শুক্রবার, ৯ নভেম্বর, ২০১২

কুয়েতে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

এখান থেকে নেওয়া





অর্নিবাণ শিল্পী গোষ্ঠী কুয়েত’র উদ্যোগে এক ঈদ পূর্নমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা ২/১১/২০১২ ইং তারিখে আব্বাসিয়া টুরেস্টিক পার্কে জনাব শাসছুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মনো মুগ্ধকর এই বিনোদন অনুষ্ঠান দেশী বিদেশী হাজার হাজার দর্শক উপভোগ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত’র সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলম, কুয়েত জি.সা.স’র সভাপতি আনিসুর রহমান উল্কা, কুয়েত প্রবাসী সাহিত্য পরিষদ’র সভাপতি রফিকুল ইসলাম ভুলু প্রমুখ।







বক্তারা বলেন সুস্থ সংস্কৃতির বিকাশ ছাড়া কোন জাতি তার উন্নতির শিখরে পোঁছতে পারবে না। সংস্কৃতি একটি জাতির পরিচয় বহন করে। বর্তমানে যে অপসংস্কৃতির সয়লাব করে শিশু থেকে অবাল, বৃদ্ধা সবাইকে ধ্বংশের মুখে ঠেলে দিচ্ছে, তা থেকে মুক্তি পেতে হলে অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং পাশাপাশি সুস্থধারার সংস্কৃতির ব্যাপক প্রচার প্রসার ঘটাতে হবে। তারা আশা প্রকাশ করেন ”অর্নিবাণ শিল্পী গোষ্ঠী কুয়েত” এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।



অনুষ্ঠানে অর্নিবাণ শিল্পী গোষ্ঠীর শিল্পীরা হামদ, নাত, কৌতুক, নাটক, আঞ্চলিক গান, দেশের গান, কবিতা আবৃতি, টকশো চতুর্থ মাত্রা এবং ”গ্রাম বাংলার ঐতিহ্য” মনের মত সাজ সহ বিভিন্ন ধরনের ইভেন্ট প্রদর্শন করে। হাফেজ মাওলানা নুরুল আলমের ইমামতিতে দর্শক শ্রোতারা পার্কে মাগরিব ও ঈশার নামাজ আদায় করেন।


ক্যাপশন যুক্ত করুন

কোন মন্তব্য নেই: