শুক্রবার, ৯ নভেম্বর, ২০১২

কুয়েতে ঈদুল আযহার নামায

ফজরের আযানের পর দ্রুত ঘুম থেকে উঠে গোসল করে নিলাম। ফজর নামায পড়ে তৈরী হলাম ঈদের জামায়াতের শরীক হওয়ার জন্য। আমাকে যে, ঈদের জামায়াতে ইমামতি করতে হবে। মসজিদটি বাসা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূর। বাংলাদেশীদের একটি ব্র্যাকের ভিতর মসজিদটি অবস্থিত। যথা সময়ের পূর্বেই মসজিদে পৌঁছে গেলাম। মসজিদ প্রাঙ্গনে তাকবীরে ধ্বনীতে মুখরিত হচ্ছিল। ঘড়ির কাঁটায় যখন ৬:১৫ মি. হলো তখন নামায আরম্ভ করলাম।

নামাযের পর খুতবা প্রদান
নামায শেষে কুরবানীর শিক্ষা ও ঈদের দিনের আমল বিষয়ক খুতবাহ প্রদান করা হয়। বিশ্বমুসলিমের কল্যাণ কামনা করে দোয়া করা হয়। নামায শেষে মুসল্লীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় চলে কোলাকুলির মাধ্যমে।



নামায শেষ করে আসলাম এক বন্ধুর বাসায়। সেখানে এসে দুম্বা জবাই করলাম।

দুম্বা কুরবানী করছি
অতঃপর সেমাই নাস্তা করে, নিজ বাসায় ফিরলাম। বাংলাদেশর আত্মীয় স্বজনদের ঈদের শুভেচ্ছা দিলাম। অতঃপর দেহের আরামের জন্য ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিলাম। ২ ঘণ্টা ঘুমানোর পর ওঠলাম। রয়েছে জুমুয়ার নামায পড়ানোর দায়িত্ব। ঘুম থেকে ওঠে দ্রুত চললাম কুয়েত সিটিতে অবস্থি মসজিদে ফাদালায় জুমুয়ার নামায পড়ানোর জন্য। নামায শেষ করে বন্ধুর বাসায় গেলাম কুরবানীর গোস্ত দিয়ে রান্না করা বিরিয়ানী খাওয়ার জন্য। বন্ধু-বান্ধবদের সাথে ঈদ মোবারক জানিয়ে আনন্দের সাথেই দিনটি পার করলাম।
মুসলমানদের ঈদ আসে বছরের দু’বার। রমযানের শেষে শাওয়ালের বাঁকা চাঁদ নিয়ে আসে ‘ঈদুল ফিতর’ বা রোযার ঈদ, আর যিলহজ্জের দশ তারিখে ত্যাগের মহিমায় হাজার-হাজার বছরের ঐতিহ্যকে উদ্ভাসিত করে অনুষ্ঠিত হয় ‘ঈদুল আযহা’ বা কুরবানীর ঈদ। সাধ্যানুযায়ী পবিত্র হয়ে প্রতিজন মুসলিম ছুটে চলে ঈদগাহের পানে। সেখানে সিজদায় লুটিয়ে পড়ে তাদের পরম প্রিয় প্রভূ বিশ্বস্রষ্টা আল্লাহ তা’আলার প্রতি পরিপূর্ণ ভালবাসা, বিনয়ে এবং ভয়ে। প্রতিটি ঈদের নামাযই ঈদের চূড়ান্ত ক্ষণ। তারপর ধীরে-ধীরে আনন্দের ভাগাভাগিতে স্তিমিত হয় ঈদের আনন্দ-রবি। আর এ আনন্দকে দীর্ঘায়িত করা হয়েছে ঈদের দিন ও ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত। যদিও এ তিন দিনের ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব দিয়ে রোযা রাখা নিষিদ্ধ করা হয়েছে কুরবানীর ঈদের পরবর্তী তিন দিনের বেলায় আর রোযার ঈদে শুধু ঈদের দিনটি।
‘ঈদ’ এ শব্দটি একটি উৎসবের নাম হিসেবে পরিচিত পেলেও এটি একটি ইবাদত, যা মুসলিম সমাজ তাদের প্রতিপালক আল্লাহ তা‘আলার আদেশে পালন করে থাকে। ঈদ নামক এ আনন্দঘন উৎসবে শরীয়ত সম্মত অনুষ্ঠানাদির সাথে-সাথে অঞ্চলভেদে বেশ কিছু রীতি জড়িয়ে পড়েছে যা আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য থেকে এসেছে। এসবের মধ্যেও কিছু-কিছু বিষয় তো অবশ্যই বর্জনীয়, যেমন: ইসলামী শরীয়তে বর্জনীয় গান-বাজনা, চলচ্চিত্র, নাটক, রেডিও টিভির অনুষ্ঠানাদি, বই-পুস্তকের প্রকাশ প্রদর্শন, দর্শন ইত্যাদি এবং ইসলাম সম্মত উক্ত বিষয়গুলো অবশ্যই গ্রহণীয় এবং বৈধ। এসব ছাড়া জীবনাচারের এমন কিছু দিক ঈদ নামক মুসলমানদের এ উৎসবের সাথে যুক্ত হয়েছে, যে ব্যাপারে ইসলাম নিষেধ করেনি, বরং এতে পারিবারিক, বংশীয়, আত্মীয়তা এবং প্রতিবেশীদের সাথে সম্পর্কে উন্নয়ন ঘটে।
তেমনি কিছু ব্যাপার আমাদের অঞ্চলে বিশেষ গুরুত্বের সাথে প্রচলিত রয়েছে। সে সবের মধ্যে রয়েছে: পরিবার, বংশ, আত্মীয়-স্বজন, পাড়া- প্রতিবেশী সবার সাথে ঈদের দিনে সাক্ষাত করা, সালাম বিনিময় করা, মনোমালিন্য থাকলে ঈদ উপলক্ষে কোলাকুলির মাধ্যমে তার অবসান ঘটানো, একে অন্যের বাড়িতে গিয়ে মিষ্টিমুখ করা ইত্যাদি।
ঈদ মানে আনন্দ, আর আনন্দ তখনি পরিপূর্ণ হয় যখন ধনী-গরীব, স্বজন প্রতিবেশী, সুসম্পর্ক-দুঃসম্পর্ক ইত্যকার ভেদাভেদ ভুলে সবাই একাকার হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে ঈদের আনন্দ ইসলামী বিধি-বিধান অনুযায়ী করার তাওফীক দান করুন। আমীন
এখান থেকে নেওয়া

কোন মন্তব্য নেই: