكُورًا

তোমরা তাদের সন্তান, যাদেরকে আমি নূহের সাথে সওয়ার করিয়ে ছিলাম। নিশ্চয় সে ছিল কৃতজ্ঞ বান্দা। (সূরা ইসরা: ৩)

হযরত ইবরাহীম (আ.)এর ব্যাপারে আল্লাহ বলেন:

شَاكِرًا لِأَنْعُمِهِ اجْتَبَاهُ وَهَدَاهُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ

তিনি তাঁর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী ছিলেন। আল্লাহ তাঁকে মনোনীত করেছিলেন এবং সরল পথে পরিচালিত করেছিলেন। (সূরা নাহল: ১২১)

অর্থাৎ এই কৃতজ্ঞতা আদায় করার কারণেই আল্লাহ তায়ালা তাকে জাতির পিতা হিসেবে নির্বাচন করেন। মহান আল্লাহ আমাদের সকল কৃতজ্ঞ বান্দা হওয়ার তাওফীক দান করুন। আমীন

হযরত সুলাইমান (আ.)-এর ব্যাপারে পবিত্র কুরআনে বলা হয়েছে:

قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ - فَتَبَسَّمَ ضَاحِكًا مِّن قَوْلِهَا وَقَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ

তার কথা শুনে সুলায়মান মুচকি হাসলেন এবং বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমাকে সামর্থ দাও যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, যা তুমি আমাকে ও আমার পিতা-মাতাকে দান করেছ এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি এবং আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মপরায়ন বান্দাদের অন্তর্ভুক্ত কর। (সূরা নামল: ১৮-১৯)

তিনি আরো বলেন:

قَالَ هَذَا مِنْ فَضْلِ رَبِّي لِيَبْلُوَنِي أَأَشْكُرُ أَمْ أَكْفُرُ وَمَنْ شَكَرَ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ رَبِّي غَنِيٌّ كَرِيمٌ -

তখন বললেন এটা আমার পালনকর্তার অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে, আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, না অকৃতজ্ঞতা প্রকাশ করি। যে কৃতজ্ঞতা প্রকাশ করে, সে নিজের উপকারের জন্যেই কৃতজ্ঞতা প্রকাশ করে এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জানুক যে, আমার পালনকর্তা অভাবমুক্ত কৃপাশীল। (সূরা নামল: ৪০)

কৃতজ্ঞতা আদায় করলে সফলতা সফলতা লাভ হয়:

নবীগণও তাদের উম্মতদেরকে বান্দার বিশেষ মর্যাদাকে স্মরণ করিয়ে দিতেন যেমন হুদ (আ.) তার সম্প্রদায়কে বললেন:

وَاذْكُرُوا إِذْ جَعَلَكُمْ خُلَفَاءَ مِنْ بَعْدِ قَوْمِ نُوحٍ وَزَادَكُمْ فِي الْخَلْقِ بَسْطَةً فَاذْكُرُوا آلَاءَ اللَّهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ 

তোমরা স্মরণ কর, যখন আল্লাহ তোমাদেরকে কওমে নূহের পর নেতৃত্ব দান করেছেন এবং তোমাদের দেহের বিস্তৃতি বেশী করেছেন। তোমরা আল্লাহর নেয়ামতসমূহ স্মরণ কর (কতৃজ্ঞতা প্রকাশ করো) -যাতে তোমাদের মঙ্গল হয়। (সূরা আ‘রাফ: ৬৯)

আর সালেহ (আ.) তাঁর সম্প্রদায়কে বললেন:

وَاذْكُرُوا إِذْ جَعَلَكُمْ خُلَفَاءَ مِنْ بَعْدِ عَادٍ وَبَوَّأَكُمْ فِي الْأَرْضِ تَتَّخِذُونَ مِنْ سُهُولِهَا قُصُورًا وَتَنْحِتُونَ الْجِبَالَ بُيُوتًا فَاذْكُرُوا آلَاءَ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ 

তোমরা স্মরণ কর, যখন তোমাদেরকে আদ জাতির পরে নেতা নির্বাচন করেছেন; তোমাদেরকে পৃথিবীতে ঠিকানা দিয়েছেন। তোমরা নরম মাটিতে অট্টালিকা নির্মান কর এবং পর্বত গাত্র খনন করে প্রকোষ্ঠ নির্মাণ কর। অতএব আল্লাহর অনুগ্রহ স্মরণ কর এবং পৃথিবীতে  বিপর্জয় সৃষ্টি করো না। (সূরা আ‘রাফ: ৭৪)

কৃতজ্ঞতা হচ্ছে আল্লাহর অনুগ্রহের স্বীকার করা:

সম্মানিত মুসাল্লিয়াকে কেরাম! কৃতজ্ঞতা হচ্ছে আল্লাহর অনুগ্রহের স্বীকার করা, দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভের স্বীকার করা, এই কৃতজ্ঞতা প্রকাশ করা প্রমাণ করে যে বান্দাহ তার রবের উপর সন্তুষ্ট আছে। সুতরাং কৃতজ্ঞতা হৃদয়ের জীবনীশক্তি শ্বাসপ্রশ্বাসের শক্তি এবং কৃতজ্ঞতা গচ্ছিত সম্পদের সিন্দুক আর হারানো সম্পদের জন্য শিকারের মতো।

কৃতজ্ঞতা হচ্ছে প্রশান্ত হৃদয়ের দলীল: অন্তরের পবিত্রতা, বক্ষের নিরাপত্তা এক কথায় মহান আল্লাহ মানুষকে সৃষ্টিই করেছেন, যেন তারা আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ তায়ালা বলছেন:

وَاللَّهُ أَخْرَجَكُمْ مِنْ بُطُونِ أُمَّهَاتِكُمْ لَا تَعْلَمُونَ شَيْئًا وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ 

আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে তোমাদের বের করেছেন এমন অবস্থায় যখন তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদের কান দিয়েছেন, চোখ দিয়েছেন, চিন্তা-ভাবনা করার মতো হৃদয় দিয়েছেন, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। (সূরা নাহল: ৭৮)

মহান আল্লাহ বান্দার জন্মের পর প্রথম অসিয়ত করেছেন কৃতজ্ঞতার:

সম্মানিত উপস্থিতি! মনে রাখবেন যে, কৃতজ্ঞতা এমন একটি জিনিস যে বিষয়ে মানুষকে প্রথম অসিয়ত করা হয়েছে: আল্লাহ তায়ালা বলছেন: 

وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ 

আর প্রকৃতপক্ষে আমি মানুষকে তার পিতা-মাতার হক চিনে নেবার জন্য নিজেই তাকিদ করেছি। তার মা দুর্বলতা সহ্য করে তাকে নিজের গর্ভে ধারণ করে এবং দু’বছর লাগে তার দুধ ছাড়তে। (এ জন্য আমি তাকে উপদেশ দিয়েছি) আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং নিজের পিতা-মাতার প্রতিও, আমার দিকেই তোমাকে ফিরে আসতে হবে। (সূরা লোকমান: ১৪)

কৃতজ্ঞতা আল্লাহর শাস্তি হতে রক্ষা করবে: মহান আল্লাহ বলছেন:

مَا يَفْعَلُ اللَّهُ بِعَذَابِكُمْ إِنْ شَكَرْتُمْ وَآمَنْتُمْ وَكَانَ اللَّهُ شَاكِرًا عَلِيمًا

আল্লাহর কি প্রয়োজন তোমাদের অযথা শাস্তি দেবার, যদি তোমরা কৃতজ্ঞ বান্দা হয়ে থাকো। এবং ঈমানের নীতির ওপর চলো? আল্লাহ বড়ই পুরস্কার দানকারী ও সর্বজ্ঞ। (সূরা নিসা: ১৪৭)

কৃতজ্ঞ বান্দাদের প্রতি আল্লাহ বিশেষ অনুগ্রহ করবেন:  

وَكَذَلِكَ فَتَنَّا بَعْضَهُمْ بِبَعْضٍ لِيَقُولُوا أَهَؤُلَاءِ مَنَّ اللَّهُ عَلَيْهِمْ مِنْ بَيْنِنَا أَلَيْسَ اللَّهُ بِأَعْلَمَ بِالشَّاكِرِينَ 

আসলে আমি এভাবে মানুষের মধ্য থেকে এক দলকে আর এক দলের সাহায্যে পরীক্ষা করেছি, যাতে তারা এদেরকে দেখে বলে, এরা কি সেসব লোক, আমাদের মধ্য থেকে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন? হ্যাঁ, আল্লাহ কি তাঁর শোকরগুজার বান্দা কারা, সেটা এদের চাইতে বেশী জানেন না? (সূরা লুকমান: ৫৩)

কৃতজ্ঞতা আদায় করার কিছু নমুনা:

عَنْ عَائِشَةَ   رضي الله عنها ، أنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُوْمُ مِنَ اللَّيْلِ حَتَّى تَتَفَطَّرَ قَدَمَاهُ، فَقَالَتْ عَائِشَةُ: لِمَ تَصْنَعُ هَذَا يَا رَسُوْلَ اللهِ، وَقَدْ غَفَرَ اللهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ؟! قَالَ: أَفَلَا أَكُوْنُ عَبْدًا شَكُوْرًا؟

আয়েশা রাদিয়াল্লাহু আনহা সূত্রে বর্ণিত; রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় নামাযে (এত দীর্ঘ সময়) দাঁড়িয়ে থাকতেন যে, তার পা দুটো  যেন ফেটে যেত। আমি তাকে বললাম, হে আল্লাহর রাসূল! আপনি এমনটি করছেন কেন? অথচ আপনার পূর্ব ও পরের সব গুনাহ মাফ হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি (আল্লাহর) কৃতজ্ঞ বান্দাহ হব না?’ (বুখারী: ১১৩০, মুসলিম: ২৮১৯)

 

 কৃতজ্ঞতা আদায় হতে পারে রোযা রাখার মাধ্যমে: হযরত মূছা (আ.) আশূরার দিন রোযা রেখেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। যখন মহান আল্লাহ মূছা (আ.) ও তাঁর জাতিকে ফেরাউনের নির্যাতন থেকে মুক্তি দিয়ে ছিলেন। অতঃপর আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রোযা রেখেছেন, এবং সাহাবাদেরকেও এই রোযা রাখতে বলেছেন। আর ইহুদীদের বললেন, نَحْنُ أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ আমরাই তোমাদের চেয়ে বেশি হকদার মূছার ব্যাপারে। (বুখারী: ৪৬৮০, মুসলিম: ১১৩০)

 সিজদায়ে শুকরের মাধ্যমেও শুকরিয়া আদায় করা যায়: যখন কোন মুমিন বান্দা নিয়ামত লাভ করবে, তখন সে সিজদায় শুকরের মাধ্যমে শুকরিয়া আদায় করতে পারে, যেমন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরীল (আ.)সংবাদ দিলেন, যে ব্যক্তি আপনার উপর একবার দরূদ পাঠ করবে, আল্লাহ তার প্রতি দশবার রহমত বর্ষণ করেন, তখন তিনি সিজদা করেছেন। তেমনিভাবে হযরত আবূ বকর রাদিয়াল্লাহু আনহু সিজদায়ে শুকর করেছেন, যখন মুসায়লামাতুল কাজ্জাবের হত্যার সংবাদ শুনেছেন। এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুসিজদায়ে শুকর করলেন যখন খারেজি ইবনুস সাদিয়্যার হত্যার সংবাদ পান। হযরত কায়াব বিন মালেকও সিজদায়ে শুকর করেছিলেন, যখন তিনি তার তাওবা কবূল হওয়ার সংবাদ শুনতে পেয়েছিলেন।   

কখনও কখনও আল্লাহও বান্দার শুকরিয়া আদায় করেন:

 সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম! মহান আল্লাহ ক্ষমাশীল ও কৃতজ্ঞ। একটি হাদীসে কুকুরকে পানি পান করানোর ঘটনা বর্ণিত হয়েছে, সেখানে আল্লাহর কৃতজ্ঞতা ফুটে উঠেছে।

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏ أَنَّ رَجُلاً رَأَى كَلْبًا يَأْكُلُ الثَّرَى مِنَ الْعَطَشِ، فَأَخَذَ الرَّجُلُ خُفَّهُ فَجَعَلَ يَغْرِفُ لَهُ بِهِ حَتَّى أَرْوَاهُ، فَشَكَرَ اللَّهُ لَهُ فَأَدْخَلَهُ الْجَنَّةَ

আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ (পূর্ব যুগে) জনৈক ব্যক্তি একটি কুকুরকে তৃষ্ণার্ত অবস্থায় ভিজা মাটি চাটতে দেখতে পেয়ে তার মোজা নিল এবং কুকুরটির জন্য কুঁয়া হতে পানি এনে দিতে লাগল যতক্ষণ না সে ওর তৃষ্ণা মিটাল। আল্লাহ্ এর বিনিময় দিলেন এবং তাকে জান্নাতে প্রবেশ করালেন। (বুখারী: ১৭৩, মুসলিম: ২২৪৪)

মানুষের শুকরিয়া আদায় করলে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

عَنْ أَبِي سَعِيدٍرضي الله عنه، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم‏ "‏ مَنْ لَمْ يَشْكُرِ النَّاسَ لَمْ يَشْكُرِ اللَّهَ ‏"‏

“যে কেউ মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহরও কৃতজ্ঞ হয় না (আহমদ: ১১২৮০, আবু দাউদ: ৪৮১১, তিরমিযী: ১৯৫৫)

কৃতজ্ঞতা আদায়ের জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে:

প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাঁর প্রিয় সাহাবী ‘মুআয বিন জাবালের হাত ধরে বললেন, ‘মুআয! আল্লাহর কসম, আমি তোমাকে ভালোবাসি।’ সাহাবী মুআয রাদিয়াল্লাহু আনহুও তৎক্ষণাৎ উত্তর দিলেন, ‘আমার মা-বাবা আপনার জন্যে উৎসর্গিত হোক! আল্লাহর কসম, আমিও আপনাকে ভালোবাসি।’ এভাবে ভালোবাসার কথা মনে করিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘মুআয! আমি তোমাকে বলছি, কখনোই নামাযের পরে এ দুআটি পড়তে ভুল করো না-اللهمَ أَعِنِّيْ عَلٰى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ হে আল্লাহ! আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা ও শোকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন। -(নাসাঈ: ১৩০৩, মুসনাদে আহমাদ: ২২১১৯, আবু দাউদ, ১৫২৪)

কৃতজ্ঞতা আদায় করা উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট:

عن أُمِّ الدَّرْدَاءِ  رضي الله عنها ، تَقُولُ سَمِعْتُ أَبَا الدَّرْدَاءِ رضي الله عنه، يَقُولُ : سَمِعْتُ أَبَا الْقَاسِمِ صلى الله عليه وسلم، يَقُولُ: إِنَّ اللَّهَ  تعالى، قَالَ: يَا عِيسَى ابْنَ مَرْيَمَ ، إِنِّي بَاعِثٌ بَعْدَكَ أُمَّةً إِنْ أَصَابَهُمْ مَا يُحِبُّونَ حَمِدُوا وَشَكَرُوا ، وَإِنْ أَصَابَهُمْ مَا يَكْرَهُونَ احْتَسَبُوا وَصَبَرُوا ، وَلا حِلْمَ وَلا عِلْمَ ، قَالَ : يَا رَبِّ ، كَيْفَ يَكُونُ هَذَا لَهُمْ وَلا حِلْمَ وَلا عِلْمَ ؟ قَالَ: أُعْطِيهِمْ مِنْ حِلْمِي وَعِلْمِي  

হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তায়ালা বলেছিলেন, তোমার পরবর্তীতে আমি এক উম্মত পাঠাব, কাঙ্খিত কোনো বিষয় যদি তাদের হাসিল হয় তাহলে তারা আল্লাহর প্রশংসা করবে এবং শুকরিয়া আদায় করবে, আর যদি অনাকাঙ্খিত কোনো কিছু তাদের পেয়ে বসে তাহলে তারা সওয়াবের আশায় ধৈর্যধারণ করবে। (মুসনাদে আহমাদ: ২৭৫৪৫; মুসতাদরাকে হাকেম: ১২৮৯)

আরেক হাদীসে বিষয়টি আরও পরিষ্কার প্রতিভাত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

 عَجَبًا لأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ.

মুমিনের বিষয়াদি কত আশ্চর্যের! তার সবকিছুই কল্যাণকর। আর এটা তো কেবল মুমিনের ক্ষেত্রেই হতে পারে। সচ্ছলতায় সে শুকরিয়া আদায় করে, তখন তা তার জন্যে কল্যাণকর হয়। আর যদি তার ওপর কোনো বিপদ নেমে আসে তাহলে সে সবর করে, ফলে তাও তার জন্যে কল্যাণকর হয়ে যায়। মুসলিম: ২৯৯৯)

কৃতজ্ঞতার উপকারিতার উপর একটি ঘটনা:

হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাঈলের তিন ব্যক্তি,তাদের একজন ছিল শ্বেতরোগী, একজনের মাথায় ছিল টাক, আরেকজন ছিল অন্ধ। আল্লাহ তাদের পরীক্ষা করতে চাইলেন। তাই তাদের নিকট একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা প্রথমে শ্বেতরোগীর কাছে এসে জিজ্ঞেস করলেন, তোমার সবচেয়ে পছন্দনীয় জিনিস কোনটি? সে বলল, ‘(শরীরের) সুন্দর বর্ণ আর সুন্দর চামড়া। মানুষ যে আমাকে অপছন্দ করে!’ ফেরেশতা তখন তার গায়ে হাত বুলিয়ে দিল, আর সঙ্গে সঙ্গেই তার রোগ দূর হয়ে গেলো এবং তার গায়ের রং ও চামড়া সুন্দর হয়ে গেলো। এরপর ফেরেশতা তাকে বললেন, তোমার সবচেয়ে প্রিয় সম্পদের কথা বলো! সে বলল, উট। তখনি তাকে একটি গর্ভবতী উটনী দেয়া হলো। ফেরেশতা তার জন্যে দুআ করলেন- আল্লাহ তাতে তোমার জন্যে বরকত দান করুন। এরপর ফেরেশতা চলে গেলেন টাকলা ব্যক্তির কাছে। তাকেও জিজ্ঞেস করলেন, তোমার সবচেয়ে পছন্দনীয় জিনিস কোনটি? সে বলল,‘সুন্দর চুল। মানুষ যে আমাকে এ টাকের জন্যে অপছন্দ করে!’ ফেরেশতা তখন তার মাথায় হাত বুলিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গেই তার টাক দূর হয়ে গেলো এবং তার মাথা সুন্দর সুন্দর চুলে ছেয়ে গেলো। এরপর ফেরেশতা তাকে বললেন, তোমার সবচেয়ে প্রিয় সম্পদের কথা বলো! সে বলল, গরু। তখনি তাকে একটি গর্ভবতী গাভী দেয়া হলো। ফেরেশতা তার জন্যে দুআ করলেন- আল্লাহ তাতে তোমার জন্যে বরকত দান করুন। সবশেষে ফেরেশতা গেলেন অন্ধ ব্যক্তির কাছে। তার কাছেও একই প্রশ্ন; তোমার সবচেয়ে পছন্দনীয় জিনিস কোনটি? সে বলল, ‘আল্লাহ যদি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন, আমি তাহলে মানুষদের দেখতে পারতাম।’ ফেরেশতা তখন হাত বুলিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গেই তার চোখে দৃষ্টিশক্তি ফিরে এল। এরপর ফেরেশতা তাকে বললেন, তোমার সবচেয়ে প্রিয় সম্পদ কোনটি? সে বলল, ছাগল। তখনি তাকে একটি গর্ভবতী ছাগল দেয়া হলো। ফেরেশতা তার জন্যে দুআ করলেন- আল্লাহ তাতে তোমার জন্যে বরকত দান করুন। এরপর তাদের উট গরু আর ছাগলে আল্লাহ যথেষ্ট বরকত দিলেন। কারও মাঠভর্তি উট, কারও মাঠভর্তি গরু আর কারও মাঠভর্তি ছাগল।

ফেরেশতা আবার এলেন। প্রথমেই উটের মালিকের কাছে গিয়ে বললেন, আমি মিসকিন, সফরে আমার সবকিছু হারিয়ে গেছে। আল্লাহর সাহায্য ছাড়া আমার কোনো উপায় নেই। তিনি তো তোমাকে সুন্দর গায়ের রং, সুন্দর চামড়া আর এ ধনসম্পদ দান করেছেন। আল্লাহর ওয়াস্তে আমাকে একটি উট দাও, তাহলে আমি আমার সফর শেষ করে ফিরে যেতে পারব। সে বলল, আমার তো কত মানুষকে দিতে হয়! (তোমাকে দিতে পারছি না।) ফেরেশতা এরপর বলল, মনে হচ্ছে তোমাকে আমি চিনতে পারছি। তোমার কি শ্বেতরোগ ছিল না, যে কারণে মানুষ তোমাকে অপছন্দ করত? এরপর আল্লাহ তোমাকে এসব দান করলেন। সে বলল: এগুলো তো আমার বাপ-দাদার সম্পদ! ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যা বলে থাক, তাহলে তুমি যেমন ছিলে আল্লাহ যেন তোমাকে সে অবস্থাতেই ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা গেলেন গরুর মালিকের কাছে। তার কাছেও একই ভাষায় সাহায্যের আবদার করলেন। সেও একই ভাষায় ফিরিয়ে দিল। ফেরেশতাও তার জন্যে একই বদদুআ করলেন; যদি তুমি মিথ্যা বলে থাক, তাহলে তুমি যেমন ছিলে আল্লাহ যেন তোমাকে সে অবস্থাতেই ফিরিয়ে দেন। এবার ফেরেশতা ছাগলের মালিকের কাছে গিয়ে বললেন, আমি মিসকিন মুসাফির, সফরে আমার সবকিছু হারিয়ে গেছে। আল্লাহর সাহায্য ছাড়া আমার কোনো উপায় নেই। তিনি তো তোমার চোখ ভালো করে দিয়েছেন আর এ ধনসম্পদ দান করেছেন। আল্লাহর ওয়াস্তে আমাকে একটি ছাগল দাও, যেন আমি আমার সফর শেষ করে ফিরে যেতে পারি। সে বলল, আমি তো অন্ধ ছিলাম, আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছেন; আমি দরিদ্র ছিলাম, তিনি আমাকে ধনসম্পদ দান করেছেন। তুমি যা ইচ্ছা নিয়ে নিতে পার। তুমি যাই কিছু নেবে আমি তোমাকে কিছু বলব না। ফেরেশতা বললেন, তোমার সম্পদ তোমার কাছেই থাক; তোমাদেরকে পরীক্ষা করা হয়েছে, আল্লাহ তোমার ওপর সন্তুষ্ট হয়েছেন আর তোমার দুই সঙ্গীর ওপর তিনি অসন্তুষ্ট। (বুখারী: ৩৪৬৪)

এ কৃতজ্ঞতা মুমিনের এক অনন্য বৈশিষ্ট্য। পরকালীন সমৃদ্ধির পাশাপাশি দুনিয়ার জীবনেও আল্লাহ তায়ালার পক্ষ থেকে আরও অধিক পরিমাণ নিয়ামত লাভের মাধ্যম এ কৃতজ্ঞতা। আর আখেরাতের অসীম পুরস্কারের ঘোষণা তো আছেই। উদাহরণস্বরূপ একটি হাদীস উদ্ধৃত করেই শেষ করছি- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

 الطَّاعِمُ الشَّاكِرُ بِمَنْزِلَةِ الصَّائِمِ الصَّابِرِ

  খেয়ে যে আল্লাহর শোকর আদায় করে সে ধৈর্যশীল রোযাদার ব্যক্তির সমান পুরস্কার লাভ করবে। - ইবনে মাজাহ: ১৭৬৫)

 

أَقُوْلُ قَوْلِيْ هَذَا وَاَسْتَغْفِرُ اللهَ لِيْ وَلَكُمْ مِنْ كُلِّ ذَنْبٍ، فَاسْتَغْفِرُوْهُ إِنَّهُ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ

 


কোন মন্তব্য নেই: